উঃ২৪পরগনা,৪ ফেব্রুয়ারি:- আমাদের কোন নেতাকে ভালো না লাগলে ওদের কাছে আপনারা যাবেন না। নিচুতলার নেতারা দল চালায় না। দল চালাই আমরা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর জনসভায় ঠিক এই ভাষাতেই দলের নিচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের আগে মতুয়া ও হিন্দু ভোট এককাট্টা করতে এদিন তিনি সোচ্চার ছিলেন। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যত মতুয়া, অনুকুলৃ ঠাকুর, লোকনাথ, তারকেশ্বর, তারাপীঠ,
দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরেই আটকে ছিলেন। সঙ্গে এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। দুপুর একটায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে ওঠেন। তিনি বলেন সিএএ, এনআরসি, এনপিআর এরাজ্যে করতে দেব না। এনপিআর অন্য রাজ্য মেনে নিয়েছে। এটা এনআরসি’র প্রথম ধাপ। এটা আমরা করতে দেব না। আমার বুকের পাটা আছে। কোন খারাপ কিছু আমরা এরাজ্যে করতে দেব না।এন আরসি নিয়ে ফের তোপ দিলেন মুখ্যমন্ত্রী।Related Articles
ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা।
কলকাতা, ২৩ এপ্রিল:- বিগত ৫টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ছাপিয়ে এবারের সম্মেলনে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার। ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা। এই সব প্রস্তাবের যাতে দ্রুত ও যথার্থ বাস্তবায়ন ঘটে তার জন্য এবার কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য সরকার। যার মূল কেন্দ্রে রয়েছে রাজ্যের […]
জেলাশাসক স্তরে রদবদল।
কলকাতা , ৬ মে:- চলতি রদবদলের অঙ্গ হিসেবে রাজ্য সরকার এদিন ও আইপিএস স্তরে বেশকিছু আধিকারিক কে আজ বদলি করেছে। পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন অমরনাথ কে, আলিপুরদুয়ারের এসপি অমিত কুমার সিংকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। আজ নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় নন্দ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার […]
প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ছাদনাতলায় প্রেমিক , ফুলশয্যার রাতে শ্রীঘরে যুবক।
বনগাঁ, ২৩ এপ্রিল:- প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ছাদনা তলায় প্রেমিক। প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে শ্রীঘরে যুবক।ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার দেবীপুর এলাকায়। অভিযুক্ত প্রেমিকের নাম অভিজিৎ দাস। একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রেমিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী মৌমিতা সরকারের সঙ্গে অভিজিতের বছর আটেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। নিয়মিত ঘুরতে যাওয়া খাওয়া-দাওয়া মেলামেশা সবকিছু চলছিল […]








