কলকাতা, ১৭ আগস্ট:- রাজ্যের বিভিন্ন শহর ও শহরতলিতে ডেঙ্গু সংক্রমন ভয়াবহ আকার নেওয়ায় উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গু সংক্রমনে শীর্ষে থাকা পুর এলাকাগুলকে চিহ্নিত করে সেখানে ডেঙ্গু দমনে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামার নির্দেশ দিয়েছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে গতবছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। ইতিমধ্যে কলকাতার ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ […]
কলকাতা
চাকরি প্রার্থীদের নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৭ আগস্ট:- এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম থাকলে তা […]
কলেজে অধ্যাপক নিয়োগের পরীক্ষা সেটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন।
কলকাতা, ১৬ আগস্ট:- রাজ্যের কলেজগুলির অধ্যাপক নিয়োগের যোগ্যতামান পরীক্ষা সেটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন। আজ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। আগামী বছরের ৮ জানুয়ারি পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। অনগ্রসর শ্রেণি, ট্রাইজেন্ডার, ট্রান্সজেন্ডার, বিশেষভাবে সক্ষমদের […]
নিয়োগ জটিলতা কাটাতে আগামীকাল টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৬ আগস্ট:- নিয়োগ জটিলতা কাটাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী কাল ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার দুপুর দুটোর সময়ে বিকাশ ভবনে ওই বৈঠক হবে। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন টেট চাকরিপ্রার্থীরাও সেখানে পৌঁছে যান। কিন্তু অভিষেক সেদিন টেট চাকরিপ্রার্থীদের […]
রাজ্যের পর্যটন শিল্পকে আরো উন্নত করতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১৪ আগস্ট:- রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার । পর্যটনশিল্পে যারা বিনিয়োগ করবেন তাদের বিশেষ সুবিধা দিতে এক জানালা নীতি মেনে চলার সিদ্ধান্ত নিল প্রশাসন। শনিবার পর্যটন প্রমোশন বোর্ডের বৈঠক মুখ্য সচিব এইচ কে দ্বিবেদি এই সিদ্ধান্ত নিয়েছেন। পর্যটন ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে আলাদা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয়েছে। […]
দীঘা শহর সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারি, লাল সর্তকতা।
কলকাতা, ১৪ আগস্ট:-আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার সকাল থেকে বদলাতে শুরু করে আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। সেইসঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া আর ভরা কটাল। এর জেরে প্রবল জলোচ্ছাস শুরু হয় দীঘা,তাজপুর, মন্দারমনি,সাগর সহ বিভিন্ন উপকূলে। দীঘা সহ সমূদ্র উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞাও জারি […]
দু’বছর করোনার রেশ কাটিয়ে আগামীকাল রেড রোডে জমকালো ভাবেই অনুষ্ঠিত হবে ৭৫ তম স্বাধীনতার বর্ষপূর্তি।
কলকাতা, ১৪ আগস্ট:- গত দু বছর করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সাদামাটা ভাবে আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। কলকাতায় রেড রোডে জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য সরকার।কলকাতা পুলিশ ও সেবা বাহিনীর কুচকাওয়াজ তো থাকছেই। তাছাড়া থাকছে নানা চমক। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে […]
জিএসটির বিরুদ্ধে তৃণমূল সোচ্চার হলেও, বিগত চার মাসে রেকর্ড পরিমাণ আদায় এরাজ্যে।
কলকাতা, ১৩ আগস্ট:- পণ্য পরিষেবা কর জিএসটির বিরুদ্ধে প্রথম থেকেই নীতিগত ভাবে সোচ্চার তৃণমূল কংগ্রেস। সেই বাংলা থেকেই বিগত ৪ মাসে আদায় হয়েছে রেকর্ড পরিমাণ জি এস টি। যার অঙ্ক ১২ হাজার ৩০০ কোটি টাকা। যা অবশ্যই বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক বড় সাফল্য। জানা গিয়েছে, বাংলায় গত অর্থবর্ষে প্রথম ৪ মাসের জন্য জিএসটি আদায় হয়েছিল ৯ […]
নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৩ আগস্ট:- স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৩০ জন বিপ্লবীর ছবি এবং ভারতের জাতীয় পতাকার তিন রঙ সম্বলিত গ্রাফিক প্রোফাইল ছবিতে টাঙিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল ছবি বদল করা হয়েছে।শুধু ছবি বদল করা নয়, ভারতবর্ষ সম্পর্কে […]
ফের দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে।
কলকাতা, ১৩ আগস্ট:- ফের দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত মায়ানমার টপকে চলে এসেছে বঙ্গোপসাগরের বুকে। সেখানেই এদিন সে নিম্নচাপের চেহারা নিচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দফায় দফায় শক্তি বাড়িয়ে সে পরিণত হতে চলেছে সুস্পষ্ট গভীর শক্তিশালী গভীর নিম্নচাপে. আর সেই নিম্নচাপ ওড়িশা দিয়েই প্রবেশ করবে দেশের মূল ভূ-খণ্ডে। যাবে সে ছত্তিশগড়ের […]











