হুগলি, ১৪ আগস্ট:- শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির নির্বাচনের সভাপতি নির্বাচিত হলো মনি সাবুই,সহ সভাপতি হলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। এই পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ১৭ তার মধ্যে ১৫ টিতে জয়ী শাসক দল, বাকি একটি করে আসনে বেজিপী ও সিপিএম জয়ী । বাইরে বিডিও অফিসের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির […]
জেলা
মহারাষ্ট্রের সোনা স্মাগলার গ্রেপ্তার উত্তরপাড়ায়।
হুগলি, ১৩ আগস্ট:- উত্তরপাড়ায় গ্রেফতার মহারাষ্ট্রের সোনা স্মাগলার! উদ্ধার একশ দশ গ্রাম সোনা নগদ ১৪ লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপাড়া থানার বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই স্মাগলিং।আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরী হত নকল সোনার বার। সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাসী চালায় পুলিশ। উদ্ধার হয় সোনা ও নগদ […]
কড়া নিরাপত্তায় আজ হাওড়ায় রাম ঠাকুরের নিরঞ্জন।
হাওড়া, ১৩ আগস্ট:- ঐতিহ্যবাহী হাওড়ার রামরাজাতলার রাম ঠাকুরের নিরঞ্জন শোভাযাত্রা উপলক্ষে রবিবার সকাল থেকেই শহরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এই শোভাযাত্রায় শুধু হাওড়া জেলার নয়, পার্শ্ববর্তী জেলাগুলির বিভিন্ন প্রান্ত থেকেও ভক্ত সমাগম হয়েছে। বিশাল শোভাযাত্রা সহকারে রাম ঠাকুরের নিরঞ্জন হবে। এদিন সকাল থেকেই চারিদিকে বসেছে মেলা। বিপুল পরিমাণ ভক্তদের আগমনের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক […]
যাদবপুর কাণ্ডে গ্রেফতার হুগলির ছাত্র।
হুগলি, ১৩ আগস্ট:- যাদবপুর কান্ডে গ্রেফতার হুগলির আরামবাগের এক ছাত্র। রাতভর জিজ্ঞাসাবাদের পর যাদব পুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আজ সকালে। ধৃতের নাম মনোতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিদ্যার দ্বিতীয় বর্ষের ছাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের ১০৪ নম্বর ঘরে থাকেন বছর কুড়ির মনোতোষ। স্বপ্নদীপ সেই ঘরেই অতিথি হিসাবে ছিলেন। মনোতোষের বাড়ি আরামবাগ পুরসভার ২ […]
তৃণমূলে জিতে বিজেপিতে যোগ দিয়ে প্রধান, দুদিনের মাথায় আবারো ফিরলেন পুরনো দলেই।
হুগলি, ১৩ আগস্ট:- তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে প্রধান হয়ে আবার তৃণমূলে ফিরলেন খানাকুলের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত প্রধান। গত দশ তারিখ বোর্ড গঠন হয় হুগলির খানাকুল এক নং ব্লকের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতে। বোর্ড গঠনের দিনে পড়তে পড়তে নাটকীয় ছবি ধরা পড়ে। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩ টি যার মধ্যে তৃণমূল জয় […]
হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেপ্তার ১। এখনো অধরা ৪।
হাওড়া, ১২ আগস্ট:- হাওড়া কোর্টের জুনিয়র আইনজীবীকে নিগ্রহ-কান্ডে গ্রেপ্তার ১। অভিযুক্তের নাম আদিত্য সিং ওরফে আদিত্য সিং রাঠোর (২০)। ধৃত যুবক হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকার গোপাল ঘোষ লেনের বাসিন্দা। তবে, এই ঘটনায় এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হলেও বাকি চারজন এখনো অধরা। তাদের খোঁজ চলছে। আইনজীবীদের তরফে সিনিয়র আইনজীবী সমীর বসু রায়চৌধুরী জানান, তাঁরা পুলিশ প্রশাসনের […]
দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটায় জেপি নাড্ডা।
হাওড়া, ১২ আগস্ট:- দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটায় জেপি নাড্ডা। শনিবার দুপুরে হাওড়ার বাগনানে শরৎচন্দ্রের জন্মভিটে দেউলটিতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শরৎচন্দ্রের বাড়ি থেকে মাটি সংগ্রহ করেন তিনি। “আমার মাটি আমার দেশ” কর্মসূচির সূচনা করেন তিনি। সেই মাটি নিয়ে যাওয়া হবে দিল্লির কর্তব্যপথ বাগানে। এদিন দেউলটিতে এসে শরৎচন্দ্রের বাসভবনে, সেখানকার লাইব্রেরি রুমে ঘুরে দেখেন তিনি। […]
যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে অশান্ত চুঁচুড়া।
হুগলি, ১২ আগস্ট:- যুবক মৃত্যু ঘিরে ব্যাপক অশান্তি হুগলির চকবাজার পাংগাটুলি এলাকা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ক্ষিপ্ত জনতা ভাঙচুরো চালায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় শেখ হায়দার ও রেখা দাস নামক দুজনের মধ্যে অনেকদিন আগে থেকে এক অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ দিন ধরে দুজনকেই পাওয়া যাচ্ছিল না। শেখ হায়দারের পরিবার থানায় তাদের নিখোঁজ হওয়ার […]
ফুরফুরাকে ভাঙ্গড় বানাতে চাইছে বিরোধীরা, ত্বহা সিদ্দিকী।
হুগলি, ১১ আগস্ট:- পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হুগলি জেলার ফুরফুরা। আর এবার এই ঘটনায় বিস্ফোরক ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। বোর্ড গঠনের দিন এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে আইএসএফ দলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন পুলিশ। পঞ্চায়েত ভোটে ২৯টি আসনের মধ্যে ২৪টি আসনে জয় পাওয়ার পরেও তৃণমূলকে বোর্ড গঠন […]
হাওড়ায় বিজেপির সদস্য প্রধান পদে নির্বাচিত হয়েই যোগ দিলেন তৃণমূলে।
হাওড়া, ১১ আগস্ট:- তৃণমূল ও বিজেপির সমর্থনে বিজেপির জয়ী প্রার্থী হয়েছিলেন প্রধান। কিন্তু বিজেপির মধুচন্দ্রিমা শেষ হতে না হতেই নির্বাচিত প্রধান শুক্রবার শপথ গ্রহণ কেন্দ্রেই তৃণমূলে যোগ দেন। হাওড়ার সাঁকরাইল ব্লকের বাণীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখানে ১২টি আসনের মধ্যে ৬টি আসনে তৃণমূল জয়ী হয়। বিজেপি ৫টিতে ও সিপিএম ১টি […]











