কলকাতা, ১১ এপ্রিল:- আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল। তার আগে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ ওই দুই কেন্দ্রে বাড়তি ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। আগেই দুই কেন্দ্রের নির্বাচনের জন্য ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। এর ফলে আসানসোল ও বালিগঞ্জে মোট বাহিনীর সংখ্যা হল ১৩৮ […]
কলকাতা
আর্সেনিক প্রবণ উত্তর ২৪ পরগনায় আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে জল প্রকল্প নির্মাণের কাজ শুরু করল রাজ্য।
কলকাতা, ১০ এপ্রিল:- আর্সেনিক প্রবণ উত্তর ২৪ পরগনা জেলায় সমস্ত ব্লকে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে রাজ্য সরকার ৪ হাজার কোটি টাকা মূল্যের ৪ টি জল প্রকল্প নির্মাণের কাজ শুরু করেছে । ইতিমধ্যে ২ টি প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে, বাকি ২ টি প্রকল্পের কাজ জোরকদমে চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে […]
এরাজ্যে প্রধানমন্ত্রী আবাসের অগ্রগতি মন্থর বলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা খণ্ডন করল রাজ্য।
কলকাতা, ১০ এপ্রিল:- প্রধানমন্ত্রী আবাস এরাজ্যের অগ্রগতি মন্থর বলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা রাজ্য খন্ডন করছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় পাল্টা পরিসংখ্যান পেশ করে দাবি করেন আবাস যোজনা প্রকল্প রূপায়ণে এরাজ্য গোটা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে। তিনি বলেন, রাজ্যে আবাস যোজনা প্রকল্পের অগ্রগতি দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রাজ্যে পশ্চিমবঙ্গের তুলনায় পৌনে সাত […]
সল্টলেকে স্কুলের তিনটি বাস নিখোঁজ হওয়ার ঘটনার প্রেক্ষিতে বাস ও পুলকারের পৃথক গাইডলাইন তৈরির উদ্যোগ রাজ্যের।
কলকাতা, ৯ এপ্রিল:- সল্টলেকের বেসরকারি স্কুলে পড়ুয়া সহ তিনটি বাস নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সমস্ত বাস ও পুলকার পরিচালনার জন্য পৃথক গাইডলাইন তৈরির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে এধরণের ঘটনার পূণরাবৃত্তি ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে স্কুলের পড়ুয়াদের নিয়ে যাতায়াতকারি সমস্ত গাড়ির অবস্থা নিয়ে ইতিমধ্যেই সমীক্ষা শুরু […]
কলকাতার অভিজাত ও আবাসন সাউথ সিটির ২০০ পরিবারের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হল।
কলকাতা, ৯ এপ্রিল:- শহর কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি-র ২০০ টি পরিবারের হাতে আজ স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হল। ওই আবাসনের ৫০০ টি পরিবার স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলো।আজ রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে একটি শিবিরের মাধ্যমে তাদের মধ্যে ২০০ পরিবারের হাতে কার্ড তুলে দেওয়া হল। কার্ডপ্রদান অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক দেবাশীষ […]
খাদ্যশস্য পাওয়ার পাশাপাশি এবার ব্যাংক লেনদেন করা যাবে রেশন দোকান থেকে।
কলকাতা, ৯ এপ্রিল:- খাদ্যশস্য পাওয়ার পাশাপাশি রেশন দোকান থেকে এবার ব্যাঙ্ক লেনদেনও করা যাবে। কেন্দ্রীয় সরকার রেশন দোকানকে ‘কমন সার্ভিস সেন্টার’ হিসেবে চিহ্নিত করে সেখানকার কর্মীদের ‘ব্যাঙ্ক মিত্র’ রূপে নিয়োগ করার স্বীকৃতি দিয়েছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যগুলিতে দ্রুত নতুন এই ব্যবস্থা চালু করতে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়ে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফে […]
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পাশাপাশি আন্তর্জাতিক শিল্প মেলারও আয়োজন করতে চলেছে রাজ্য।
কলকাতা, ৮ এপ্রিল:- আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সঙ্গেই রাজ্য সরকার একটি আন্তর্জাতিক শিল্প মেলারও আয়োজন করবে। রাজ্যে এই প্রথমবার এরকম কোনো মেলার আয়োজন করা হচ্ছে বলে শিল্প দফতরের তরফে জানানো হয়েছে। ২০ এপ্রিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিনেই সায়েন্স সিটি প্রাঙ্গণে এই শিল্প মেলারও উদ্বোধন হবে। মেলা চলবে পাঁচদিন। বাণিজ্য সম্মেলনের শিল্পমেলায় ১২টি দেশের প্রতিনিধিদের উপস্থিত […]
কালোবাজারি রুখতে কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।
কলকাতা, ৮ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কালোবাজারি রুখতে মাঠে নামল প্রশাসন। কলকাতার একাধিক বাজারে শুক্রবার অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা। শ্যামবাজার, হাতিবাগান, লেক মার্কেট সহ শহরের একাধিক বাজারে গিয়ে ব্যাবসায়ীরদের কাছে গিয়ে শাকসবজি-সহ মাছ মাংস সহ বিভিন্ন জিনিসের দর জানতে চান। মূলত ক্রমাগত জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে কয়েকদিন ধরে বেড়েই চলেছে শাকসবজি, ফল মাছ, মাংসের দাম। […]
ফের ৫ ই মে থেকে দুয়ারে সরকার কর্মসূচি, চলবে একমাস , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ এপ্রিল:- আগামী মাসে আরেক দফায় রাজ্যে দুয়ার সরকার কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। তিনি বলেন,“দুয়ারে সরকারের মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে। এই প্রকল্প চলবে। আবার ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে। ৫ মে আমাদের তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি। তাই ওই দিন থেকে […]
পুলিশের অনুমতি সাপেক্ষেই রামনবমীর মিছিল ও শোভাযাত্রা করা যাবে।
কলকাতা, ৭ এপ্রিল:- পুলিশের অনুমতি সাপেক্ষে এবার রাজ্যে রামনবমী পালনের মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা যাবে। গত কয়েক বছর রাজ্য সরকার রামনবমীর মিছিলের অনুমোদন না দেওয়ায় প্রশাসনের সঙ্গে উদ্যোক্তাদের টানাপোড়েনের জেরে বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয়। পূজা ও শোভাযাত্রার অনুমতি চেয়ে আদালতে মামলা হয়। এবার ওই ধরণের ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে […]











