তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন। নবান্নে আজ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে প্রায় সব দলের নেতারা কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের পক্ষে সওয়াল করেন।তার পরেই মুখ্যমন্ত্রী জানান করোনায় ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিকে অর্থ সাহায্যের দাবি জানিয়ে তিনি আগামীকালই প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন। একই সঙ্গে ব্যাঙ্কিং ফেডারেশনকে চিঠি দিয়ে রাজ্যবাসীর ব্যাঙ্ক ঋণের কিস্তি দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে মানবিক হতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বিজেপি ছাড়াও এসইউসি, ফরওয়ার্ড ব্লকের মতো বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করে৷ বৈঠকে বিরোধী দলের নেতারা করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন ৷ মুখ্যমন্ত্রীও রাজনীতির ঊর্ধ্বে উঠে করোনার মোকাবিলা করার জন্য সবার কাছে আবেদেন জানান৷রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিপিআইএমের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও জনধন প্রকল্পে কেন্দ্রসরকারকে জরুরি ভিত্তিতে টাকা দেওয়ার দাবি করেছেন । ৩১ মার্চ পর্যন্ত লকডাউন-এর সময়সীমা বাড়াতেও তিনি আর্জি জানান ।বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্য সরকারের তরফে সবরকম সহায়তার আশ্বাস দেন। ‘মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন আব্দুল মান্নান , প্রদীপ ভট্টাচার্য ,সূর্যকান্ত মিশ্র , সুজন চক্রবর্তী , জয়প্রকাশ মজুমদার , সায়ন্তন বসু , সুব্রত বক্সি , মনোজ ভট্টাচার্য , অশোক ঘোষ।Related Articles
আবারও ইন্ডিয়া জোটের মমতাকে করার পক্ষে সওয়াল কল্যাণের।
হুগলি, ৯ ফেব্রুয়ারি:- বিজেপিতে আপের পরাজয় বিজেপির দিল্লী দখল,প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক, বুঝে সুঝে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কাজের কাজ হবে।আর একটা যদি গাইড লাইন তৈরী হয় সেটা সব শরিক যদি মানে তবে কিছু হবে আগামী দিনে।না হলে যেমন আছে তেমন চলবে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা […]
বুধবার রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাবিত রদবদল, শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন।
কলকাতা, ২ আগস্ট:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত বুধবার রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাবিত রদবদল হতে চলেছে। বুধবার, বিকেল ৪টের সময় রাজভবনের থ্রোন রুমে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। কারা মন্ত্রিসভা থেকে বাদ পড়তে চলেছেন, কোন কোন নতুন মুখ সেখানে স্থান পাবেন এ নিয়ে নানা মহলে জল্পনা চলছে। তবে […]
আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করলো ছাত্র-ছাত্রীরা।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- ফেন্ড অফ এবভারোমেন্ট নামে একটি সংগঠনের উদ্যোগে ছাত্র ছাত্রীরা আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি করলো বৃহস্পতিবার। এই কর্মসূচিতে নেতাজী মহাবিদ্যালয়ের অধক্ষ্য অসীম দে থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এদিন বৃক্ষরোপন করা হয়। এই বিষয়ে কলেজে অধক্ষ্য অসীন দে […]








