কলকাতা , ১২ জানুয়ারি:- আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। স্পাইস জেটের বিমানে এদিন বেলা ১ টা ৫০ নাগাদ পুনে থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় করোনার ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিন কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। তিনটি ট্রাকে করে পাইলট কার সহযোগে ভ্যাকসিনের বাক্স গুলি বিমানবন্দর থেকে সোজা নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে। সেখান থেকে শহরের তিনটি বড় হাসপাতাল নীলরতন সরকার, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি পৌঁছে যাবে রাজ্যের সবকটি জেলার হাসপাতাল গুলিতে। সেখান থেকে বন্টনের কাজ শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি থেকে প্রথম দফায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গেছে।
Related Articles
ডানকুনি গুরুদ্বারায় শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৭ নভেম্বর:- গুরুনানক এর জন্মদিনে সকাল সকাল ডানকুনি গুরুদ্বারা য় উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল আটটার কিছু পরে ডানকুনিতে উপস্থিত হন তিনি। শিখ ধর্মাবলম্বী মানুষদের অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে শ্রদ্ধা ও জানান তিনি। রাজ্যবাসীর মঙ্গল কামনা করে তিনি বলেন গুরুনানক এর দেখানো পথেই আগামীদিনে ভারতবর্ষ চলবে। এদিন বীরভূমের রামপুরহাট ও হুগলীর সিঙ্গুরে ও […]
তিনটি লক্ষ্মীর ভান্ডার ভেঙে দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট,মাথায় হাত গৃহস্থের।
হুগলি, ৩১ মে:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,হুগলির হিন্দমোটর বিবিডি রোডের বাসিন্দা ঝুমুর দাস গত ২৬ তারিখ দূর্গাপুর গিয়েছিলেন তার এক আত্মীয় বাড়িতে। বুধবার তার এক জামাইবাবু গাছের আম দিতে আসেন হিন্দমোটরের বাড়িতে যান। দেখেন বাড়ির দরজা খোলা কিন্তু কেউ নেই বাড়িতে। ফোন করে খবর দেন দূর্গাপুরে।বাড়ি ফিরে ঝুমুর দেখেন তার বাড়িতে রাখা তিনটি […]
এম্বুলেন্স খারাপ হওয়ায় নিজের গাড়িতে মা ও সদ্যোজাতকে বাড়ি ফেরালেন সিউড়ি থানার অফিসার আশিস রায়।
বীরভূম,১৮ এপ্রিল:- সিউড়ি হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে বাড়ি ফিরছিলেন মহিলা। সিউড়ি বোলপুর রাস্তার উপার অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যায় । সেই সময় শহরের রাস্তায় লকডাউন ঠিকঠাক হচ্ছে কিনা তার তদারকিতে বেরিয়েছিল সাব-ইন্সপেক্টর আশিস রায়ের নেতৃত্বে পুলিশের একটি গাড়ী। রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স দেখে তারা ড্রাইভার কে জিজ্ঞাসা করে জানতে পারেন অ্যাম্বুলেন্সটি ব্রেক ডাউন হয়ে […]










