কলকাতা, ২৫ জুন:- রাজ্য সরকারের যাবতীয় নাগরিক পরিষেবার সুযোগ এক ছাতার তলায় নিয়ে আসতে একটি অভিন্ন পোর্টাল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।ওই পোর্টালের মাধ্যমে ২০টি নাগরিক পরিষেবার জন্য আবেদন করা যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মূলত, যেসব পরিষেবা কমবেশি প্রত্যেক রাজ্যবাসীর প্রয়োজন হয়, সেগুলিকে অগ্রাধিকার দিয়ে এই পোর্টালের আওতায় আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি […]
কলকাতা
ই-পেমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল দিলে বাড়তি এক শতাংশ ছাড়।
কলকাতা, ২৫ জুন:- রাজ্যজুড়ে বাংলা সহায়তা কেন্দ্র গুলিকে আরও জনপ্রিয় করা তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই উদ্দ্যেশ্যে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই পেমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল দিলে বাড়তি এক শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন জেলার প্রশাসনিক […]
বিধানসভার অধিবেশনের শেষ দিনে রাজ্যপাল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ২৪ জুন:- বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পরিদর্শক পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দিতে বিল পাশ হয়েছে।ভূমি ও কর ট্রাইব্যুনালে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ছাঁটতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তবে ব্যাক্তিগত ভাবে রাজ্যপালের সঙ্গে সরকারের কোনোও বিরোধ নেই। বিধানসভা অধিবেশনের শেষ দিনে ধন্যবাদ জ্ঞাপন পর্বে রাজ্যপাল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন […]
নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা করোনা, কোভিড প্রটোকল মেনেই স্কুলগুলিকে ব্যবস্থার নির্দেশ শিক্ষা দপ্তরের।
কলকাতা, ২৪ জুন:- দীর্ঘ গরমের ছুটির পর আগামী ২৭ জুন খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। ইতিমধ্যে জেলায় জেলায় এব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। আপাতত পুরোদমেই স্কুল চলবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তবে স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা। তাই কোভিড […]
ঘিঞ্জি এলাকায় অগ্নিকান্ডের জন্য বিপদজনক বাড়ি গুলি কে চিহ্নিত করতে সমীক্ষা শুরু সরকারের।
কলকাতা, ২৪ জুন:- কলকাতার ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জন্য বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করতে রাজ্য সরকার যৌথ সমীক্ষা শুরু করেছে। বিধানসভায় আজ দমকল দফতরের একটি বিলের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে মন্ত্রী সুজিত বসু একথা জানিয়েছেন। তিনি বলেন কলকাতার বেশ কিছু ঘিঞ্জি এলাকায় একাধিক বাড়িতে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রয়েছে। এইসব বাড়িতে আগুন লাগলে দমকল কর্মীরা আগুন […]
রাষ্ট্রপতি নির্বাচনের আগে মহারাষ্ট্রের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে বিজেপি, দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুন:- রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি মহারাষ্ট্রে সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্রে শামিল হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের তিনি বলেন বিজেপি অসাংবিধানিক ভাবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। অনৈতিক ভাবে হাওয়ালার টাকা দিয়ে ঐ রাজ্যে সরকার ফেলে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। মহারাষ্ট্রে আজ যা হচ্ছে আগামী দিনে অন্য […]
রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে নবান্ন থেকে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুন:- ২০২১ সালের বিধানসভা ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে শিল্প এবং কর্মসংস্থানই এখন তাঁর পাখির চোখ।কোভিড যুদ্ধ জয়ের পর গত এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আন্তর্জাতিক শিল্পমহলের কাছে এ বিষয়ে জোরালো বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে বড়সর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। এদিন […]
আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পথ থেকে রাজ্যপাল কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসাতে চায় সরকার।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যের অন্যান্য সরকারি ও সরকারের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মতো আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য় পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে চায় সরকার। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য বা আলিয়া-ই-জামিয়া পদ থেকে রাজ্যপালকে অপসারণ করে মুখ্যমন্ত্রীকে বসাতে বৃহস্পতিবার একটি সংশোধনী বিল পাশ হল বিধানসভায়। এদিন বিধানসভায় বিলটি পেশ করেন সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। […]
পুলিশের পদোন্নতির ফর্মুলা দিলেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক সুবিধার কথা ঘোষণা।
কলকাতা, ২৩ জুন:- মুখ্যমন্ত্রী রাজ্য পুলিসের আধিকারিকদের কল্যাণে ওয়েলফেয়ার ফোরাম তৈরির কথা ঘোষণা করেছেন। এই ফোরামে পশ্চিমবঙ্গে ক্যাডারের ৮৫ জন আইপিএস অফিসারও থাকবেন বলে তিনি জানান।বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধার কথা ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী বলেন […]
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানো হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
কলকাতা, ২৩ জুন:- কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল। ওই পদে এলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন। আজ শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন রামানুজ গঙ্গোপাধ্যায়। সভাপতি ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের আরও বেশ কয়েক জন আধিকারিককেও আজ বদল করা হয়েছে। উল্লেখ্য […]











