কলকাতা , ৫ মে:- কোভিড মোকাবিলায় বিধিনিষেধ আরো কঠোর করল রাজ্য সরকার। এবার গণ পরিবহন এর উপরেও জারি হল কঠোর বিধি নিষেধ। আগামীকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্ধেক হবে সরকারি বাস ও মেট্রো চলাচল। বিমানে যাতায়াত এর ক্ষেত্রে rt-pcr পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর এই আজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি এই সব নতুন বিধি নিষেধের কথা ঘোষণা করেন। পাশাপাশি বাজার হাট অর্থনৈতিক ক্রিয়া-কলাপ সংক্রান্ত আগের বিধি-নিষেধ জারি থাকছে। ব্যাংকের কাজের সময় কমিয়ে দশটা থেকে দুটো করা হচ্ছে। সরকারি হাসপাতাল এ ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে। এখন থেকে বেসরকারি সংস্থাগুলো কেউ ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন মমতা। যাদের সুযোগ আছে তাদের বাড়ি থেকে কাজ করার উৎসাহ দেয়া হচ্ছে।
Related Articles
আইপিএল এ চিনা স্পনসর নিয়ে কী জানাল বোর্ড ?
স্পোর্টস ডেস্ক, ২ জুলাই:- লাদাখে ভারত-চিন সীমান্তে বাড়তে থাকা অস্থিরতার কারণেই IPL এ চিনা স্পনসর নিয়ে সমালোচনা হয় ৷ সোমবারই ভারত সরকার 59টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে ৷ তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় টিকটিক অ্যাপও আছে ৷ আছে UC ব্রাওজারও ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিনা স্পনসরশিপ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত দেশ ও বোর্ডের কথা ভেবেই নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । […]
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্ন মানের খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগকে কেন্দ্র ব্যপক উত্তেজনা এলাকায়।
বাঁকুড়া , ২৬ সেপ্টেম্বর:- বাঁকুড়ার সিমলাপালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্ন মানের খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগ কে কেন্দ্র ব্যপক উত্তেজনা এলাকায়। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের দিগপাড় গ্রামের ঘটনা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের এও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে যে চাল, ডাল সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্ন মানের। স্থানীয়দের দাবী,যে গুলি সরবরাহ করা হয়েছে তা গোখাদ্য […]
কোচবিহারের চান্দামারিতে ১৮ বিঘা গাঁজার চাষ কেটে পুড়িয়ে দিল পুলিশ
কোচবিহার, ১৪ জানুয়ারি:- জেলার এলাকায় অভিযান অবৈধ গাঁজার চাষ নষ্ট করল পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ কোচবিহারের ১ নং ব্লকের চান্দামারি গ্রাম এলাকায় প্রায় ১৮ বিঘা জমির অবৈধ গাঁজা চাষ নষ্ট করা হয়। যদিও ওই এলাকায় যারা গাঁজা চাষ করেছে তাদের কাউকে গ্রেপ্তার বা আটক করা হয় নি বলে জানা গিয়েছে। কোচবিহার কোতোয়ালি থানার […]






