এই মুহূর্তে জেলা

করোনা অতিমারীর জের। ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠের দরজা।

হাওড়া , ২০ এপ্রিল:-করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি এখন বেসামাল। এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠও। আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানা গেছে। পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে মঠের মূল গেট। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানা গেছে। উল্লেখ্য, […]

এই মুহূর্তে কলকাতা

হাইকোর্টের নির্দেশ মেনেই ভোট গণনায় করোনা সতর্কতা মেনে চলার সিদ্ধান্ত কমিশনের।

কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ সতর্কতায় নির্বাচন কমিশন আগামী দুই তারিখে ভোট গণনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সব ধরনের সতর্কতা বিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন বাকি তিন দফার নির্বাচন সহ গণনায় সব কিছু সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি গণনা […]

এই মুহূর্তে কলকাতা

জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত বাড়ানো সম্ভব সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব।

কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত সংখ্যক বাড়ানো সম্ভব রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব করেছে। স্বাস্থ্য ভবনে আজ জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে আজ সন্ধ্যার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।প্রায় […]

এই মুহূর্তে কলকাতা

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সব ছুটি বাতিল।

কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেতে থাকায় রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে ২৫ শতাংশ শয্যা বৃদ্ধি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষে বেসরকারি হাসপাতালে কভিদ রোগীদের জন্য আট হাজারটি বেড রাখা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়া দশটি ইএসআই হাসপাতালে ৯০০ টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে শম্ভুনাথ পন্ডিত […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের করোনা টিকাকরণ নীতির কড়া সমালোচনা করে পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২০ এপ্রিল:- কেন্দ্রের করোনা টিকাকরণ নীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। কেন্দ্রের নয়া নীতিকে অন্তঃসারশূন্য বলে অভিযোগ করে তিনি কোভিড টিকা নিয়ে কালোবাজারির সম্ভাবনা রয়েছে বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচনে ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কলকাতা , ২০ এপ্রিল:- আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ষষ্ঠ দফায় মোট ভোটারের সংখ্যা ১কোটি ৩ লক্ষ ৮৭ হাজার ৭৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৩২১৩৮৫, মহিলা ভোটার ৫০৬৬১৫০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫৬ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ২২১৫৬, এনআরআই ভোটার ১৫ […]

এই মুহূর্তে জেলা

গার্ড ও চালকদের করোনা অতিমারী সংক্রমণের জের। হাওড়া ডিভিশনেও লোকাল ট্রেন বাতিল।

হাওড়া, ২০ এপ্রিল:- গার্ড ও চালকদের করোনা অতিমারী সংক্রমণের জেরে শিয়ালদহের পাশাপাশি হাওড়া ডিভিশনেও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্মীদের মধ্যে ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ। এই কারণে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। তবে, পরিষেবা স্বাভাবিক রাখার জন্য কোনো দূরপাল্লার মেল ট্রেন বাতিল করা হয়নি। […]

এই মুহূর্তে কলকাতা

শীতলকুচির অডিও টেপ কাণ্ডে এবার রিপোর্ট তলব কমিশনের।

কলকাতা, ২০ এপ্রিল:-কোচবিহারের শীতলকুচি অডিও টেপ কাণ্ডে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় এর মধ্যে কথোপকথনের ওই রেকর্ডিং ফাঁস করে বিজেপি নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের চেষ্টার অভিযোগ করে। সেই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক […]

এই মুহূর্তে জেলা

শ্রমজীবী হসপিটালের কোভিড পরিষেবা বহাল রাখতে পাশে দাঁড়ালেন সমাজসেবী সমীরণ ঘোষ।

হুগলি , ২০ এপ্রিল:-করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ যেভাবে আমাদের দেশ তথা আমাদের রাজ্যে আছড়ে পড়ছে তাতে মানুষ ভীতসন্ত্রস্ত। এই অবস্থায় যাতে মানুষ চিকিৎসা পরিষেবা পায় সেই ব্যাপারে এগিয়ে এলেন শ্রীরামপুরের বিশিষ্ট সমাজসেবী সমীরণ ঘোষ। এদিন তিনি শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের সহ-সম্পাদক গৌতম সরকারের হাতে পাঁচ লক্ষ টাকার একটি চেক তুলে দিয়ে সমীরণ বাবু জানান যে ছোট […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে নতুন করে করোনা আক্রান্ত ৪৪০, সচেতনতা জলাঞ্জলি দিয়েই মাস্কবিহীন মানুষের ঘোরাফেরা।

হুগলি , ২০ এপ্রিল:-করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গে। ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন। যার মধ্যে শুধুমাত্র হুগলী জেলাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪০ জন। এই ক্রমবর্ধমান করণা আক্রান্তের খবরে এখনো সাধারন মানুষের হুঁশ ফেরেনি বললেই চলে। বিভিন্ন বাজার, দোকান, রাস্তাঘাটে জমায়েত চলছেই সবথেকে বড় […]