কলকাতা ,২৪ মার্চ:- নভেল করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্য সচিব রাজীব সিনহা কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাশাসক, পুলিশ সুপার ,পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। গতকাল বিকাল ৫ টা থেকে রাজ্যে যে আংশিক লকডাউন শুরু হয়েছে তার প্রেক্ষিতে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এই সময় লকডাউন এর আওতায় থাকা সব জায়গায় সরকারি নির্দেশ যেন মানা হয় রাজ্যের তরফে প্রশাসনকে আরো একবার সেই কথা জানিয়ে দেওয়া হবে।
Related Articles
হাওড়ায় কলেজের অনুষ্ঠানে রাজ্যপাল।পথে লিলুয়ায় কালো ব্যানার হাতে ধিক্কার জানাল মানুষ।
হাওড়া,৭ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ায় অগ্রসেন কলেজের ১৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল আসার আগে শনিবার বিকেলে স্থানীয় মাতোয়ালা চৌরাস্তার সামনে কয়েকশো মহিলা এবং পুরুষ কালো ব্যানার, পোস্টার নিয়ে ধিক্কার দেখান। এদিন অনুষ্ঠানস্থলের কাছেই তাঁরা রাজ্যপালের উদ্দেশ্যে ধিক্কার জানান। যদিও রাজ্যপাল নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠান মঞ্চে হাজির হন। […]
৮ই মে-র মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শেষ করতে চলেছে পর্ষদ।
কলকাতা, ২৩ মার্চ:- আগামী ৮ই মে-র মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে দশম থেকে পঞ্চদশ পর্ব পর্যন্ত ইন্টারভিউয়ের সূচি জানিয়ে দেওয়া হয়েছে। এই ছয়টি পর্বে মালদহ, মুশিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পুরুলিয়া, এই ছয় জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া […]
শ্রীরামপুর স্টেডিয়াম মাঠের অস্বাস্থ্যকর পরিবেশের বদল ঘটিয়ে মাঠ সংস্কারের দাবি ক্রীড়া সংগঠকদের।
হুগলি, ২৯ নভেম্বর:- অনেকদিন ধরেই সংস্কারের অভাবে খেলাধুলার অযোগ্য হয়ে পড়েছে শ্রীরামপুর স্টেডিয়াম। শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার মাঠ বেহাল হয়ে পরে থাকার কারণে বন্ধ রয়েছে ক্রিকেট ও ফুটবলের মতো খেলা। ফলে মাঠের দৈন্যদশা নিয়ে ক্ষোভ বাড়ছিল ক্রীড়ামোদী মানুষের মধ্যে। সোমবার দুপুরে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে ক্রীড়া সংস্থার বৈঠকে সংগঠনের সভাপতি তথা শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী […]








