কলকাতা, ১০ জানুয়ারি:- চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকায় শস্যহানি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এব্যাপারে রাজ্যের সব জেলাশাসককে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি জেলা কৃষি অধিকর্তাদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফসলের সুরক্ষায় কৃষকদের বেশ কিছু দেওয়া হয়েছে। এই সময় বৃষ্টি এবং […]
কলকাতা
নিভৃত বাসের নিয়ম পরিবর্তন , রাজ্য স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা।
কলকাতা, ১০ জানুয়ারি:- রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তবে স্বস্তির খবর এই যে এবার অধিকাংশ আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন দ্রুতগতিতে। সেদিকে তাকিয়ে উপসর্গহীন বা মৃদু উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের নিভৃতাবাসের মেয়াদ কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যেও নিভৃত বাসের নিয়ম পরিবর্তন করা হল। রাজ্য স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম […]
কোভিড পরিস্থিতি পর্যালোচনায় সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যসচিব।
কলকাতা, ১০ জানুয়ারি:- রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। ভার্চুয়াল ওই বৈঠকে সব জেলার জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম ও থাকবেন ওই বৈঠকে।
আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হলো।
কলকাতা, ১০ জানুয়ারি:- সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা এবং ২২ লক্ষ কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তি এই বুস্টার ডোজ পাবেন।প্রথম দিনে ফ্রন্টলাইনার এবং প্রবীণ নাগরিক মিলিয়ে ২ লাখ নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া রয়েছে বলে স্বাস্থ্য দফতর […]
করোনা আক্রান্তের বাড়িতে রান্না করা খাবার পৌঁছানোর সিদ্ধান্ত সরকারের।
কলকাতা, ৯ জানুয়ারি:- রাজ্য সরকার কলকাতা ও সংলগ্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে কোভিড রোগীদের বাড়িতে সুষম খাদ্য পৌঁছে দেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামিকাল থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, করোনা আক্রান্তদের চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ […]
আসন্ন চার পুরসভা ভোটে ডিজিটাল মাধ্যমে প্রচার চালানোর আবেদন কমিশনের।
কলকাতা, ৮ জানুয়ারি:- করোনা সংক্রমনের লাগাতার ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ৪ পুরসভা নির্বাচনের প্রচারে জমায়েত এড়াতে ডিজিটাল মাধ্যমে প্রচার চালানোর জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানিয়েছে। সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া এক চিঠিতে কমিশনের তরফে সভা সমাবেশ ও মিছিলের বদলে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছনোর আবেদন জানানো হয়েছে। কমিশনের অতিরিক্ত […]
পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত।
কলকাতা, ৮ জানুয়ারি:- রাজ্য সরকার পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় সংশ্লিষ্ট পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোন কোভিড রোগী যেন চিকিৎসা না পেয়ে পুরসভা থেকে ফিরে না যান সেই বিষয়টি নিশ্চিত করতে যে সব পুরসভার নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানে প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য সামগ্রী যেন সবসময় পর্যাপ্ত পরিমাণে যেন মজুত থাকে রাজ্যের […]
চারদিনেই দ্বিগুন সংক্রমণ , মৃত্যুর হার কমলেও চিন্তামুক্ত নন চিকিৎসকরা।
কলকাতা, ৮ জানুয়ারি:- সারা দেশের সঙ্গে এ রাজ্যেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণের গ্রাফ। মাত্র চার দিনে দ্বিগুণ হয়েছে সংক্রমণ। মৃত্যুর হার কম হলেও চিন্তামুক্ত হচ্ছেন না চিকিৎসকরা। কারণ রাজ্যে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই নতুন প্রজাতি ওমিক্রনের শিকার। এই তথ্য দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যা কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে […]
আগামী সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় কৃষকদের পরামর্শ।
কলকাতা, ৮ জানুয়ারি:- আগামী সপ্তাহে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় ফসলের সুরক্ষায় রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের বেশ কিছু পরামর্শ দিয়েছে। বৃষ্টি এবং শিলা বৃষ্টির পূর্বাভাস থাকায় ক্ষতি এড়াতে পরিণত ফসল আগেই তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আলু সবজি তৈলবীজ সহ বিভিন্ন ফসলের ক্ষেতের জমা জল বের করে দিতে জমিতে নালা কেটে দিতে বলা হয়েছে। বৃষ্টি […]
শর্তসাপেক্ষে সেলুন ও বিউটি পার্লার খোলার অনুমোদন দিল রাজ্য সরকার।
কলকাতা, ৮ জানুয়ারি:- করোনা বিধি মেনে শর্তসাপেক্ষে সেলুন ও বিউটি পার্লার খোলার অনুমোদন দিল রাজ্য সরকার। সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিপুল মানুষের স্বার্থে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জারি হওয়া কঠোর বিধিনিষেধের আওতায় সেলুন এবং বিউটি পার্লার বন্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে সংকটে […]











