হাওড়া, ২৬ অক্টোবর:- রেশন দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার দ্বাদশীর সকালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে ইডি। বর্তমানে রাজ্যের বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির অভিযানের পাশাপাশি এদিনই জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের হাওড়ার ব্যাঁটরার কাঁটাপুকুর এলাকার বাড়িতে হানা দেয় ইডি। সেখানেও টানা কয়েক ঘন্টা ধরে চলছে তল্লাশি। অভিজিৎবাবুর […]
জেলা
রাজ্যপালের দেওয়া দুর্গা রত্ন আর্থিক অনুদান প্রত্যাখ্যান পুজো কমিটির।
উঃ২৪পরগনা, ২৬ অক্টোবর:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজোয় আর্থিক অনুদান দেওয়ায় রাজ্যপালের দেওয়া দুর্গা রত্ন আর্থিক অনুদান প্রত্যাখ্যান করল নদীয়ার কল্যানীর আইটিআই মোড় লুমিনাস ক্লাব। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে আইটিআই মোর লুমিনাস ক্লাবের মন্ডপ সজ্জা পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, এরপর কল্যাণীর বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে কলকাতার উদ্দেশ্যে ফিরে যান […]
হাওড়ার জগৎবল্লভপুরেও ঠাকুর ভাসান ঘিরে সংঘর্ষ, উত্তেজনা।
হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়া জগৎবল্লভপুরেও ভাসান ঘিরে সংঘর্ষ। দুই পাড়ার সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকা। অভিযোগ, স্থানীয় একটি বারওয়ারি পুজোর ভাসানের সময় ভাসানে নাচানাচি ও কোন পাড়ার লোক আগে যাবে তা নিয়ে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিছুক্ষণ পর প্রাথমিকভাবে তা থেমে গেলেও ভাসানের পর বাড়ি বাড়ি হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত […]
ঠাকুর ভাসানে দুষ্কৃতি হামলা, হাওড়ার দাসনগরে উত্তেজনা।
হাওড়া, ২৬ অক্টোবর:- ঠাকুর ভাসান করে ফেরার পথে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটলো হাওড়ার দাসনগরের বালিটিকুরি ঘোষপাড়ায়। ওই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যাট, উইকেট। অভিযোগ, এলাকারই কিছু […]
রিষড়া থানা ও পৌরসভার নিশ্চিদ্র নিরাপত্তায় সুষ্ঠুভাবে সম্পূর্ণ হল পুজো ও বিসর্জন।
হুগলি, ২৫ অক্টোবর:- সারা রাজ্যের পাশাপাশি হুগলির রিষড়াতেও দুর্গা প্রতিমার বিসর্জন পর্ব নির্বিঘ্নে সমাপন হল। এবছর রিষড়া শহর জুড়ে ছোট-বড় বারওয়ারি এবং বাড়ির প্রতিমা মিলিয়ে প্রায় একশোরও বেশি পূজা অনুষ্ঠিত হয়েছিল। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হবার জন্য এই চারদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এর সঙ্গে স্থানীয় প্রশাসন পৌরসভার পক্ষ থেকেও ব্যাপক […]
পুলিশের মারে গুরুতর আহত যুবক, চাঞ্চল্য চাঁপদানিতে।
হুগলি, ২৫ অক্টোবর:- পুলিশের মারে গুরুতর আহত যুবক। চাঞ্চল্য চাঁপদানিতে। নবমীর রাতে চাপদানি পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর খুড়িগাছি এলাকার বাসিন্দা সাগর সিং তার পরিবারকে আনতে গিয়েছিল চাঁপদানির কোনো প্যান্ডেল থেকে। রাস্তায় জটলা দেখে দাঁড়িয়ে পড়ে সাগর। পুলিশকে দেখে জানতে চায় কি হয়েছে যাদের ধরছেন আমার পাড়ার ছেলে। ওরা কি করেছে। এই কথা জানতে চাওয়াই […]
ভগবানের কাছে ভক্তরা কত কিছুই প্রার্থনা করেন,ডিএ র প্রার্থনাও করেন!
হুগলি, ২৫ অক্টোবর:- দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাশে পাড়ি দিচ্ছেন গঙ্গার ঘাটে চলছে সপরিবারে উমার বিসর্জন। সেই বিসর্জনে এসেই পাওনা ডিএ র প্রার্থনা করলেন বারোয়ারীর সদস্যরা। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিএ আরও বেড়ে পশ্চিমবঙ্গের সঙ্গে পার্থক্য দাঁড়িয়েছে ৪০ শতাংশ। ফারাক যত বাড়ছে মনের মধ্যে ক্ষেদ বাড়ছে রাজ্য সরকারী কর্মচারীদের। ডিএ নিয়ে আন্দোলন, মামলা চলছে। তাতে অবশ্য […]
হুগলিতে শুরু কার্নিভালের প্রস্তুতি।
হুগলি, ২৫ অক্টোবর:- হুগলিতে শুরু হয়েছে কার্নিভালের প্রস্তুতি। ১৮ টি পুজো কমিটি এবছর কার্নিভালে অংশ নেবে। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে থেকে আজ কার্নিভাল রুট গাইড ম্যাপ প্রকাশ করা হয়। চুঁচুড়ায় পুলিশ লাইনসে সাংবাদিক সম্মেলন করে কার্নিভালের রুট ম্যাপ প্রকাশ করেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল। কার্নিভালের রুট পরিদর্শন করেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারীকরা। ডিসি জানিয়েছেন, গত […]
দশমীর বারবেলায় গঙ্গা স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল পিতা পুত্র,একাদশীতে উদ্ধার হল মৃতদেহ।
হুগলি, ২৫ অক্টোবর:- শ্রীরামপুর থানার অন্তর্গত সুরকি ঘাটে দশমীর বার বেলায় ছেলে রুদ্র (১০)কে নিয়ে স্নান করতে নামেন বাবা রাজীব নায়েক(৪০)। তারা শ্রীরামপুর প্রভাস নগর এলাকার ধোবিয়াপাড়ার বাসিন্দা। বাবা ছেলে স্নান করতে নামার পর। গঙ্গার গভীরে তলিয়ে যায় ছেলে। ছেলেকে বাঁচাতে গিয়ে ডুবে যান বাবা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায়, বাড়ি থেকে রাজীবকে ফোন করা হলে […]
পুজো কার্নিভালের প্রস্তুতি চলছে হাওড়ায়।
হাওড়া, ২৫ অক্টোবর:- গতবার হাওড়ায় হয়েছিল প্রথম পুজো কার্নিভাল। তাতে ব্যাপক সাড়া মিলেছিল। তাতে অংশ নিয়েছিল ১৬টি পুজো কমিটি। আগামীকাল বিকেলে হাওড়ার ফোরশোর রোডে হবে ২০২৩ পুজো কার্নিভাল। এদিন বিকেল ৪টে থেকে তা শুরু হওয়ার কথা। এই উপলক্ষে সেজে উঠছে ফোরশোর রোড। চলছে তারই প্রস্তুতি। এদিন চলছে মঞ্চ বাঁধার কাজ। আলো এবং মাইক লাগানোর কাজ […]











