হাওড়া, ২৬ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজির জীবনাবসান হয়েছে। বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। গত ৩ মার্চ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মেডিক্যাল বোর্ড গঠন করে ৯২ বছর বয়সী মহারাজের চিকিৎসা শুরু হয়। ওইদিনই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। মহারাজের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। বয়সজনিত […]
জেলা
অন্ধকারে ডুবে হাসপাতাল,ভাইরাল ভিডিও।
হাওড়া, ২৬ মার্চ:- ঝড়বৃষ্টির পর ইমারজেন্সি বিভাগ ব্যতীত ‘অন্ধকারে’ ডুবে রয়েছে গোটা হাসপাতাল। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালে সোমবার সন্ধ্যার ঘটনা। জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির পরেই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। মোবাইলের আলো জ্বেলে পরিষেবা সামাল দেওয়ার চেষ্টা হয়। অভিযোগ, ইমারজেন্সি […]
এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।
হুগলি , ২৫ মার্চ:- এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ময়নাতদন্তে করাতে নারাজ। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে চলে গেল পরিবারের লোকেরা। পোলবার কামদেবপুরে একটি জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে বিশাল পুকুর হয়ে গিয়েছে। আর সেই পুকুরেই পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। কিশোরের নাম ওসমান হালদার (14)। বাড়ি পোলবা থানার […]
বেলুড় মঠে পালিত দোল উৎসব।
হাওড়া, ২৫ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠে নিষ্ঠা ভক্তি এবং প্রথা মেনে দোল উৎসব পালিত হলো। এই দোল উৎসবে উপস্থিত ছিলেন মঠের সন্ন্যাসী মহারাজরা। শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণের মন্দিরে চৈতন্য পুজোর মধ্য দিয়ে এর সূচনা হয়। এরপর বেলুড় মঠের সব মন্দির প্রাঙ্গণ ঘুরে একে অপরকে আবির রঙে রাঙিয়ে দেন তাঁরা। প্রচুর ভক্তরাও আসেন এই দোল […]
নিজে মাখলেন অন্যদের মাখিয়ে দোলের রঙে রঙিন কল্যাণ।
হুগলি, ২৫ মার্চ:- আজ সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে এক প্রস্ত জনসংযোগ সারলেন শ্রীরামপুরের তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্তে উৎসবে সামিল হন দলীয় কর্মিদের নিয়ে। শ্রীরামপুর রাধা বল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন। বটতলায় জুটমিলের শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন। সেখান থেকে চাতরা দোল মন্দিরে যান তিনি। পথে বহু […]
দোলের সকালে তৃণমূল প্রার্থী প্রসূনের প্রচার উত্তর হাওড়ায়।
হাওড়া, ২৫ মার্চ:- দোলের সকালে তৃণমূল প্রার্থী প্রসূনের প্রচার উত্তর হাওড়ায়। সোমবার দোল উৎসবের সকালে উত্তর হাওড়ায় ভোট প্রচারে বেরিয়ে পড়েন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি। সঙ্গে ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। খেলা হবে স্লোগান নিয়ে দোল উৎসবকে প্রচারের কাজে লাগালেন। ভোট প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ এবং আবির খেলায় […]
দু’শো টি এটিএম কার্ড সহ শ্রীরামপুরে ধরা পড়ল প্রতারনা চক্র, গ্রেফতার পাঁচ।
হুগলি, ২৪ মার্চ:- পুলিশ সূত্রে জানা গেছে,গত ৪ ঠা মার্চ শ্রীরামপুরের মাহেশে একটি এটিএম এ মঞ্জু মন্ডল নামে এক প্রৌঢ়া এটিএম কিয়স্ককে টাকা তুলতে গেলে তালে সাহায্য করার নাম করে এটিএম কার্ড বদল করে নেয় প্রতারক এক যুবক।এরপর কোন্নগরের একটি এটিএম থেকে ৪০ হাজার টাকা তুলে নেয়।ব্যাংকের পাস বই আপডেট করতে গিয়ে দেখতে পান প্রৌঢ়া।এরপর […]
কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে সিবিআই-এর তল্লাশি।
নদীয়া, ২৩ মার্চ:- নদীয়ায় আচমকায় সিবিআই এর তল্লাশি অভিযান। শনিবার দুপুর তিনটে নাগাদ নদীয়ার কৃষ্ণনগর হাই স্ট্রিটের সিদ্ধেশ্বরী কালিবাড়ি এলাকায় তৃণমূল প্রার্থী তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে সিবিআইয়ের ছয় প্রতিনিধি দল হানা দেয়, এরপর শুরু হয় তল্লাশি অভিযান। যদিও এখনো পর্যন্ত দফাই দফায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এর প্রতিনিধিরা। যদিও […]
বচসার জেরে বাঁশ দিয়ে মাথায় আঘাত, মৃত্যু আহতের, পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ২৩ মার্চ:- সামান্য বচসার জেরে মাথায় বাঁশ দিয়ে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন আহতের মৃত্যু,অভিযুক্ত ফেরার, উত্তেজনা থানায় কেন্দ্রীয় বাহিনী চুঁচুড়া মোগলটুলিতে।হাসপাতালের সামনে অবরোধ বিক্ষোভ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ১৮ মার্চ বিকালে মোগলটুলিতে সাইকেল নিয়ে যাওয়ার সময় পরে যান অমল খান(৪৪)। পরে গিয়েই অকথ্য গালাগালি শুরু করেন। মদ্যপ অবস্থায় গালাগালি দেওয়া নিয়ে […]
ব্যবসায়ীর সর্বস্ব লুঠ হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ২৩ মার্চ:- ভোটের আবহে এবার প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে। ঘটনায় প্রকাশ, বাইকে করে এসে তিন দুস্কৃতী এক ব্যবসায়ীর সর্বস্ব লুঠ করে পালিয়ে যায়। চেঁচামেচি করার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলার হমকি দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী কুতুবুদ্দিন মল্লিক। জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকার এই ঘটনায় ফের প্রশ্নের মুখে এলাকার […]











