কলকাতা, ২ নভেম্বর:- রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সব ঠিক থাকলে দীপাবলি ভাতৃদ্বিতীয়া সহ আসন্ন উৎসবের পর্ব মিটে গেলেই রাজ্যে পুরভোটের দামামা বেজে উঠবে বলে খবর প্রশাসনিক সূত্রে। পুর ভোটের দিনক্ষণ স্থির করে খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে রাজ্য নির্বাচন কমিশন কে প্রস্তাব […]
কলকাতা
পেট্রোপন্নের মূল্যবৃদ্ধি ও সীমান্তে এলাকা বৃদ্ধির অভিযোগে সরকার পৃথক প্রস্তাব আনার সিদ্ধান্ত বিধানসভায়।
কলকাতা, ২ নভেম্বর:- পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি এবং রাজ্যের সঙ্গে কোন আলোচনা না করে কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীর রাজ্যের অভ্যন্তরীণ এলাকা বৃদ্ধির অভিযোগের উপরে রাজ্য সরকার বিধানসভার চলতি অধিবেশনে এই দুটি বিষয়ে আলোচনার জন্য দুটি পৃথক প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন পেট্রোপণ্য এবং গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ […]
মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বিশেষ বিল আসতে চলেছে বিধানসভায়।
কলকাতা, ২ নভেম্বর:- ‘মহিলাদের ক্ষমতায়ন’ নিয়ে একটি বিশেষ প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়। দীপাবলি ভাই ফোঁটার ছুটির পর সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সেদিনই এই প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে জানা গিয়েছে। পেশাদার জগত হোক বা রাজনীতি প্রত্যেকটি ক্ষেত্রে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলারা। তবে সমাজে তাঁদের অবদানকে কুর্নিশ জানাতে সংসদীয় […]
এবারও রবীন্দ্র ও সুভাষ সরোবরে হবে না ছট পুজো।
কলকাতা, ২ নভেম্বর:- দিন কয়েক আগেই রবীন্দ্র সরোবরে মাছের মড়ক দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ভয়ানক দূষণে সরোবরের জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েই বিপত্তি। সে কারণে এবারও রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো। পরিবর্তে বিকল্প জলাশয়ে যাবতীয় ব্যবস্থা রাখছে পুরসভা ও কেএমডিএ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ স্বত্বেও গত বছর পুলিশের সামনেই মিছিল করে রবীন্দ্র সরোবরে […]
উপ নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যের চার বিধানসভা আসন দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা উপ নির্বাচনের ভোট গণনা হবে আগামীকাল। ইতিমধ্যেই তার সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের দিনের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দিনহাটা কলেজে দিনহাটা বিধানসভা কেন্দ্রের, রানাঘাট কলেজে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের, নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে খড়দহ […]
চলতি মাসেই ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যে চলতি মাসেই ফের একদফা দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে।কলকাতার জানবাজারে আজ কালীপুজোর ওউদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান ১৬ ই নভেম্বর থেকে ফের জেলায় জেলায় ওই শিবির চলবে।উল্লেখ্য এর আগে ১৬ ই আগষ্ট থেকে ১৬ সেপ্টেম্বর রাজ্য জুড়ে দুয়ারে সরকারের প্রায় ৯২ হাজার শিবিরেরে আয়োজন করা হয় ।সব থেকে বেশি আবেদন […]
জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে।
কলকাতা, ১ নভেম্বর:- একদিকে করোনা অতিমারী, সেইসঙ্গে ক্রম বর্ধমান বাজারদরে নাজেহাল সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে। জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ ৩১ অক্টোবরের পরিবর্তে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়ে রাজ্যের ভূমি দফতর আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। ১ কোটি টাকা পর্যন্ত সম্পত্তি কেনা-বেচায় ৪ […]
বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ কর্মসূচি চালাতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ৩১ অক্টোবর:- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় জোরালো প্রস্তুতি শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই রাজ্যের প্রতিটি বাসিন্দাকে করোনা টিকার আওতায় আনার ওপর বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে। এইজন্য এবার বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ কর্মসূচি চালাতে পঞ্চায়েত পুরসভার মত স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বিশেষ করে প্রবীণ, অসুস্থ, শারীরিক […]
কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো নির্বিগ্নে পালন করতে জেলা প্রশাসনকে কড়া হুঁশিয়ারি নবান্নের।
কলকাতা, ৩১ অক্টোবর:- নির্বিঘ্নে কেটেছে দুর্গাপুজো। এবার আসছে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো। বাঙালি এখন মেতে উৎসবের মধ্যেই। কিন্তু এই উৎসব যাতে নির্বিঘ্নে পালন করা হয় তা দেখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিল নবান্ন। শনিবার নবান্নের তরফে জানানো হয়েছে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতে খুবই দায়িত্ব সহকারে ও সজাগ থেকে নিয়ন্ত্রন করতে হবে। কোনও প্রকার অশান্তি কিংবা […]
আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন।
কলকাতা, ৩১ অক্টোবর:- রাজ্য বিধানসভার অধিবেশন কাল শুরু হচ্ছে। ওইদিন দুপুর একটায় অধ্যক্ষের ঘরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এরপরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। তিনটের সময় অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে। ১৮ই নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। তবে এবার বিধানসভার অধিবেশন চলাকালীনই থাকছে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজোর মতো একাধিক উৎসব। উৎসবের দিনগুলিতে বিধানসভার অধিবেশন […]











