কলকাতা , ১৩ জানুয়ারি:- বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ রাজ্যের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।গতকাল রাতে কলকাতায় পৌঁছনোর পর আজ দিনভর মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে তিনি দফায় দফায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রশাসনিক দায়িত্ব বন্টন,আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।প্রথম পর্বে আজ উপ নির্বাচন কমিশনার কলকাতা ও দক্ষিণ বঙ্গের জেলা গুলির জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী পর্যায়ে তিনি উত্তরবঙ্গের জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। আগামীকাল তিনি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রর সঙ্গে বৈঠক করবেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা গিয়েছে।
Related Articles
এমাসে রবিবার গুলিতে খাদ্য দপ্তরের কর্মীদের ছুটি বাতিল।
কলকাতা, ২ এপ্রিল:- বিশেষ গ্রাহক সম্পর্ক অভিযানের জন্য চলতি মাসের রবিবার গুলিতে খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তি জারি করে আজ খাদ্য দফতরের তরফে ছুটি বাতিলের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অভিযান চলাকালীন খাদ্য দফতরের কর্মীদের রেশন দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হবে। তাদের অভিযোগ, সমস্যার কথা শুনে […]
ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ১৫ মার্চ:-যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে আজ সোমবার ১৫মার্চ ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে এবছর করোনা অতিমারী পরিস্থিতিতে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। তবে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোরে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান, ঊষা-কীর্তন, […]
প্রতিবেশিদের সঙ্গে বিবাদে ঘরছাড়া,উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তায় দুই বোনের।
হুগলি, ৮ ফেব্রুয়ারি:- হুগলির এক গ্রামে পাড়াগত বিবাদের জেরে অশান্তি মারধোর শ্লীলতাহানী জাত তুলে গালাগালি দেওয়ার অভিযোগ প্রৌঢ়ার। নাবালক তিন ছেলে মেয়েকে নিয়ে ঘর ছাড়া প্রৌঢ়া। দিন কয়েক আগে বলাগড় থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। তপশিলি জাতি উপজাতি আইনে মামলা রুজু করে। চুঁচুড়া আদালতে প্রৌঢ়ার গোপন জবানবন্দির জন্য পাঠায়। স্বামী পরিত্যক্তা প্রৌঢ়ার অভিযোগ […]








