এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

কলকাতা ,২৪ মার্চ:- করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। আগামী ২৬ শে মার্চ ১৭ টি রাজ্যের ৫৫ টি রাজ্যসভা আসনে ভোট নেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেযেহেতু করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের রেল ও বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে সে কারণে আপাতত নির্বাচন করা সম্ভব নয়। পরিস্থিতির […]

এই মুহূর্তে কলকাতা

করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে।

কলকাতা ,২৪ মার্চ:-  নভেল করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্য সচিব রাজীব সিনহা কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাশাসক, পুলিশ সুপার ,পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। গতকাল বিকাল ৫ টা থেকে রাজ্যে যে আংশিক […]

এই মুহূর্তে কলকাতা

করোনা মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে রাজ্য সরকারের পাশে দাঁড়াল কংগ্রেস বাম বিজেপি।

তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন। নবান্নে আজ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে প্রায় সব দলের নেতারা কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের পক্ষে সওয়াল করেন।তার পরেই মুখ্যমন্ত্রী জানান করোনায় ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিকে অর্থ সাহায্যের দাবি জানিয়ে তিনি আগামীকালই […]

এই মুহূর্তে কলকাতা

করোনা রুখতে কলকাতা মেডিকেল কলেজকে প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিলো রাজ্য সরকার।

  প্রদীপ সাঁতরা , ২৩ মার্চ:- নভেল করোনা ভাইরাস রুখতে আরও এক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য প্রশাসন। আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে কলকাতা মেডিকেল কলেজকে এ রাজ্যের একমাত্র প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি সপ্তাহ থেকেই কলকাতা মেডিকেল কলেজে শুরু হবে চিকিৎসার কাজ। দ্রুত মেডিক্যাল কলেজ খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে […]

এই মুহূর্তে কলকাতা

কয়েক দশকে নজিরবিহীন ঘটনা রেলে,শাটার নামলো দেশের ব্যস্ততম শিয়ালদহ স্টেশনে।

প্রদীপ সাঁতরা ,২৩ মার্চ:-  শেষ কবে এমন ছবি দেখে গিয়েছে শহরবাসী বলতেই পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের বনধ্ আন্দোলন হয়েছে। কিন্তু এমন ছবি শিয়ালদহ স্টেশনের এমন চিত্র নজিরবিহীন।এমনকি বহুদিন ধরে শিয়ালদহ স্টেশনের সাথে যুক্ত রেলের আধিকারিকরাও কেউ মনে করতে পারছেন না কবে এমন শুনশান দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশনকে তাঁরা দেখেছেন। রবিবার জনতা কার্ফুর দিনেই […]

এই মুহূর্তে কলকাতা

করোনায় মৃত্যু কলকাতায়, দেশে মৃত বেড়ে ৮

  প্রদীপ সাঁতরা ,২৩ মার্চ:-  শহরে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের মৃত্যু। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী। হিসেব মতো এটাই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। সোমবার দুপুরে ভেন্টিলেশনে থাককালীন হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি।  স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, প্রয়াত ওই ব্যক্তির বিদেশযাত্রার কোনও রেকর্ড না থাকলেও, গত ২৬ […]

এই মুহূর্তে কলকাতা

করোনা মোকাবিলায় প্রশাসনিক দক্ষতার আবারো প্রমান দিলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা।

তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:-  করোনা মোকাবিলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনিক দক্ষতার শীর্ষে উঠে বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছেন তাতে তিনি  আরেকবার প্রমাণ হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যিই মমতাময়ী । করোনার মারণ ভ্রুকুটি যখন সারাবিশ্বে ত্রাসের সৃষ্টি করেছে তা থেকে বাদ যায়নি আমাদের দেশ ভারতবর্ষ। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মানুষ এই রোগে আক্রান্ত […]

এই মুহূর্তে কলকাতা

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ।

  তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:-  করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। আজ সোমবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচির সূচনা করেন স্থানীয় কাউন্সিলর […]

এই মুহূর্তে কলকাতা

‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ১২০ কিলোমিটার রাস্তা জল দিয়ে ধোয়ার নিদান মেয়রের।

  প্রদীপ সাঁতরা, ২৩ মার্চ:-  করোনা মোকাবিলায় শহর কলকাতাকে পরিচ্ছন্ন রাখার দিকেও বাড়তি জোর দিচ্ছে পুরসভা। শহরের জঞ্জাল সাফাই ব্যবস্থার পরিদর্শনে বেরিয়ে এই বার্তাই দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। চীনেও করোনা ঠেকাতে রাস্তা ধোয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার ফিরহাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০টি স্প্রিংকলার দিয়ে শহরের ১২০ কিলোমিটার রাস্তা ধোয়া […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ২৩ মার্চ:- নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার অভ্যন্তরীণ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন সংক্রমণের আশঙ্কা কমাতে রাজ্য সরকার আন্ত রাজ্য যাত্রী পরিবহণ বন্ধ রেখেছে। ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। এমত অবস্থায় বিমান চলাচল করলে লক ডাউন সম্পুর্ন […]