হুগলি,৫ ফেব্রুয়ারি:- ব্যান্ডেল স্টেশন থেকে ৩২কেজি গাজা সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করলো ব্যান্ডেল জিআরপি। ধৃত তিন মহিলা হুগলীর খামারগাছির বাসিন্দা। ধৃতরা হলো আলো রায়(৫০), শিখা সরকার(৪৫ ), পুষ্প হালদার(জয়া/৪৫) । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন থেকে গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপি ও এসআরপি হাওড়া কারনান সাহেবের স্পেশাল গ্রুপ । ধৃতরা উড়িষ্যা থেকে দুটো চায়ের ব্যাগে মোট ৭টি প্যাকেটে ৩২কেজি গাজা নিয়ে আসছিলো বাসে করে। হাওড়ায় এসে তারা লোকাল ট্রেনে করে ব্যান্ডেল স্টেশনে নামে। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে খামারগাছি যাওয়ার কথা ছিলো। গোপন সূত্রে খবর পেয়ে ব্যান্ডেল স্টেশন থেকে তাঁদেরকে পাকড়াও করে জিআরপি। আজ তাঁদেরকে চুঁচুড়া আদালতে তোলা হবে।
Related Articles
বিহারে বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ
কোচবিহার , ১১ নভেম্বর:- বিহারের বিজয় পাওয়ার পরের দিন কোচবিহারে এসে কার্যত জন জোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। আজ দিনহাটায় বিজেপির পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। অই মিছিলে অংশ নেন দিলিপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা সহ বেশ কয়েকজন নেতৃত্ব। সেই মিছিলে জনসমাগম […]
হাসপাতাল চত্বরেই জঞ্জালের স্তুপ, জমা জলে ঘুরছে মশার লার্ভা।
হাওড়া, ২৪ আগস্ট:- ডেঙ্গু মোকাবিলায় সর্বত্র প্রচার, অথচ হাসপাতাল চত্বরেই জঞ্জালের স্তুপ, জমা জলে ঘুরছে মশার লার্ভা। এই চিত্র হাওড়ার ঘুসুড়ির এক হাসপাতালে। হাসপাতাল চত্বর জুড়ে ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচার থাকলেও বাস্তবে এর ঠিক উল্টো ছবি দেখা গেল ঘুসুড়ির এই হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চারদিকে জঞ্জল, জমা জল। সেই জমা জলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে মশার লার্ভা। […]
বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর পূণ্যার্থীদের শুভেচ্ছা জানাবেন মমতা।
কলকাতা, ১০ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে।সাগরে ভিড় বাড়ছে পূণ্যার্থীদের। তাঁদের শুভেচ্ছা জানাতে বুধবার আউট্রাম ঘাটে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ আউট্রাম ঘাটে ট্রানজিট ক্যাম্পে গিয়ে পুণ্যার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি। কিছুদিন আগে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে নিজে সশরীরে গঙ্গাসাগর ঘুরে এসেছেন মমতা। বুধবার তিনি আউটরা্ম […]








