হুগলি,১৪ ফেব্রুয়ারি:- ভালোবাসার দিনেই ভালোবাসার মানুষকে হারিয়েছিলেন রীতা সাঁতরা।তারপর থেকে চেনা ছন্দে বেজে ওঠেনা মোবাইল ফোন। মোবালের বিশেষ রিং টোন জানান দিত ওর উপস্থিতি। এক বছর আগে ও শহীদ হওয়ার পর আমার কাছে আর মোবাইল রাখি না। শুক্রবার উত্তরপাড়ায় বাপের বাড়িতে বসে একথাই বলছিলেন এক বছর আগে পুলওমায় শহীদ হওয়া বাবলু সাঁতরার স্ত্রী রীতা। তিনি বলেন, যুদ্ধ শুধু ধ্বংস করে না অনেকের জীবন শেষ করে দেয়। তাই যুদ্ধ নয় শান্তি চাই। তবে দেশের উপর যদি আঘাত আসে তাহলে বুক চিতিয়ে শত্রুর মোকাবিলা করবে জাওয়ানেরা। যেটা আমার স্বামী করেছে। তবে স্বামীর মৃত্যুর পর কেন্দ্র রাজ্য যে বা যাঁরা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা সবাই পূরণ করেছে।
Related Articles
বগির কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা এড়ালো ইস্পাত এক্সপ্রেস।
হাওড়া, ৮ জানুয়ারি:- বগির কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা এড়ালো ইস্পাত এক্সপ্রেস। রবিবার সকালে হাওড়া ছাড়ার পর ইস্পাত এক্সপ্রেসের বগির কাপলিং খুলে যায় বলে খবর। বগি থেকে কিছুটা এগিয়ে যায় ইঞ্জিন। সেসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, রবিবার সকাল ৯টায় হাওড়া ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। এরপর কারশেড পৌঁছনোর […]
শেওড়াফুলির এক আবাসনে আগুন।
হুগলি, ৫ আগস্ট:- হুগলীর শেওড়াফুলি এলাকার সর্বমঙ্গালা পল্লীর আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত বা হতা হতের কোন খবর নেই। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে হটাৎতি আবাসনের মিটার বক্স থেকে ধোঁয়া বেরতে শুরু করে। দাও দাও করে জ্বলতে থাকে মিটার বক্সে থাকা ইলেকট্রিকের তার। আতঙ্কিত হয়ে চেঁচামেচি শুরু করে আবাসনের […]
লকডাউনে প্রেমে বাঁধা , মোবাইলেই প্রেমালাপ রূপাই সাজুদের।
তরুণ মুখোপাধ্যায়,১৩ এপ্রিল:-কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ “নকশি কাঁথার মাঠ”-এ রূপাই, সাজুকে ঠিক এ কথাই বলেছিলো। করোনা পরিস্থিতিতে বাস্তবের রূপাই-সাজুদেরও একই অবস্থা। লকডাউনে দেখা করতে না পারায় একে অপরের মঙ্গল কামনায় পরস্পরের প্রতি পরস্পরের এটাই মনের কথা। লকডাউনে দেখা করতে না পারায় একে অপরের মঙ্গল কামনায় পরস্পরের প্রতি পরস্পরের এটাই মনের কথা। বিশ্বজুড়ে যখন করোনার হাহাকার, […]








