ব্যারাকপুর , ২০ এপ্রিল:- এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোলগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার কাউগাছি ১ পঞ্চায়েতের বিবেকনগরের শিমুলতলা এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সঞ্চিত মজুমদার। তিনি ৬৯ নম্বরের বুথের বিজেপির সভাপতি। অভিযোগ,এদিন সন্ধ্যায় তাকে ঘেরাও করে পিস্তলের বাট ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ বিপ্লব দাস,টিবি গনেশ,নিতাই কপাট,রবিন দাস ওরফে ডনের দলবল বিজেপির বুথ সভাপতি সঞ্চিতের ওপর হামলা চালিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন জগদ্দলের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তার অভিযোগ,এলাকার অপরাধীদের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করনি। এদিন দলীয় কর্মীর ওপর আক্রমণের ঘটনা তারই ফলশ্রুতি। তার হুশিয়ারি মানুষের মধ্যে জনরোষ তৈরি হলে প্রশাসন সামাল দিতে পারবে না।
Related Articles
১০০ দিনের কাজের অনিয়ম দূর করতে উদ্যোগি রাজ্য।
কলকাতা, ২৭ আগস্ট:- একশ দিনের কাজে আর্থিক অনিয়ম দূর করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।ওই প্রকল্পে সোশ্যাল অডিট করিয়ে উদ্ধার হওয়া উদ্বৃত্ব অর্থের পরিমাণ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য রাজ্যের পঞ্চায়েত দফতর সমস্ত পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছে। টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে […]
সুজিত বসুর আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন সল্টলেকে।
কলকাতা ,৩০ মে:- মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগর বিধানসভার বিধায়ক সুজিত বসু। এবার তার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় পুজোর আয়োজন করলো বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। শনিবার জয়দেব নস্করের উদ্যোগে বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডের আদিত্য স্মৃতি সংঘ ক্লাবে এই যজ্ঞের আয়োজন করা হয়। সুজিত বসু দ্রুত সুস্থ […]
চার মাস পর ফিরছে ক্রিকেট, তবে দর্শকশূন্য মাঠে ম্যাচ।
স্পোর্টস ডেস্ক , ৪ জুলাই:- প্রায় চার মাসের জন্য বন্ধ ছিল বাইশ গজের লড়াই। ৮ জুলাই থেকে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ইংল্যান্ড। আর তিন টেস্টের এই সিরিজ হবে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে। মাঠে থাকবেন না কোনও দর্শক। কেবলমাত্র ক্রিকেটাররা, ম্যাচের সঙ্গে জড়িত অফিসিয়ালরা, ম্যাচ সরাসরি সম্প্রচারের সঙ্গে জড়িতরা থাকবেন স্টেডিয়ামে। থাকবেন নিরাপত্তাকর্মীরাও। ক্রিকেটবিশ্ব এর […]







