এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও আরিয়ান হসপিটালের সহযোগিতায় অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে স্বাস্থ্য শিবির।

হুগলি,১৭ ফেব্রুয়ারি:-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আরিয়ান হসপিটালের সহযোগিতায় অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে  এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো হুগলীর চন্ডীতলা ২নম্বর ব্লকে। এখানে মূলতঃ গ্রাম-গঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষন দেওয়া হয় সম্পূর্ণ বিনা ব্যায়ে।পাশাপাশি গরীব মানুষের স্বাস্থ্য পরিসেবাও দিয়ে থাকেন তারা সম্পূর্ণ বিনামূল্যে।  সম্প্রতি রাজ্য সরকার তাঁদেরকে হাতে-কলমে ট্রেনিং দিতে উদ্যোগী […]

এই মুহূর্তে জেলা

ফারাক্কা ব্রিজের দ্বিতীয় সেতুর নির্মিয়মান  গ্যাডার ভেঙে  গুরুতর জখম ৭ জন শ্রমিক। 

  মালদা,১৬ ফেব্রুয়ারি:-  কেন্দ্র সরকারের প্রকল্পে ফারাক্কা ব্রিজের দ্বিতীয় সেতুর নির্মিয়মান  গ্যাডার ভেঙে  গুরুতর জখম ৭ জন শ্রমিক। আহতদের প্রত্যেকের অবস্থা সঙ্কটজনক বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে। এমনকি শেষ পাওয়া খবরে দুইজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রে। সংকটজনক অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। […]

এই মুহূর্তে জেলা

প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী তুফানগঞ্জের যুবক।

  কোচবিহার,১৬ ফেব্রুয়ারি:-  ব্যর্থ প্রেমের আঘাত হৃদয় চূর্ণ-বিচূর্ণ করে দিতে সর্বদাই পটু। তবে অতিরিক্ত ভালোবাসে আঘাত শুধু হৃদয় না, প্রভাব ফেলে মস্তিষ্কে। এমনই এক মর্মান্তিক ঘটনার শিকার হয়ে প্রান হারালেন তুফানগঞ্জের এক যুবক। মৃত ওই যুবকের নাম সমির পন্ডিত( ২৩)। তার বাড়ি তুফানগঞ্জ ২নং ব্লকের অন্তর্গত বক্সিরহাটের ভানুকুমারি ৩ নং এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে […]

এই মুহূর্তে জেলা

হাওড়া পুরসভার টাইম কলের জলে কেচো, জোঁক ! পুরসভার উদাসীনতা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ।

হাওড়া,১৬ ফেব্রুয়ারি:-  হাওড়া পুরসভার টাইম কলের জলে মিলছে কেচো, বিছে সহ পোকামাকড়। ৩৯ নং ওয়ার্ডের নস্করপাড়ার ঘটনা। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরিশ্রত পানীয় জলের নামে অপরিশোধিত জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। এমনই অভিযোগে সরব হয়েছেন হাওড়া পুরসভা এলাকার ৩৯নং ওয়ার্ডের নস্করপাড়ার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে বিভিন্ন বাড়িতে যে জল সরবরাহ করা হচ্ছে তা […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন।

হুগলি,১৬ ফেব্রুয়ারি:-  রিষড়ায় পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন।রবিবার রিষরা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই এলাকায় একটি বিয়ে বাড়ি চলছিল সেখানেই ফাটানো হচ্ছিল বাজি।সেই বাজি এসে পড়ে এই কারখানায়,তাতেই আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করে।

এই মুহূর্তে জেলা

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য।

হুগলি,১৬ ফেব্রুয়ারি:-  রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ বাবুর । তাঁর বয়স হয়েছিল ৫১। আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার ভাই ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন । […]

এই মুহূর্তে জেলা

মোবাইল উদ্ধার। ধৃত ৩।

  হাওড়া,১৬ ফেব্রুয়ারি:-  মোবাইল সহ গ্রেফতার হলো ৩ মোবাইল চোর। গোপন সূত্রে খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডোমজুড় থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ শাকির, শেখ বিকি এবং শেখ আকলাব। পুলিশ আরও জানিয়েছে, ডোমজুড়ের এক দোকান থেকে কিছুদিন আগে এক মোবাইল চুরি হয়। সেই চুরির লিখিত অভিযোগ করেন ওই দোকানের মালিক। অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় প্রকাশ্য রাস্তায় বাইক আরোহীর হাতে হেনস্থার শিকার ট্রাফিক পুলিশের কর্মী অভিযুক্ত যুবক গ্রেফতার।

  হাওড়া,১৬ ফেব্রুয়ারি:-  এবার কর্তব্যরত ট্রাফিক পুলিশকে প্রকাশ্য রাস্তায় হেনস্থার অভিযোগ উঠল বাইক চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার রাতে হাওড়ার বালি থানার বালিখাল এলাকায়। ওইসময় সেই রাস্তায় ট্রাফিকের ডিউটি দিচ্ছিলেন সমর মন্ডল নামের বালি ট্রাফিক গার্ডের ওই ডিউটি অফিসার। সঙ্গে ছিলেন তার সহকর্মী। তারা দেখেন যে এক যুবক বাইক নিয়ে এসে রোড ডিভাইডারের কাছে আইন […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় হয়ে গেল কবুডো শিবির।

হুগলি,১৬ ফেব্রুয়ারি:-  রিষড়ায় হয়ে গেল কবুডো শিবির। রিষড়ায় রঞ্জন মন্ডলের প্রশিক্ষণ শিবিরে হয়ে গেল এই কবুডো শিবির। কবুডোর ব্যাখ্যা দিতে গিয়ে কবুডো খেলোয়াড় অয়ন চক্রবর্তী বলেন কবুডো ও ক‍্যারাটে হচ্ছে প্রায় একই রকমের খেলা।ক‍্যারাটে যদি ভাই হয় তাহলে কবুডো হচ্ছে বোন। দুটো খেলাই সমসাময়িক।ক‍্যারাটে হচ্ছে খালি হাতের আর্ট আর কবুডো লাঠি দিয়ে একটা আর্ট। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

দশ হাজার টাকায় এক মাসের শিশুকে বিক্রী করে ধৃত মা।

হুগলি,১৫ ফেব্রুয়ারি:- কোন্নগর অরবিন্দ পল্লী এলাকার রাখী দত্ত নিজের এক মাসের পুত্র সন্তান কে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। রাখি দত্ত বলেন আমার স্বামী প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত সংসার চালাতে পারছিলাম না।এখন স্বামী ছেড়ে চলে গেছে চারটে বাচ্চা মানুষ করতে পারছিলাম না। তাই পাশের বাড়ির ঝুমা মন্ডল কে বলি ও তখন […]