কলকাতা ,২৪ মার্চ:- করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। আগামী ২৬ শে মার্চ ১৭ টি রাজ্যের ৫৫ টি রাজ্যসভা আসনে ভোট নেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেযেহেতু করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের রেল ও বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে সে কারণে আপাতত নির্বাচন করা সম্ভব নয়। পরিস্থিতির পুনর্বিবেচনা করে পুনরায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। যদিও এ রাজ্যে রাজ্যসভার ৫ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সে কারণে এরাজ্যে রাজ্যসভার ভোটের প্রয়োজনীয়তা আর নেই।
Related Articles
হুগলিতে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের।
সুদীপ দাস, ১০ এপ্রিল:- মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী নেতৃত্বে রাজ্যের অর্থনীতির উন্নতি হচ্ছে, মত কোলকাতায় নিযুক্ত চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের। রবিবার হুগলীর রায়বাজারে সুপ্রিম কোর্টের আইনজীবি জয়দীপ মুখার্জীর বাড়ির অন্নপূর্ণা পুজো দেখতে এসে এমনই মত প্রকাশ করলেন তিনি। এদিন ঝাঁ লিউ সহ কোলকাতার চাইনিস দূতাবাস থেকে মোট নয় জনের প্রতিনিধি দল আসেন জয়দীপবাবুর বাড়িতে। এদিন […]
মাথাভাঙ্গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৯ ।
কোচবিহার , ১ ফেব্রুয়ারি:- বিজেপি কর্মীসম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা। এদিনের ওই ঘটনায় আহত হল উভয় পক্ষের মোট ৯ জন। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ভাবেরহাট সংলগ্ন বড় মধুসূদন এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন স্থানীয় বিজেপি নেতা উকিল বর্মন […]
রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান।
হাওড়া , ২৩ অক্টোবর:- রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান। আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহের মধ্যেই শুক্রবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু […]







