স্পোর্টস ডেস্ক , ৭ আগস্ট:- বিসিসিআইয়ের নির্দেশিকা মেনেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল ফ্র্যাঞ্চাইজিগুলি । ভারত ছাড়ার আগে সব ক্রিকেটারদের এক জায়গায় জড়ো হতে বলা হয়েছে বলে সূত্রের খব র। করোনা পরিস্থিতিতে বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি অনুযায়ী আইপিএলের প্রস্তুতি নিতে ২০ অগাস্টের পর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে দলগুলি। আরবে পৌঁছনোর আগে সব দলের ক্রিকেটারদের সাত দিনের কোয়ারেন্টাইন পর্বে থাকা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। ভারত ছাড়ার আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের চারটি কোভিড-১৯ টেস্টও করাতে হবে। বিসিসিআইয়ের নির্দেশিকা মেনে ইতিমধ্যেই নিজ নিজ শহরে ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ক্রিকেটার ও দলের সাপোর্ট স্টাফদের কোয়ারেন্টাইন পর্ব শীঘ্র শুরু হবে বলে জানানো হয়েছে। ২১ কিংবা ২২ অগাস্ট আবু ধাবিতে পৌঁছতে পারে কলকাতা নাইট রাইডার্স । একদিন আগে আরবে পৌঁছতে চায় চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব । বাকি দলগুলি ২৫ তারিখের মধ্যে আমিরশাহীতে পৌঁছতে পারে বলে খবর পাওয়া গিয়েছে।
Related Articles
কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন দেবার কাজ শুরু , খুশি ছাত্র ছাত্রীরা।
হুগলি, ৪ অক্টোবর:- পুজোর পরেই খুলছে কলেজ, তাই রাজ্যজুড়ে কলেজে কলেজে ভ্যাক্সিনেশন কর্মসূচি। ছাত্র ছাত্রীদের করোনার প্রকোপ থেকে বাঁচাইতে এই সিদ্ধান্ত প্রশাসনের। করোনার কারনে গত দু বছরে পঠনপাঠন বন্ধ হয়ে পড়ে। সরকারের উদ্যোগে বর্তমান সময়ে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। পুজোর পরেই যাতে কলেজগুলি খোলা যায় তার জন্য তৎপর হয়ে উঠেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন ধাপে […]
বেলুড়ে দমকলকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন সিইএসসি কর্মীর জেল হেফাজত।
হাওড়া , ২৯ মে:- বুধবার বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত তিন সিইএসসি কর্মীর বৃহস্পতিবার দিনভর টানাপোড়েনের পর জেল হেফাজত হয়। শুক্রবার তাদের পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন বিচারক। এদিন অভিযুক্ত ৩ সিইএসসি কর্মীর ১৪ দিনের জেল হেফাজত হয়। শুক্রবার সিজেএম কোর্টে এই রায় দেন বিচারক। তাদের বিরুদ্ধে ৩০৪ ধারা যুক্ত করা হয় […]
নবান্নের অদূরেই ফাঁকা গৃহস্থের বাড়িতে দু:সাহসিক চুরি, অনুমান প্রায় ১০-১২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের ঢিলছোঁড়া দূরত্বেই হাওড়ার শিবপুরের অম্বিকা ঘোষাল লেনে এবার ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। শনিবার ওই ঘটনা জানাজানি হয়। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে আসে। রবিবার সকালেও তদন্তে আসে পুলিশ। এই চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে সোনার গয়না, নগদ টাকা-পয়সা, ঠাকুরের কষ্টিপাথরের দুষ্প্রাপ্য মূর্তি, পিতল-কাঁসার […]








