হুগলি, ৪ মে:- ভোটের ফলাফলের পড়ে চরম উত্তেজনা গোঘাটের কুমুড়সা গ্রামে। ২রা মে রাজ্যের ফলাফলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোঘাট বিধানসভা জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল সূত্রের খবর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার কারণে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা আবীর খেলায় মেতে ছিল। এমত অবস্থায় কুমুড়সা গ্রামে এক দল বিজেপি কর্মী সমর্থক চড়াও হয় তৃণমূলের উপর। শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তৃণমূলের এক কর্মী। নাম শেখ লাল্টু। আহত অবস্থায় তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত হয়েছে আরও বেশকিছু তৃণমূল কর্মী-সমর্থক। তাদেরকে গোঘাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এমতাবস্থায় কুমুড়সা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল- বিজেপি খন্ডযুদ্ধের এই মুহূর্তে কুমুড়সা যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার বিশাল পুলিশবাহিনী।
Related Articles
দু’একজন ভুঁইফোড় নেতা কোথায় কি বললেন তাতে কিছু এসে যায়না – ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।
হাওড়া, ১২ ডিসেম্বর:- দু’একজন ভুঁইফোড় নেতা কোথায় কি বললেন আর কোথায় কি করলেন তাতে কিছু এসে যায়না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনও নেতা পশ্চিমবঙ্গে কিছু করতে পারবেন না। হাওড়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার সকালে পশ্চিমবঙ্গ বঙ্গ জননী বাহিনীর হাওড়া সদরের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় দাশনগরের আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে। […]
পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলবে ১০ ফেব্রুয়ারী।
হাওড়া , ২৫ জানুয়ারী:- পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারী থেকে। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। তিনি বলেন, আগামী ১০ ফেব্রুয়ারী থেকে বেলুড় মঠের প্রধান ফটক খোলা থাকবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য। সকালে সাড়ে ৮টা থেকে […]
কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক।
কলকাতা, ২৮ জুন:- কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমাতঙ্ক কলকাতা থেকে পুনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেওয়ার কথা ছিল ১০০ জন যাত্রী নিয়ে। বিমানটি যখন রানওয়েতে যাবে ঠিক সেই সময় একটি খবর আছে। তারপরেই বোমাতঙ্ক ছড়ায় বিমানটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যাত্রীদেরকে নামানো হয়েছে বিমানবন্দরের ভিতরে থাকা বোম স্কোয়ার সিআইএসএফ আধিকারিক তারা তল্লাশি চালাচ্ছে অন্যদিকে […]









