হুগলি,৪ ফেব্রুয়ারি:- তৃনমুলের কাজ হচ্ছে হামলা করা আর মামলা করা।ওসব করে কিছু হবে না । পারলে আমরা ও দেশের ১৫ টি রাজ্যে ১৫০০ মামলা করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন সব জায়গায় হাজিরা দিতে “? কালীয়াগঞ্জে বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে আশি বছরের বৃদ্ধাকে মারধর , আর্থিক জরিমানা ও আত্মহত্যায় প্ররোচনা দেবার জন্য থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে এই মন্ত্যব করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন তারকেশ্বর শহরে চা চক্রে যোগ দেন বিজেপি নেতা সায়ন্তন বসু । সেই সঙ্গে পুরসভা ভোটকে সামনে রেখে Caaর সমর্থনে তারকেশ্বর মন্দির চত্বর এলাকায় জন সংযোগ ও করেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় রাজবাড়ির সামনে চা চক্রে বসে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হন বিজেপি নেতা। তারপর caa নিয়ে মানুষকে বোঝান যে,ঐই আইন নাগরিকত্ব দেবার নাগরিকত্ব ছিনিয়ে নেবার নয়। কাউকে কোন কাগজ,কোন নথি দেখাত হবে না। কোন মানুষের আতঙ্কিত হবার নেই বলে মানুষকে জানান । সেই সঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, তারকেশ্বরে চায়ে পে চর্চা সাথে মানুষের সাথে কথা বলা হল। তারকেশ্বরে শাসক দল কোন উন্নয়ন করে নি। পৌরসভার ১৫ টি আসনেই বিজেপি জয়লাভ করবে।Related Articles
জলঘড়ির সময় দেখেই পুজোর নিয়মবিধি, ৫০০ বছর ধরে একই রীতি চলে আসছে খানাকুলের মিত্র বাড়িতে।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- বহুদিন পূর্বে দেশ থেকে জমিদারি প্রথা বিলীন হলেও বাংলার প্রতিটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকার জমিদার বাড়ির কৌলিন্য আজও বজায় আছে, এবং সেই কৌলিন্যর অন্যতম নিদর্শন হচ্ছে জমিদার বাড়ির দুর্গা পুজো গুলি। তাদেরই মধ্য অন্যতম হুগলির খানাকুলের সেন হাটির পাঁচশো বছরের পুরানো মিত্র বাড়ির পুজো। এই বাড়ির পুজো সম্পর্কে বলতে গিয়ে পরিবারের অন্য […]
খানাকুলের বন্যা বিধস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
খানাকুল, ২৫ সেপ্টেম্বর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যা বিধ্বস্ত অবস্থা হুগলির খানাকুল। চারিদিকে শুধু ধ্বংসলীলা। গ্রামের পর গ্রাম বন্যার জলে প্লাবিত। বন্যার জল অনেক জায়গায় কমলেও ধ্বংসের নমুনা রেখে গেছে জল দেবতা। দ্বারকেশ্বর, রুপনারায়ন, দামোদর নদীর জলে প্লাবিত হয় খানাকুল। এদিন খানাকুলের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলো কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি […]
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।
কলকাতা , ২৫ মার্চ:- মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে তুলে বিজেপি আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের সাংসদ অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান। পরে বাইরে তারা সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী প্রচারে বলছেন মাথায় তিলক ও […]








