দার্জিলিং,৫ ফেব্রুয়ারি:- ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা শহর শিলিগুড়িতে। মঙ্গলবার ভোররাতে শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড়ে বিধংসী আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। জানা গিয়েছে যে ভোরবেলা অচমাই আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এবং এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এরপর তরীঘরী খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এবং গ্রাস করে নেয় দোকানগুলিকে। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দমকল কর্মীদের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। অপরদিকে এই ঘটনায় প্রায় লক্ষ্যাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।
Related Articles
বাঁকুড়ার রাজনীতি আবর্তিত হচ্ছে বিরসা মুন্ডাকে কেন্দ্র করে।
বাঁকুড়া , ১৬ নভেম্বর:- এই মূহুর্তে বাঁকুড়ার রাজনীতি আবর্তিত হচ্ছে বিরসা মুন্ডাকে কেন্দ্র করে। যার সূত্রপাত অমিত শাহ যে দিন বাঁকুড়ায় আসেন সে দিন থেকেই। তারপর থেকে বিরসা মুন্ডাকে নিয়ে টানাপোড়েন কিছুতেই ছাড়ছেনা বিজেপি এবং তৃণমূলের। অমিত শাহ বাঁকুড়ার পুয়াবাগান মোড়ে বিরসা ছবিতে এবং একটি আদিবাসী মূর্তিতে মালা দেন। বিজেপির দাবী, সেটি বিরসা মুন্ডারই মূর্তি, […]
মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হলো দোকানঘর।
সুদীপ দাস, ২০ ডিসেম্বর:- মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হলো দোকানঘর। চাঞ্চল্য ব্যান্ডেল স্টেশনে। দীর্ঘদিন ধরেই হাওড়া ডিভিশনের বিভিন্ন প্লাটফর্মে থাকা দোকানঘরের ভাড়া বৃদ্ধি নিয়ে মামলা চলছিলো। সেই মামলা সুপ্রিম কোর্ট হয়ে পুনরায় হাইকোর্টে আসে। আগামীকাল কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে বলে খবর। কিন্তু তার আগেই রবিবার গভীর রাতে ব্যান্ডেল স্টেশনে থাকা ১১ জন […]
১১ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছেন রাজ্যে।
কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে আরও প্রায় ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছেন। ফলে এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে ১ কোটি ৯৮ লক্ষ হতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে,সম্প্রতি শেষ হওয়া ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ১১ লক্ষ ১৬ হাজার। তার মধ্যে ১০ লক্ষ ৩৯ […]








