এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের জেলা স্তরে সংগঠনের বেশ কিছু রদবদল।

কলকাতা, ১৩ নভেম্বর:- লোকসভা নির্বাচনকে সামনে রেখে উৎসবের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের জেলা স্তরে সংগঠনের বেশ কিছু রদ বদল করেছে। কোথাও জেলার সভাপতি পদে বদল করা হয়েছে, কোথাও দায়িত্বে থাকা নেতাদের সভাপতি-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। আলিপুরদুয়ারের জেলা সভাপতির পদ পেয়েছেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। কোচবিহারের জেলা সভাপতি পদে পুনর্বহাল নিয়েছেন অভিজিৎ দে ভৌমিক। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সব সংশোধনাগারেই সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের আধার কার্ড বাধ্যতামূলক।

কলকাতা, ১১ নভেম্বর:- রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের আবাসিকদের পাশাপাশি তাদের সঙ্গে স্বাক্ষাত করতে আসা দর্শনার্থীদের জন্য এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করার হচ্ছে। পরিচিতি জালিয়াতি রুখতে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য গুলিকে জানানো হয়েছে। দেশের ১৩০০ জেলে এই নিয়ম চালু হবে। ইতিমধ্যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

আলিপুর মিউজিয়ামে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৯ নভেম্বর:- বৃহস্পতিবার আলিপুর মিউজিয়ামে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটিতে গত ১১ বছরে রাজ্য সরকারের যাবতীয় অর্জিত পুরস্কার ও স্বীকৃতি স্মারক, শংসাপত্র ইত্যাদি রাখা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য-রাজ্যের বাইরে এবং বিদেশে যেখানে গিয়েছেন, সেখান থেকে প্রাপ্ত সম্মানগুলিও এই প্রদর্শনী কক্ষে রাখা হয়েছে। অদূর ভবিষ্যতেও এই দুটি প্রদর্শনী […]

এই মুহূর্তে কলকাতা

কালীপুজোর প্রতিমা নিরঞ্জনে তিনদিন নির্দিষ্ট করে দিল রাজ্য।

কলকাতা, ৯ নভেম্বর:- রাজ্য সরকার কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছে। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর ভাসান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও […]

এই মুহূর্তে কলকাতা

সবুজ বাজি চেনাতে রাস্তায় দুই বাজি পাগল।

কলকাতা, ১০ নভেম্বর:- কালীপুজোর মরশুমে চারিদিকে কান পাতলেই শোনা যায় সবুজ বাজি পরিবেশের পক্ষে ভালো। কিন্তু এই সবুজ বাজি আসলে কি?? রাজ্যের একাধিক বাজি বাজারের সামনে ভিড় করা মানুষের এখন একটা প্রশ্ন সবুজ বাজি চিনব কি করে?উত্তর কলকাতায় টালা বাজি বাজারের সামনে দেখা মিলল এমন বেশ কয়েক জনের চন্দননগরের পাল পাড়ায় থাকেন শ্রীকান্ত গোস্বামী, পেশায় […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল।

কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ স্তরে বড়সর রদবদল করা হয়েছে। দীর্ঘদিন পরে গোয়েন্দা বিভাগ এবং বদল করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান, জয়েন্ট সিপি (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তীকে পাঠানো হল রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডির ডিআইজি পদে। আপাতত কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পদে কাউকে পাঠানো হয়নি। এর সঙ্গে বদলি করা হয়েছে উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার অধ্যক্ষের তোলা বেশ কিছু অভিযোগ খারিজ রাজভবনের।

কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য বিধানসভায় সম্প্রতিক কালে পাস হওয়া বিভিন্ন বিল রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে রয়েছে বলে রাজ্য সরকার ও বিধানসভার অধ্যক্ষের তোলা অভিযোগ রাজভবন খারিজ করে দিয়েছে। রাজ্যের তরফে যে ২২ টি বিল রাজভবনে পড়ে থাকার অভিযোগ তোলা হয়েছে তার একটিও আটকে রাখা হয়নি বলে রাজভবনের তরফে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। অভিযোগ পর্যালোচনা […]

এই মুহূর্তে কলকাতা

আর ভার্চুয়ালি নয় কালীপুজোয় সশরীরেই পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৭ নভেম্বর:- পায়ে চোটের কারণে দুর্গাপুজোয় ছিলেন ঘরবন্দী। তবে এ বছর ভার্চুয়ালিই প্রায় ১২০০ দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো পার হয়ে কালী পুজো দোরগোড়ায়। সুস্থ হয়ে ফের চলাফেরা শুরু করেছেন মুখ্যমন্ত্রীও। এবারও যথারীতি বহু কালীপুজোর উদ্বোধনের আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। তাই ভার্চুয়াল নয়। সশরীরেই বেশ কিছু কালী পুজো উদ্বোধন […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা হাইকোর্টে নতুন পাবলিক প্রসিকিউটার।

কলকাতা, ৭ নভেম্বর:- কলকাতা হাইকোর্টের নতুন পাবলিক প্রসিকউটার হলেন দেবাশিস রায়। তিনি শাশ্বত গোপাল মুখোপাধ্যায়ের স্থলাভিসিক্ত হলেন। ছ’বছরের বেশি সময় শাশ্বত বাবু, কলকাতা হাইকোর্টে পিপি পদে ছিলেন। হাই কোর্টে ফৌজদারি কার্যবিধির সব মামলার দেখভালের দায়িত্বে থাকেন পিপি। আদালতের সংক্রান্ত আইন বিভাগের অনেক প্রশাসনিক সিদ্ধান্তও তাঁকে নিতে হয়। গত কয়েক বছরে নানা গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের হয়ে […]

এই মুহূর্তে কলকাতা

বিশ্ববিদ্যালয় কর্ম সমিতির বৈঠক নিয়ে জবাবদিহি তলব রাজ্যের।

কলকাতা, ৬ নভেম্বর:- বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ডাকা নিয়ে জবাবদিহি তলব করে রাজ্য শিক্ষা দফতর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য শান্তা দে কে চিঠি দিয়েছে। স্থায়ী উপাচার্য না হয়েও কীভাবে তিনি ওই বৈঠক ডেকেছেন চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে বলে শিক্ষা সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে অবিলম্বে প্রস্তাবিত ওই বৈঠক বাতিল করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে আলাদা চিঠি […]