কলকাতা , ১২ জানুয়ারি:- নারদা, সারদা ও আইকোরকাণ্ডে শোভন চট্টোপাধ্যায় কে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে কুনাল দাবি করেন, আইকোরের অনুষ্ঠানে গিয়ে ওই সংস্থার হয়ে প্রচার করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে কেন তাঁকে গ্রেফতার করা হবে না? তিনি জানান, নারদ তদন্তে শোভন চট্টোপাধ্যায়কে ছাড় দেওয়া হচ্ছে। নারদ, সারদা কাণ্ড ছাড়াও আইকোর কাণ্ডে শোভনকে গ্রেফতার করতে হবে। পুরসভার লাইসেন্সের জন্য মেয়র থাকাকালীন শোভন ঘুষ নিয়েছেন বলে দাবি কুণালের। বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি ২০১৩ সাল থেকে যে কথা বলে আসছি এখনো সেই কথাই বলছি। যারা চক্রান্ত করেছিলেন তাদের মধ্যে ৯০% এখন বিজেপিতে চলে গেছেন।’ বিজেপি এখন ঘুষখোরদের পাশে দাঁড়াচ্ছে বলে কটাক্ষ করেছেন কুনাল
Related Articles
বাইরে থেকে আসা পর্যটকদের জন্য নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা,১০ জানুয়ারি:– বাইরে থেকে আসা পর্যটকদের জন্য নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং থেকে গাড়ি বুক করার মতো সব সুবিধেই পাওয়া যাবে । এছাড়া কোনও জায়গায় কী কী দ্রষ্টব্য আছে ও তার ইতিহাস সম্পর্কেও জানা যাবে এই অ্যাপে । এছাড়া ট্রেন, বাস, বিমানের টিকিট কাটা থেকে রাজ্য সরকারের পর্যটন লজ, […]
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। সিদ্ধান্ত নিল হাওড়ার ব্যাঁটরা থানা।
হাওড়া,২২ এপ্রিল:- চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। কেউ যদি প্রেসক্রিপশন ছাড়া জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনও ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনতে আসেন তাহলে সেই ওষুধ তাঁদের দেওয়া হবে না। তবে যাঁরা প্রেসক্রিপশন দেখিয়ে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট জাতীয় ওষুধ কিনতে আসবেন তাঁদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর […]
বাংলার রাজনীতিতে শুভেন্দু একটা বড় নাম , ও গণ আন্দোলনের ফসল – মুকুল রায়।
কলকাতা , ২ ডিসেম্বর:- শুভেন্দু তৃণমূলেই আছে। বিজেপির সমর্থকদের উচ্ছ্বাস ও দলের নেতৃত্বের সিদ্ধান্ত এক নয়। শুভেন্দু তৃণমূল ছাড়লে তবে ওর বিষয়ে ভাববে বিজেপি। তবে শুভেন্দু আসলে বিজেপির লাভ হবে, ওর সঙ্গে ভোট ব্যাংক রয়েছে। অধিকারী পরিবারের সংগে আমার সুসম্পর্ক রয়েছে। ওরা চাইলে কথা হবে। আজ সল্টলেকে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। এ প্রসঙ্গে […]








