এই মুহূর্তে কলকাতা

জাল ওষুধের ব্যবসা রুখতে পরীক্ষাগার তৈরির সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ৭ এপ্রিল:- জাল ওষুধের ব্যবসা রুখতে রাজ্য সরকার ওষুধের গুণমান পরীক্ষার জন্য একটি পরীক্ষাগার তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ বাজারদর নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী বাজারে জাল ওষুধের রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই পরীক্ষাগার তৈরীর কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন চলতি অর্থ বছরের রাজ্য বাজেটেও এই খাতে টাকা বরাদ্দ রয়েছে। যে ওষুধ বাজারে বিক্রি […]

এই মুহূর্তে কলকাতা

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাজারদরের ঊর্ধ্বগতি রুখতে ত্রিমুখী ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা,৭ এপ্রিল:- পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাজারদরের ঊর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার ত্রিমুখী ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে ফল, শাক সবজি ও মাছ মাংসের মূল্যবৃদ্ধি কমানোর পথ খুঁজতে বিভিন্ন দপ্তর ও বাজার কমিটি গুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে তিনি বাজারদর কমাতে তিনটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। […]

এই মুহূর্তে কলকাতা

অনলাইনে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করার মেয়াদ বাড়ানো হলো।

কলকাতা, ৭ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্ত করার সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। অর্থ দফতরের মেডিক্যাল সেল এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী অনেক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক এখনও স্বাস্থ্য প্রকল্পের বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করাননি। আগের […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশের ধাঁচে প্রতি জেলায় মহিলা বাহিনী গঠনের সিদ্ধান্ত।

কলকাতা, ৬ এপ্রিল:- রাজ্যে নারী সুরক্ষাকে আরও মজবুত করতে কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ মহিলা ব্যাটেলিয়ন তৈরি করা হবে। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত রয়েছে। আত্মরক্ষার প্রশিক্ষণ আছে এরকম মেয়েদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে।প্রাথমিক ভাবে প্রায় সাড়ে চার হাজার মেয়েকে নিয়ে এই ব্যাটেলিয়ন তৈরির […]

কলকাতা এই মুহূর্তে

চলচ্চিত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক।

কলকাতা, ৬ এপ্রিল:- আইন অনুযায়ী রাজ্যের সিঙ্গল স্ক্রিন সিনেমা হল গুলিতে বাধ্যতামূলক ভাবে বাংলা সিনেমা দেখানো হচ্ছে কিনা রাজ্য সরকার তা জানতে চেয়েছে। গত তিন বছরে ওই সব সিনেমা হলে কটা বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর হল মালিকদের চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র […]

এই মুহূর্তে কলকাতা

আবগারি শুল্ক আদায়ে নতুন রেকর্ড রাজ্যের।

কলকাতা, ৫ এপ্রিল:- সদ্য শেষ হওয়া অর্থ বছরে আবগারি শুল্ক শুল্ক আদায় নতুন রেকর্ড গড়ল রাজ্য সরকার।২১-২২ আর্থিক বছরে ওই খাতে রাজ্যের আয় হয়েছে ১৩ হাজার ৬০০ কোটি টাকা। চোরাচালান বন্ধ করতে নতুন আবগারি নীতি নিয়ে এসেছিল রাজ্য। কমানো হয়েছিল বিলিতি মদের দামও। আর তাতেই নজিরবিহীন রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

অমরুত প্রকল্পের কর্মসূচিতে রাজ্যের প্রায় আড়াই কোটি বাসিন্দা উপকৃত হবেন।

কলকাতা, ৫ এপ্রিল:- কেন্দ্রীয় সরকারের অম্রুত প্রকল্পের আওতায় রাজ্যের শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে দশ হাজার কোটি টাকার একটি বৃহৎ কর্মসূচী শুরু হচ্ছে। অম্রুত প্রকল্পেরদ্বিতীয় পর্যায় এই কর্মসূচিতে রাজ্যের ১২৫টি পুরসভার প্রায় আড়াই কোটি বাসিন্দা উপকৃত হবেন। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, জলাধার সংস্কার, নিকাশি ব্যবস্থার […]

এই মুহূর্তে কলকাতা

আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৪ এপ্রিল:- আলিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সোমবার নবান্নে ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন,“আলিয়ায় একটা অংশ ছেলেমেয়ে পড়াশুনা করে। তারা সবাই ভাল। তবে কয়েকজন আছে, তাদের ক্ষোভ রয়েছে। যে একটু কটু, খারাপ কথা বলেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। […]

এই মুহূর্তে কলকাতা

শ্রীলঙ্কার থেকেও ভারতের আর্থিক অবস্থা খারাপ – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৪ এপ্রিল:- ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ, বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মূল্য বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, শ্রীলংকার পরিস্থিতি অত্যন্ত খারাপ সেখানকার মানুষ বিদ্রোহ শুরু করেছেন। শ্রীলংকার সঙ্গে এদেশে তুলনা হয়না কিন্তু এখানকার পরিস্থিতি তার থেকেও ভয়ঙ্কর বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। মূল্যবৃদ্ধির […]

এই মুহূর্তে কলকাতা

বকটুইয়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল প্রশাসন।

কলকাতা, ৪ এপ্রিল:- কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রামপুরহাটের বকটুইয়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল বীরভূম জেলা প্রশাসন। নবান্ন থেকে ভার্চুয়ালি ওই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর উপস্থিতিতেই নিহতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক। রামপুরহাটের বকটুইয়ে গিয়েই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী […]