এই মুহূর্তে কলকাতা

সব রেশন ডিলারকেই দুয়ারে রেশনের আওতায় আসতে হবে , বিজ্ঞপ্তি দিয়ে জানালো খাদ্য দপ্তর।

কলকাতা , ৩০ অক্টোবর:- সব রেশন ডিলার কেই আসতে হবে দুয়ারে রেশন প্রকল্পের আওতায়। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর। এখনো পর্যন্ত যে পঞ্চাশ শতাংশ ডিলার এই কর্মসূচির আওতায় রয়েছেন তাদের আগামী মাসের শুরু থেকে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে বাকি পঞ্চাশ শতাংশ যারা আগামী পনেরো তারিখের মধ্যে এই কর্মসূচির আওতায় আসবেন তাদের ১৬ […]

এই মুহূর্তে কলকাতা

দুই শতাব্দী পেরিয়ে গেলেও কলকাতা পুলিশের ঘোরসওয়ার বাহিনীর গুরুত্ব অপরিসীম।

কলকাতা , ৩০ অক্টোবর:- প্রায় দুই শতাব্দি পার করেও এখনও কলকাতা পুলিশের কাছে তাদের ঘোড়সওয়ার বাহিনীর গুরুত্ব অপরিসীম। প্রচুর ঐতিহাসিক ঘটনার সাক্ষী শুধু নয় বহু ইতিহাসের শরিক কলকাতার এই ঘোড়সওয়ার বা মাউন্টেড পুলিশ বাহিনী।এবার সেইসব স্মারকে একটি সংগ্রহশালা তৈরি করা হচ্ছে। সামনে বসানো হয়েছে এক অশ্বারোহী পুরুষ মূর্তি। সামনের মাসেই যার উদ্বোধন। ১৮৪০ সালে ব্রিটিশরা […]

এই মুহূর্তে কলকাতা

করোনা নিয়ন্ত্রণে থাকলেই আগামী ডিসেম্বরেই হতে চলেছে রাজ্যের শতাধিক পৌরসভার ভোট।

কলকাতা, ৩০ অক্টোবর:- কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে থাকলে আগামী ডিসেম্বর মাসেই হতে চলেছে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন। এবার স্পষ্ট ভাবে সেই ইঙ্গিত দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরনিগমের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে ফিরহাদ বলেন, ‘গত বছর যাবতীয় প্রস্তুতি নিয়েও কোভিডের জন্যই পুরভোট করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। পুজোর পর কোভিড সংক্রমণ সামান্য বেড়েছে, […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে আছে পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার পরিকল্পনা।

কলকাতা , ৩০ অক্টোবর:- কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষার পরিকল্পনা। জীব বৈচিত্রের আঁতুড়ঘর ওই জলাভূমি সংরক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি সুসংহত পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৬ সালের মধ্যে তা বাস্তবায়িত করার কথা। কিন্তু রাজ্য সরকার নিজেদের ভাগের অর্থ দিয়ে দিলেও কেন্দ্রীয় সরকারি বরাদ্দ এখনো মেলেনি। ফলে আটকে রয়েছে জলাভূমি সংরক্ষণ প্রকল্পের […]

এই মুহূর্তে কলকাতা

আদালতের নির্দেশে নিষিদ্ধ বাজি আটকাতে মাঠে নেমেছে প্রশাসন।

কলকাতা , ৩০ অক্টোবর:- চলতি বছর কালীপুজো দীপাবলিতে সব রকমের বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের আদেশ শিরোধার্য করে বাজির ব্যবসা আটকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় বাজির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ বাজি। কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে এসএসপিডি। লরিতে করে এই বাজি আনার […]

এই মুহূর্তে কলকাতা

কালীপুজো, দীপাবলি ও ছট পুজোতেও নৈশকালীন বিধিনিষেধে ছাড়ের ঘোষণা রাজ্যের।

কলকাতা, ২৯ অক্টোবর:- দুর্গাপুজোর পর কালীপুজো, দীপাবলি এবং ছট পুজোতেও রাজ্য সরকার নৈশকালীন বিধিনিষেধে ছাড় ঘোষণা করেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে করোনা সংক্রমণের প্রকোপ রুখতে রাজ্যে রাত এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত যানবাহন ও লোক চলাচলে যে বিধি নিষেধ জারি রয়েছে তা আরও একমাস বহাল থাকবে। তবে কালীপুজো ও […]

এই মুহূর্তে কলকাতা

নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনের সময় ঘোষণা।

কলকাতা, ২৯ অক্টোবর:- রাজ্য সরকার আগামী ১৬ই নভেম্বর থেকে শুরু হতে চলা স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠনের সময় ঘোষণা করেছে। সব ধরনের কভিড বিধি মেনে নবম এবং একাদশ শ্রেণির ক্লাস সকাল দশটায় এবং দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাসের পঠন-পাঠন সকাল এগারোটায় শুরু হবে বলে আজ রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম […]

এই মুহূর্তে কলকাতা

পরিযায়ী ধূলিকনার কারনেই বাড়ছে দূষণ , দাবী দিল্লির আই আই টির।

কলকাতা, ২৯ অক্টোবর:- বর্ষা বিদায় নিলেই বাতাসে বারে ভাসমান ধূলিকণার মাত্রা। শীতকালে বেড়ে ওঠে বায়ু দূষণ। তবে শুধু অভ্যন্তরীণ কারণেই নয়। এ রাজ্যে বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে বাইরের রাজ্য থেকে হাওয়ায় ভেসেআসা ধূলিকণা। পরিযায়ী ধূলিকণার কারণে রাজ্যে ৪০ থেকে ৫০ শতাংশ হারে দূষণ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে আইআইটি দিল্লির সাম্প্রতিক এক গবেষণায়। ভিন […]

এই মুহূর্তে কলকাতা

স্কুল-কলেজ খোলার আগে সব প্রয়োজনীয় ব্যবস্থা সেরে রাখার নির্দেশ জেলা প্রশাসনকে।

কলকাতা, ২৯ অক্টোবর:- রাজ্যে আগামী ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তার আগে স্কুল খোলার প্রয়োজনীয় সব ব্যবস্থা সেরে রাখতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কভিদ বিধি মেনে কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজগুলির প্রিন্সিপাল দের বিভিন্ন পরামর্শ দিয়ে নির্দেশিকা জারি করেছে উচ্চ শিক্ষা দপ্তর।স্কুল শিক্ষা দফতরের তরফ […]

এই মুহূর্তে কলকাতা

বাজি পরিবেশবান্ধব কিনা এক মুহুর্তে বলে দেবে কিউআর কোড নিষিদ্ধ বাজি আটকাতে নতুন ফরমুলা রাজ্যের।

কলকাতা, ২৯ অক্টোবর:- কোভিড কালে এবছরও কালীপুজো, দীপাবলি, ছট পুজো এবং ইংরেজি বর্ষবরণে বাজি পোড়ানোর ওপর হরেক বিধি-নিষেধ জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশবান্ধব ছাড়া যেকোনো ধরনের বাজির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাতাসে দূষণ কমাতে এরাজ্যে শুধুমাত্র গ্রীন ক্র্যাকার্স বা পরিবেশবান্ধব বাজি বিক্রি এবং পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।দীপাবলি […]