এই মুহূর্তে কলকাতা

সোমবার থেকেই বন্ধ করে দেওয়া হলো কলকাতা ও হাওড়ার মধ্যে লঞ্চ পরিষেবা।

কলকাতা, ২৪ অক্টোবর:- ঘূর্ণিঝড় এবং ভরা কোটাল এর প্রভাবে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় সোমবার দুপুর থেকেই কলকাতা ও হাওড়ার মধ্যে লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হল। এর জেরে বিপাকে পড়েন দক্ষিণেশ্বর কালীঘাটে পুজো দিতে আসা ভক্তরা। মঙ্গল বার ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে। কলকাতার পাশাপাশি সাগর,হলদিয়া ,ডায়মন্ড হারবার ,কুকরাহাটির […]

এই মুহূর্তে কলকাতা

বাড়ির কালীপুজোর মধ্যেই আবহাওয়ার খোঁজখবর নিতেই ব্যস্ত মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৪ অক্টোবর:- কালীপুজোর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা। পূর্বাভাস অনুযায়ী সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। আর নিজের বাড়ির পুজোর মাঝে নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রয়োজনীয় তথ্যও জানাচ্ছেন বাড়ি থেকেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনগণের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বললেন, ”কালীপুজো, দীপাবলিতে আনন্দ করুন। তবে ঝড়বৃষ্টি বেশি হলে ঘরেই থাকাই নিরাপদ হবে। প্রশাসন […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতায় ফিরলেন অভিষেক বন্দোপাধ্যায়।

কলকাতা, ২৪ অক্টোবর:- আমেরিকায় চোখের অস্ত্রোপচার সেরে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাসের মাঝামাঝিই তাঁর চোখের অস্ত্রোপচারের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষ। তাই নিয়ে বিরোধীরা কটাক্ষও করেন। অবশেষে কালীপুজোর দিন চিকিৎসা সেরে নিজের শহরে ফিরলেন তৃণমূলের সেনাপতি অভিষেক। বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বললেও, দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তৃণমূলের […]

এই মুহূর্তে কলকাতা

মাটির খোল নয় , এবার বিপদ এড়িয়ে সুতোর খোলে ব্যবহার তুবড়িতে।

কলকাতা, ২৩ অক্টোবর:- ২০১৯, কালীপুজোর রাতে তুবড়ি ফেটে মৃত্যু হয় শহরের দুই শিশুর। বাতিল করা হয় তুবড়ি তৈরিতে ব্যবহৃত মাটির খোল। পরিবর্তে ব্যবহার শুরু হয় কাগজের খোল। যদিও সম্পূর্ন রকম বিপদ এড়িয়ে যাওয়ার জন্য এবার শহরের এক বাজী প্রস্তুত কারক তুবড়ি তৈরিতে ব্যবহার করলেন সুতোর খোল।জা কিনা একেবারে বিপদহীন। কারণ হিসেবে প্রস্তুত কারক জানাচ্ছেন এতটাই […]

এই মুহূর্তে কলকাতা

দীপাবলি হতে চলেছে দুর্যোগপূর্ণ।

কলকাতা, ২২ অক্টোবর:- সোমবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া। দীপাবলি হতে চলেছে দুর্যোগপূর্ণ। আশঙ্কার অশনি সঙ্কেত, ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূল এলাকা। প্রভাব পড়বে কলকাতাতেও। তবে ঝোড়ো হাওয়ার থেকে বৃষ্টির আশঙ্কা বেশি কলকাতা শহরে। আবহাওয়া দফতর আগে থেকেই সতর্কবার্তা দিয়ে রেখেছে, ঘূর্ণিঝড় সিত্রাং কলকাতায় আঘাত না হানলেও তার যথেষ্ট কলকাতা সহ দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলায়। সে […]

এই মুহূর্তে কলকাতা

বদল হল প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানানোর নিয়মের।

কলকাতা, ২২ অক্টোবর:- বদল হল প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানানোর নিয়মের। তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। এই বিজ্ঞপ্তিকে বলা যায় ভুল সংশোধন। পরীক্ষার আবেদন ফি সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে আবেদন ফি বেড়েছে কিছুটা। জেনারেল ক্যাটাগরির জন্য ২০০ টাকা, ওবিসি ক্যাটাগরির জন্য ১৫০ টাকা এবং এসসি, এসটি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০০ […]

এই মুহূর্তে কলকাতা

একদিকে নিয়োগ বিতর্কে উত্তাল রাজ্য, অন্যদিকে রোজগার মেলা করে নিয়োগপত্র তুলে দিল কেন্দ্র।

কলকাতা, ২২ অক্টোবর:- টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ বিতর্কে রাজ্য যখন উত্তাল তখন রোজগার মেলা করে এক লপ্তে গোটা দেশে ৭৫ হাজার ছেলেমেয়ের হাতে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার নিয়োগ পত্র তুলে দিল কেন্দ্র ।শুধু তাই নয় আগামী দেড় বছরের মধ্যে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ করার লক্ষ্য মাত্রা […]

এই মুহূর্তে কলকাতা

বিতর্ক ও আন্দোলনের মাঝেই শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া।

কলকাতা, ২১ অক্টোবর:- বিতর্ক ও বহু আন্দোলনের মাঝে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। ১১ হাজারের বেশি পদে নিয়োগের জন্য শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। যদিও ২০১৪ টেট উত্তীর্ণ […]

এই মুহূর্তে কলকাতা

ঝড়ের গতি মাথায় রেখে কালী পুজোয় প্যান্ডেলের কাঠামো শক্তপোক্ত করার নির্দেশ উদ্যোক্তাদের।

কলকাতা, ২১ অক্টোবর:- ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সুসংহত কন্ট্রোলরুম চালু করার নির্দেশ দিয়েছে। ভরা কটালের জন্য কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাইক্লোন পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ নবান্নে ২০ টি দফতরের সচিব ও দক্ষিণবঙ্গের জেলাগুলি জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

কালীপুজো ও আসন্ন ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিদ্যুৎমন্ত্রীর।

কলকাতা, ২১ অক্টোবর:- কালীপূজা ও আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রস্তুতি নিয়ে শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে সমস্ত জেলার বিদ্যুত দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসাবে […]