কলকাতা , ১৩ জানুয়ারি:- বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ রাজ্যের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।গতকাল রাতে কলকাতায় পৌঁছনোর পর আজ দিনভর মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে তিনি দফায় দফায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রশাসনিক দায়িত্ব বন্টন,আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ওই […]
কলকাতা
পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়ালো রাজ্য সরকার।
কলকাতা , ১৩ জানুয়ারি:- পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। পুরসভার সাম্মানিক স্বাস্থ্যকর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদের মাসিক ভাতা বেড়েছে। বুধবার একথা জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের মাসিক ভাতা ৩১২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০০ টাকা করা হয়েছে। এর পাশাপাশি ফার্স্ট টায়ার সুপারভাইজারদের মাসিক ভাতা ৩৩৩৮ টাকা থেকে বাড়িয়ে ৬৫০০ টাকা করা […]
আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের শিথিলতা বরদাস্ত করা হবে না , কড়া বার্তা দিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ্ত জৈন।
কলকাতা , ১৩ জানুয়ারি:- আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ্ত জৈন। এক মাসের ব্যবধানে ফের বুধবার রাজ্যে আসেন উপমুখ্য নির্বাচন কমিশনার। এদিন কলকাতার একটি পাঁচতারা হোটেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন তিনি। দুটি পর্বে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাশাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক […]
শুক্রবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
কলকাতা , ১৩ জানুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন এখন প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। দক্ষিণবঙ্গ ও অন্য পর্বে উত্তরবঙ্গের জেলা প্রশাসন গুলির সঙ্গে দু’দফায় এই বৈঠক হচ্ছে। মুলত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতেই আজকের এই বৈঠক। শুক্রবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে বুক […]
সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ের গল্প শোনাতে শর্ট ফিল্ম ৷
কলকাতা , ১২ জানুয়ারি:- অন্য নানা ক্ষেত্রের মতো ফিল্ম ও টেলিভিশন জগতের কাছেও এই অতিমারীর সময়টা বড় একটা সুসময় নয়। তবে ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে অল্প বাজেটের ছবি এবং শর্ট ফিল্মের নির্মাতা, প্রযোজকদের সামনে। এই সুযোগকে চুটিয়ে কাজেও লাগাচ্ছেন তাঁরা। স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র নির্মাতা রাজীব প্রোডাকশনের একসঙ্গে পাঁচ-পাঁচটা শর্ট ফিল্ম […]
নারদা , সারদা ও আইকোরকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি কুণালের।
কলকাতা , ১২ জানুয়ারি:- নারদা, সারদা ও আইকোরকাণ্ডে শোভন চট্টোপাধ্যায় কে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে কুনাল দাবি করেন, আইকোরের অনুষ্ঠানে গিয়ে ওই সংস্থার হয়ে প্রচার করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে কেন তাঁকে গ্রেফতার করা হবে না? তিনি জানান, নারদ তদন্তে শোভন চট্টোপাধ্যায়কে ছাড় দেওয়া হচ্ছে। নারদ, সারদা কাণ্ড ছাড়াও […]
ডোনাল্ড ট্রাম্পের বিসর্জন হয়ে গেছে , বাকি যে আগাছাগুলো আছে সেটাও সময়ের অপেক্ষা – অভিষেক।
কলকাতা , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রা করে তৃণমূল। বিজেপিকে কড়া আক্রমণ করে অভিষেক বলেন, মুখে বলবে জয় শ্রীরাম আর কর্মে নাথুরাম। মুখে স্বামীজীর বাণী কথা বলবে, আর কাজে ধর্মে-ধর্মে বিভেদ করবে। স্বামীজীর নাম মুখে আনার অধিকার নেই বিজেপির। তিনি […]
শিশির অধিকারীর ডানা ছাঁটলো তৃণমূল।
কলকাতা , ১২ জানুয়ারি:- কাঁথির দাপুটে অধিকারী পরিবারের ডানা ছাঁটার কাজ ত্বরান্বিত করল তৃণমূল। এবার সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শিশির অধিকারীকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে কাঁথির সাংসদ ও তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশিরকে। নতুন চেয়ারম্যান করা হয়েছে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে। […]
কলকাতায় এসে পৌঁছালো বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড।।
কলকাতা , ১২ জানুয়ারি:- আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। স্পাইস জেটের বিমানে এদিন বেলা ১ টা ৫০ নাগাদ পুনে থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় করোনার ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিন কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। তিনটি ট্রাকে করে পাইলট কার সহযোগে ভ্যাকসিনের […]
বাংলার মনীষীদের ভোটের জন্য ব্যবহার করতে চাইছে বিজেপি – ব্রাত্য বসু।
কলকাতা , ১১ জানুয়ারি:- ভোট বড় বালাই। তাই বাংলার মনীষীদের ভোটের স্বার্থে ব্যবহার করতে চাইছে বিজেপি। বিজেপিকে আক্রমণ করে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতনে বলার পর এবার মহাপ্রভু শ্রীচৈতন্যকে নিয়েও ভুল তথ্য দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, বাংলার মনীষীদের ভোটের […]

