কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্যে আসন্ন পুরভোটের প্রচারে রাজ্য নির্বাচন কমিশন আরও কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে। খোলা যায়গায় নির্বাচনী সভায় ৫০০-র পরিবর্ত ২৫০ লোকের জমায়েত করা যাবে। প্রচারসভা বা মিছিলের বদলে ডিজিটাল মাধ্যমে প্রচারেও বাড়তি জোর দেওয়া হয়েছে কমিশনের তরফে। প্রসঙ্গত, ১৭ পর্যবেক্ষকের পাঁচ প্রচার সভায় জনই বর্তমানে কোভিড […]
কলকাতা
করোনা পরিস্থিতিতে বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ৭ জানুয়ারি:- করোনা পরিস্থিতিতে শহরের রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। ফিটনেস সার্টিফিকেটের জন্য বসে যাওয়া বাসগুলি যাতে অবিলম্বে যাতে পথে নামতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। বাসমালিক সংগঠনগুলির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শহর ও শহরতলির প্রায় তিনশ বাস শুধুমাত্র ফিটনেস সার্টিফিকেটের অভাবে পথে […]
উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে ৩০০ কোটি টাকা খরচ করবে রাজ্য।
কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্য সরকার উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনশো কোটি টাকা খরচ করবে। নতুন কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল এর মাধ্যমে উত্তরবঙ্গের আট জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে আগামী সাত বছরে এই টাকা খরচ করা হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে কোনও সিকিউরিটি মানি ছাড়াই বিভিন্ন ক্ষুদ্র সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী […]
রেশন আধার সংযুক্তিকরণ এর সময়সীমা ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।
কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। আগে রেশন কার্ডের সঙ্গে আধার যোগের শেষ সীমা ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু রাজ্যে আড়াই কোটিরও বেশি রেশন গ্রাহকের সংযুক্তিকরণ এখনও বাকি থাকায় সময়সীমা বাড়ানো হলো বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এলাকা ভিত্তিক বিশেষ শিবির খুলে আধার রেশন সংযুক্তিকরণ […]
এখনও পর্যন্ত রাজ্যে ৪০৩ টি কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যজুড়ে কোভিডের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ৪০৩টি কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে। এরমধ্যে ২৬৭ টি কনটেনমেন্ট জোন এবং ১৩৬ টি মাইক্রো কনটেন্টমেন্ট জোন বলে স্বাস্থ্য দফতরের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ২৯২০ জন সংক্রমিত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই জন্য […]
আগামীকাল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়ালি উদ্বোধনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৬ জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, তিনি কালীঘাটের বাড়ি থেকেই শুক্রবারের কর্মসূচিতে যুক্ত হবেন। কারণ, নবান্নে তাঁর আসা মানেই অফিসারদের অতিরিক্ত ব্যস্ততা বেড়ে যাওয়া। সেটা তিনি চান না।চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য রাজ্য সরকার ২৫ শতাংশ […]
করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্য মন্ত্রিসভার বৈঠক আজ মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের সতর্ক করে দেন। চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তেওয়ারি, বেচারাম মান্না, শশী পাঁজা, রথিন ঘোষ, অরূপ রায়, মলয় ঘটক এই আটজন মন্ত্রী সশরীরে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যদের এলাকায় থাকতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। এলাকায় করোনা বিধি পালন, কনটেইনমেন্ট […]
এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে আরও কঠোর বিধি-নিষেধের বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে রাজ্য সরকার ভবিষ্যতে আরও কঠোর বিধি নিষেধ আরোপ করতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ৭-৮ দিনে ৪৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল […]
করোনার হানা এবার স্বাস্থ্য ভবনের অন্দরে।
কলকাতা, ৬ জানুয়ারি:- করোনার হানা এবার স্বাস্থ্য ভবনের অন্দরে। যাদের ওপরে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পরিচালনার দ্বায়িত্ব এবার করোনার কবলে পড়েছেন সেই শীর্ষ স্বাস্থ্য কর্তারাই। স্বাস্থ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাই করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। তবে আশার কথা দুজনেরই সংক্রমন মৃদু। তেমন […]
পুর এলাকার জমি , বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য এবার মিলবে অনলাইনে।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যের যে কোনও পুর এলাকার জমি বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য এবার মিলবে অনলাইনে।এজন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর একটি নতুন পোর্টাল তৈরি করছে। ‘কমন এনকামব্রেন্স অ্যান্ড ডিউজ পোর্টাল’ নামের এই পোর্টালে জমির হোল্ডিং নম্বর দিয়ে বর্তমান মালিকানা, বকেয়া কর, মামলা মোকদ্দমা সহ যাবতীয় তথ্য মিলবে বলে দফতর সুত্রে জানা গিয়েছে। জমি বা […]











