স্পোর্টস ডেস্ক , ৮ আগস্ট:- করোনা আতঙ্কে যখন কাঁপছে গোটা বিশ্ব ঠিক তখনই ভারতীয় দর্শকদের বিরাট বড় চমক দিলেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল । কারণে-অকারণে সোশ্যাল মিডিয়ায় সর্বদা সতেজ থেকেছেন যুজবেন্দ্র চাহাল । ভারতীয় স্পিনারকে নিয়ে নানা ঠাট্টা তামাসা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ অন্যান্য ক্রিকেটার এবং নেটিজেনরা। […]
খেলাধুলা
আইপিএলের প্রস্তুতি শুরু ফ্র্যাঞ্চাইজি মালিকদের ।
স্পোর্টস ডেস্ক , ৭ আগস্ট:- বিসিসিআইয়ের নির্দেশিকা মেনেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল ফ্র্যাঞ্চাইজিগুলি । ভারত ছাড়ার আগে সব ক্রিকেটারদের এক জায়গায় জড়ো হতে বলা হয়েছে বলে সূত্রের খব র। করোনা পরিস্থিতিতে বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি অনুযায়ী আইপিএলের প্রস্তুতি নিতে ২০ অগাস্টের পর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে দলগুলি। আরবে পৌঁছনোর আগে সব দলের […]
মাসুদের দাপটে এগিয়ে পাকিস্তান , চার উইকেট হারিয়ে চাপে রুটের দল।
সৌরভ রায় , ৭ আগস্ট:- ২৪ ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় একটা কথা আলোচনা হচ্ছিল পাকিস্তানের ব্যাটিং এর এখন একমাত্র ভরসা বাবর আজম । পাক স্কোর বোর্ডে বড় টার্গেট দাঁড় করাতে হলে বড় ভূমিকা নিতে হবে বাবরকে। তবে কথাটা যে একেবারেই যথার্থ নয় তা প্রমাণ করে দিলেন পাক ওপেনার শান মাসুদ। দ্বিতীয় দিনের শুরুতেই ৬৯ রানেই […]
টসের সময় আর কাগজে লেখা প্লেয়ারদের তালিকা নয়, আসছে ইলেকট্রনিক টিমলিস্ট।
স্পোর্টস ডেস্ক, ৬ আগস্ট:- এবার আইপিএলে ইলেকট্রনিক টিমলিস্ট চালু করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ টসের সময় কাগজে লেখা ক্রিকেটারদের তালিকা আদানপ্রদানের প্রথা উঠে যেতে চলেছে করোনা পরবর্তী পরিস্থিতিতে। টস করতে হবে দূরত্ব বিধি মেনে এবং চিরকালের প্রথা মেনে টসের আগে বা পরে করমর্দনও করা চলবে না। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর পরে ছ’দিনের সম্পূর্ণ একাকী নিভৃতবাসে থাকতে হবে […]
ভিভোর সঙ্গে সম্পর্ক শেষ জানাল বিসিসিআই, চলছে নতুন স্পনসরের খোঁজ।
স্পোর্টস ডেস্ক , ৬ আগস্ট:- বিচ্ছেদের বিষয়ে এবার নিশ্চিত করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা মঙ্গলবারই জানিয়েছিল ভিভো। বৃহস্পতিবার সেই বিচ্ছেদের বিষয়টি সরকারিভাবে ঘোষণা করল বিসিসিআই। সাফ জানাল, এ বছরের আইপিএলে চিনা সংস্থার সঙ্গে তাদের কোনও সম্পর্ক থাকছে না। এ ব্যাপারে দুই পক্ষই সহমত হয়েছে বলেও জানানো হয়েছে। […]
হ্যান্ডসেক বিতর্কে পাক অধিনায়ক, লড়াকু মেজাজে বাবর ।
সৌরভ রায় , ৬ আগস্ট:- দফায় দফায় বৃষ্টিপাত ও আকাশ মেঘলা থাকায়, মাঠে আলোর অভাবে বারবার বন্ধ করে দিতে হয় খেলা। ফলে বুধবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে টেস্টের প্রথম দিনে মাত্র খেলা হল ৪৯ ওভার। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক আজহার আলি। তবে এদিন মাঠে টস করতে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে […]
আইপিএল থেকে সরে দাঁড়ানো চমৎকার সিদ্ধান্ত: স্টার্ক
স্পোর্টস ডেস্ক , ৫ আগস্ট:- টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে নাম সরিয়ে নিয়েছিলেন মিচেল স্টার্ক। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় বিশ্বকাপ পিছিয়ে গেলেও নিজ সিদ্ধান্তে অটল রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের এবারের আসর। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টটি সেপ্টেম্বরে নেয়ার […]
বিদায় ফুটবল ! স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়কের অবসর ৷
স্পোর্টস ডেস্ক , ৫ আগস্ট:- দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১০ বিশ্বকাপে ক্যাসিয়াসের হাত ধরে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন৷ ক্যাসিয়াসের হাত ধরেই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পায় স্পেন৷ দেশকে বিশ্বকাপ দেওয়ার পাশাপাশি কেরিয়ারে অসংখ ট্রফি জিতেছেন এই স্প্যানিশ গোলারক্ষক৷ এছাড়াও তাঁর কেরিয়ারে দু’বার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন ক্যাসিয়াস৷ মঙ্গলবার টুইটারে তাঁর অবসরের কথা জানান ৩৯ বছর বয়সি স্প্যানিশ তারকা৷ হার্টের […]
নিয়মরক্ষার ম্যাচে জয় আয়ারল্যান্ডের , সিরিজ চ্যাম্পিয়ন ইংরেজরা ।
সৌরভ রায় , ৫ আগস্ট:- তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সুপার লিগের প্রথম সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও , তৃতীয় একদিনের ম্যাচে বুক চিতিয়ে লড়াই করে এক অসাধারণ খেলা উপহার দিল আইরিশরা । বিশ্ব চ্যাম্পিয়ন ইংরেজদের বিরুদ্ধে বড় রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জয় […]
চলতি সপ্তাহেই আইএসএলের ভেন্যু ঘোষণা, ৩১ আগস্ট ক্রীড়াসূচি প্রকাশ।
স্পোর্টস ডেস্ক , ৪ আগস্ট:- আইএসএলের ভেন্যু ঠিক হতে চলেছে। আগেই জানিয়ে রাখা হয়েছে কোভিড সংকটের সময়ে যাতাযাত এড়িয়ে ঝুঁকি কমাতে একটি শহরে আইএসএল হবে। সেক্ষেত্রে গোয়া ও কেরল এগিয়ে ছিল। এখন জানা যাচ্ছে পুরো টুর্নামেন্ট বায়ো সিকিউর নিরাপত্তায় গোয়াতে করা হবে পারে। আসন্ন আইএসএলে এফএসডিএল যে নতুন দল নেওয়া নিয়ে ভাবছে না বোঝা যাচ্ছে। […]

