এই মুহূর্তে জেলা

ব্যান্ডেল স্টেশন থেকে ৩২কেজি গাজা সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করলো ব্যান্ডেল জিআরপি।

হুগলি,৫ ফেব্রুয়ারি:- ব্যান্ডেল স্টেশন থেকে ৩২কেজি গাজা সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করলো ব্যান্ডেল জিআরপি। ধৃত তিন মহিলা হুগলীর খামারগাছির বাসিন্দা। ধৃতরা হলো আলো র‍ায়(৫০), শিখা সরকার(৪৫ ), পুষ্প হালদার(জয়া/৪৫) । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন থেকে গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপি ও এসআরপি হাওড়া কারনান সাহেবের স্পেশাল গ্রুপ । ধৃতরা উড়িষ্যা থেকে দুটো […]

এই মুহূর্তে জেলা

বিজেপির কতো শক্তি আমি দেখবো , এন,আর,সি করতে গেলে আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে – মমতা বন্দ্যোপাধ্যায় ।

উঃ২৪পরগনা,৪ ফেব্রুয়ারি:- আমাদের কোন নেতাকে ভালো না লাগলে ওদের কাছে আপনারা যাবেন না। নিচুতলার নেতারা দল চালায় না। দল চালাই আমরা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর জনসভায় ঠিক এই ভাষাতেই দলের নিচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের আগে মতুয়া ও হিন্দু ভোট এককাট্টা করতে এদিন তিনি সোচ্চার ছিলেন। বক্তব্যের শুরু থেকে শেষ […]

এই মুহূর্তে জেলা

মালদায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাটার কেটে চুরির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

  মালদা৪ ফেব্রুয়ারি:- মালদা শহরের ঝলঝলিয়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোহার গেট ও সাটার কেটে চুরির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই তুমুল শোরগোল পড়ে যায় শহরের ঝালঝালিয়া এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তদন্তে আসে । যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি,  গ্যাস কাটার দিয়ে ব্যাংকের […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে তৃণমূলের এখন দুটোই কাজ হামলা আর মামলা করা – সায়ন্তন বসু।

হুগলি,৪ ফেব্রুয়ারি:- তৃনমুলের কাজ হচ্ছে হামলা করা আর মামলা করা।ওসব করে কিছু হবে না । পারলে আমরা ও দেশের ১৫ টি রাজ‍্যে ১৫০০ মামলা করতে পারি। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় পারবেন সব জায়গায় হাজিরা দিতে “? কালীয়াগঞ্জে বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে আশি বছরের বৃদ্ধাকে মারধর , আর্থিক জরিমানা ও আত্মহত‍্যায় প্ররোচনা দেবার জন‍্য থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে এই […]

এই মুহূর্তে জেলা

কাঠের চেয়ারে বসানো সহপাঠীর সাদাকালো ছবি, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা ।

    হাওড়া,৪ ফেব্রুয়ারি:- একাদশ শ্রেণিতে পড়াশোনা করা শান্ত স্বভাবের মেয়েটির এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছে না ক্লাসের সহপাঠীরা। ও কারও সঙ্গে কোনও রকম ঝামেলায় যেত না। মিশুকে হওয়ার কারণে সবাই ওর কাছেই বসতো। ভালো আলপনা দিতে পারত। সরস্বতী পুজোর একদিন আগে থেকে স্কুলের বন্ধুদের সঙ্গে মন্ডপ সাজিয়েছে। বলতো কলেজে পড়বো, টিচার হবো! কিন্তু […]

এই মুহূর্তে জেলা

ফাঁসিদেওয়ার রুপবান্তি এক্কা ১৪ বছর পড় ফিরে পেল তার পরিবারকে।

  দার্জিলিং,৪ ফেব্রুয়ারি:- দীর্ঘ ১৪ বছর নিখোঁজ থাকার পর অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ছোট হেলাগছের মেয়ে রুপবান্তি এক্কা বাড়িতে ফিরে এল। এই ঘটনাকে কেন্দ্র করে খুশির হাওয়া গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে ৭ বছর বয়সে শিলিগুড়িতে দিদির বাড়িতে থাকাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই যুবতী। এরপর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। […]

এই মুহূর্তে জেলা

এলআইসির শেয়ার বিক্রি করার কেন্দ্রীয় প্রস্তাব বাতিলের দাবীতে এক ঘণ্টার কর্মবিরতির বীমা কর্মচারীদের।

   কোচবিহার,৪ ফেব্রুয়ারি:- মঙ্গলবার এক ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করল বীমা কর্মচারীরা। অভিযোগ এবছর কেন্দ্রীয় বাজেটে এলআইসি শেয়ার বিক্রির প্রস্তাব তুলে ধরার প্রতিবাদে সোমবার থেকেই রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে এজেন্ট ও বীমা কর্মচারীরা। এইদিন কোচবিহার এলআইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় কর্মীরা। তাঁদের অভিযোগ এলআইসির মতো লাভ জনক সংস্থাকে বেসরকারি করণের পথে নিয়ে যাচ্ছে কেন্দ্র। […]

এই মুহূর্তে জেলা

কোচবিহারে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হলো।

  কোচবিহার,৪ ফেব্রুয়ারি:- পথ কুকুরদের নিরাপদে রাখতে এবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হয়। মঙ্গলবার অ্যানিম্যালস এন্ড রিচার্স সোসাইটির উদ্যোগে এই কর্মসূচী পালন হয়। এইদিন ছিল এই সংস্থার প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার থেকে বলা হয়েছে। কোচবিহার শহরের গুঞ্জবাড়ি থেকে ২নং ব্লকের পুন্ডিবাড়ি পর্যন্ত […]

এই মুহূর্তে জেলা

ইলেকট্রনিক দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।

   বাঁকুড়া,৪ ফেব্রুয়ারি:-  বাঁকুড়া শহরের লালবাজার সেকেন্ড ফিডা রোড রাতের অন্ধকারে একটি ইলেকট্রনিক এর দোকান থেকে বেশ কিছু মোবাইল ও ক্যাশ বাক্স থেকে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার সেকেন্ড ফিডা রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় , ইলেকট্রনিক্স দোকানে রাতের অন্ধকারে ফলস সিলিং ভেঙে চোরের […]

এই মুহূর্তে জেলা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সদর গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অস্থায়ী কর্মীরা।

  মালদা,৪ ফেব্রুয়ারি:- নিজেদের দাবিতে আন্দোলনে নামছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি মিছিল করে কন্ট্রোলারের ঘরে বিক্ষোভ দেখাতে থাকেন। অস্থায়ী কর্মীদের মিথ্যে আশ্বাস দেওয়ার কারণে এই আন্দোলন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। উল্লেখ্য, নিজেদের স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ একমাস ধরে কর্মবিরতিতে শামিল হয়েছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। তাঁদের পাশে […]