কলকাতা , ১৩ জানুয়ারি:- পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। পুরসভার সাম্মানিক স্বাস্থ্যকর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদের মাসিক ভাতা বেড়েছে। বুধবার একথা জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের মাসিক ভাতা ৩১২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০০ টাকা করা হয়েছে। এর পাশাপাশি ফার্স্ট টায়ার সুপারভাইজারদের মাসিক ভাতা ৩৩৩৮ টাকা থেকে বাড়িয়ে ৬৫০০ টাকা করা হয়েছে। অবসরের পর তাদের তিন লাখ টাকা দেওয়া হবে। রাজ্যের ১১৮ টি পুরসভা ও ৭ টি পুর নিগমের প্রায় ৩০ হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মী এর ফলে উপকৃত হবেন। টুইট করে ফিরহাদ জানান, কোভিড পরিস্থিতি দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্য কর্মীদের গুরুত্ব ও অপরিহার্যতা। এই পরিস্থিতিতে তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। পুরসভার স্বাস্থ্য কর্মীদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে রাজ্যের অর্থ দফতর অনুমোদন দিয়েছে। উল্লেখ্য এর আগে আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।
Related Articles
রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল আগুনের বস্তু , আতঙ্ক হাওড়ার শিবপুরে।
হাওড়া , ৮ জুলাই:- কাকভোরে রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল আগুনের বস্তু। তীব্র আতঙ্ক হাওড়ার শিবপুরে। শরিকি ‘বিবাদে’র জেরে বাইরে থেকে দাহ্য বস্তু ছুঁড়ে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে এই ঘটনায় অভিযোগ উঠেছে। রবিবার ভোরে হাওড়ার শিবপুর থানা এলাকার নবীন সেনাপতি লেনে ওই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয় বাড়িতে থাকা একটি […]
দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি অর্থের তছরূপের অভিযোগ তুললেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।
মালদা , ১৩ জুলাই:- দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি অর্থের তছরূপের অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। আজ দুপুরে নিজস্ব দপ্তরে সাংবাদিক বৈঠক ডেকে ইংরেজবাজারের যদুপুর ২ ব্লকের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন উপভোক্তারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কৃষ্ণেন্দুবাবু বলেন, যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের […]
উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক।
হুগলি, ২০ অক্টোবর:- উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক। নাম, কেদারনাথ ঘোষ। তিনি বৈদ্যবাটির বাসিন্দা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকায় নার্সারি রোডের এক দূর্গাপূজো মন্ডপে একটি উটকে মানুষের বিনোদনের জন্য বেঁধে রাখা হয়েছে বলে সমাজমাধ্যমে মন্তব্য করেন অভিনেতা তথাগত মুখার্জি। ঐ […]










