এই মুহূর্তে কলকাতা

নব মহাকরণ ভবনের একাংশ কলকাতা হাইকোর্টকে হস্তান্তর রাজ্যের।

কলকাতা, ২০ আগস্ট:- স্ট্র্যানড রোডের নব মহাকরণ ভবনের একাংশ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করছে। আগামী ২৫ আগস্ট এক অনুষ্ঠানে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে নব মহাকরণের ব্লক বি–এর ৯ তলা ওই ভবনের চাবি তুলে দেবেন বলেন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নগর দায়রা আদালতের একাংশ সেখানে স্থানান্তরিত হওয়ার কথা। ওই আদালতে স্থান […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই রাজ্যের কোভিদের বুস্টার ডোজ শেষ করার লক্ষমাত্রা স্বাস্থ্য-দপ্তরের।

কলকাতা, ২০ আগস্ট:- পুজোর আগেই রাজ্যের সমস্ত যোগ্য প্রাপককে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে।নবান্নে আজ রাজ্যের সাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পৌরহিত্য এ এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব সহ দফতরের অন্যান্য আধিকারিক,সব জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য […]

এই মুহূর্তে কলকাতা

পাঁচ জেলায় ডেঙ্গুর প্রকোপ সর্বাধিক, হুগলিতে আক্রান্ত ৭০।

কলকাতা, ১৯ আগস্ট:- করোনা আতঙ্ক পুরপুরি বিদায় নেওয়ার আগেই রাজ্যে ফের একবার ডেঙ্গুর প্রকোপ মাথা চাড়া দিয়ে উঠছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গতবছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। ইতিমধ্যে কলকাতার ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। শুধু কলকাতা নয়, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি এই […]

এই মুহূর্তে কলকাতা

নগদ টাকা খরচের ক্ষেত্রে মেয়র ও চেয়ারম্যানদের হাত-পা বাঁধতে চলেছে নবান্ন।

কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার।এর আগেই রাজ্যের বিভিন্ন দফতরের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত দফতরের আয় ব্যয়ের ওপর প্রশাসনের শীর্ষ স্তর থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্যের ৭টি পুরনিগম এবং ১২১টি পুরসভার চেয়ারম্যানদের এবার নগদ টাকা খরচের ক্ষেত্রে ক্ষমতা […]

এই মুহূর্তে কলকাতা

ডাক বিভাগের সমস্ত পরিষেবায় ইউপিআই অ্যাপ মারফত টাকা দেওয়া যাবে।

কলকাতা, ১৯ আগস্ট:- ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা আধুনিক প্রজন্মের হাতের নাগালে পৌঁছে দিতে এবার পোস্ট অফিস গুলিতে কিউআর ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা ডাক বিভাগের সমস্ত পরিষেবার জন্য ইউপিআই অ্যাপ মারফত টাকা দিতে পারবেন। পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী জানিয়েছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের চার হাজারের বেশি […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে শিল্প ইউনিট ও শিল্প তালুক তৈরীর প্রস্তাব গৃহীত মন্ত্রিসভার বৈঠকে।

কলকাতা, ১৮ আগস্ট:- শিল্প বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার আরও বেশ কয়েকটি শিল্প সংস্থাকে রাজ্যে বিনিয়োগের অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পরে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ১৮ টি শিল্প ইউনিট এবং পাঁচটি শিল্প তালুক তৈরির একটি প্রস্তাব আজকের গৃহীত হয়েছে। এই শিল্প তালুক ও ইউনিটগুলিতে […]

এই মুহূর্তে কলকাতা

নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতার।

কলকাতা, ১৮ আগস্ট:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সুব্রহ্ম্যনিয়ম স্বামী। বৃহস্পতিবার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন এই বিজেপি নেতা। বৃহস্পতিবার কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। যদিও কী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি বিজেপি নেতা। মমতা-স্বামী সাক্ষাৎ নিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

মন্ত্রীসভার সমস্ত সদস্যদের সতর্কভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের এবার সুনির্দিষ্ট কাজ দেওয়া হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এতদিন রাজ্য মন্ত্রিসভার প্রতিমন্ত্রীদের নির্দিষ্ট কোনো দায়িত্ব থাকত না। ফলে পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করলেও তাঁরা নির্দিষ্ট কোনও কাজের সুযোগ পেতেন না। এবার থেকে মুখ্যমন্ত্রীর দফতর […]

এই মুহূর্তে কলকাতা

ভাতা বাড়ছে আশা কর্মীদের।

কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যের স্বাস্থ্য দফতর বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত হারে আশা কর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার কথা জানিয়েছে। মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কাজ করার জন্য তারা এবার থেকে ২০০ টাকা করে উৎসাহ ভাতা পাবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণে সহায়তার জন্য তাদেরকে সপ্তাহে একদিন করে উপস্থিতির জন্য ৬০ টাকা করে দেওয়া হবে। শিশুদের টিকাকরণের তালিকা […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষকের আত্মঘাতীর ঘটনায় তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের।

কলকাতা, ১৭ আগস্ট:- শিক্ষা রত্ন প্রাপ্ত ওই শিক্ষকের আত্মঘাতী হওয়ার ঘটনায় শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জানিয়েছেন ওই শিক্ষকের পেনশন সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে দফতরের বিশেষ সচিবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান ২০১৯ সালে অবসর নিলেও ওই শিক্ষকের […]