কলকাতা, ১১ জুলাই:- পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর কর্তৃপক্ষের তোলা অভিযোগ উড়িয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি দাবি করেছেন শুধু স্পর্শকাতর নয় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা আগেই দেওয়া হয়েছিল। পাশাপাশি বাহিনীর কাছে বুথের তালিতা না থাকলে তারা সেখানে পৌঁছল কিকরে তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য নির্বাচন কমিশনার। […]
কলকাতা
বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে।
কলকাতা, ১১ জুলাই:- বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম পর্যায়ে চলছে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা। সকাল আটটা থেকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া পাহারায় গননা শুরু হয়। কিন্তু তার মধ্যেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বাধা দান, মারধর, বোমাবাজি, প্রার্থীদের আটক করে রাখা, অবৈধ জমায়েতের একাধিক অভিযোগ আসতে শুরু […]
সোমবার শান্তিতেই মিটলো পঞ্চায়েতের পূর্ণনির্বাচন পর্ব।
কলকাতা, ১০ জুলাই:- সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৫ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। গত শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলায় হিংসাত্মক কিছু ঘটনার খবর পাওয়া […]
মঙ্গলবার ভোট গণনা, ৩৩৯টি কেন্দ্র খোলা হয়েছে রাজ্যে।
কলকাতা, ১০ জুলাই:- মঙ্গলবার রাজ্যে দশম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। সমতলের ২০ জেলায় ত্রিস্তরীয় ও পাহাড়ে দুই জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হবে সকাল আটটায়। গণনার জন্য রাজ্যে মোট ৩৩৯টি গণনা কেন্দ্র খোলা হয়েছে।গণনা পর্বে কোনও রকম অপ্রীতিকর ঘটনা আটকাতে রাজ্য নির্বাচন কমিশন ব্য়পক সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। গণনা পর্ব মসৃণ ও শান্তিপূর্ণ রাখতে […]
স্পর্শকাতর বুথের তালিকা দিলেও বুথের অবস্থান না জানানোয় বাহিনী পাঠানো সম্ভব হয়নি, অভিযোগ বিএসএফের ডিআইজির।
কলকাতা, ৯ জুলাই:- রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের তালিকা না পাওয়ার কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রনটিয়ারের ডি আই জি, সুরজিৎ সিং গুলেরিয়া বলেন, গতকাল পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও অন্য ২৫ রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মিলিয়ে ৫৯ হাজার […]
শনিবার ৬০ হাজার ৫৯৩ টি বুথে ভোট।
কলকাতা, ৭ জুলাই:- গনতন্ত্রের সব থেকে বড় উৎসব। সেই উৎসবের রেশ লেগেছে গ্রাম বাংলায়। উৎসবের মেজাজেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে প্রস্তুত গ্রাম বাংলার মানুষ। দেড় লাখের বেশি বাহিনী নিয়োগ, তৃণমূল স্তর পর্যন্ত অবজারভারদের নজরদারি, ব্যালট বাক্সে কিউআর কোড। ভোটের শান্তি বজায় রাখতে এবং কারচুপি এড়াতে সব ধরনের বন্দোবস্ত করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রত্যেকটি জেলার […]
বাহিনী, পুলিশ ও সশস্ত্র বাহিনীর নিশ্চিদ্র নজরদারিতে শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ কমিশনের।
কলকাতা, ৭ জুলাই:- কেন্দ্রীয় বাহিনী অন্য রাজ্যের পুলিশ এবং রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর নিশ্চিদ্র নজরদারিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মানুষ যাতে উত্সবের মেজাজে ভোট দিতে পারে সেজন্য প্রচেষ্টার কোনও ত্রুটি রাখছে না রাজ্য নির্বাচন কমিশন। যদিও প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় বাহিনী পাঠাতে শেষ পর্যন্ত ব্যর্থই কেন্দ্রীয স্বরাষ্ট্র মন্ত্রক। কমিশন সূত্রে […]
শেষ হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব।
কলকাতা, ৬ জুলাই:- শেষ হল পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রচার পর্ব শেষ হয়। আগামী ৮ জুলাই শনিবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। এরমধ্যে স্পর্শকাতর বুথের […]
উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনে আধার।
কলকাতা, ৬ জুলাই:- উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনেও এবার আধার নম্বর বাধ্যতামূলক করা হল। এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আধার নম্বর ছাড়া আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা যাবে না। উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে। চলতি বছরের ১৬ই অগাস্ট থেকে […]










