সুদীপ দাস , ৫ মে:- বিধায়ক হতেই বেআইনি কাজের বিরুদ্ধে নেমে পড়লেন অসিত মজুমদার। দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল চুঁচুড়ার তোলা ফটকের বাসিন্দা শ্যামল সরকার বাড়ির পাশেই শহরের এক প্রোমোটার ফ্ল্যাট তৈরি করেছিলেন। সেই ফ্ল্যাট তৈরি সমস্ত সরঞ্জামই শ্যামল বাবুর বাড়ির জানলা বন্ধ করে রাখা ছিল। দীর্ঘদিনের এই অভিযোগ পেয়েই আজ তড়িঘড়ি পরিদর্শনে আসেন অসিত বাবু। এরপরই তিনি সেখানে বসে পৌরসভার আধিকারিকদের ডেকে পাঠান। অসিত বাবুর বক্তব্য চুঁচুড়া শহরে কোন ভাবেই বেআইনি ভাবে নির্মাণ করা যাবে না।
Related Articles
বিধায়ক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে এবার বিধানসভায় সরব হলো বিজেপি।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- দলের বিধায়ক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে এবার বিধানসভায় সরব হলো বিজেপি। উত্তর দিনাজপুরের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় বিজেপি আবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। হেমতাবাদের এই বিধায়ককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি পরিষদের সদস্যরা আজ বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। উল্লেখ্য গত […]
মনোনয়ন জমার শেষ লগ্নে জেলা পরিষদের প্রার্থী চূড়ান্ত করল শাসক দল।
হুগলি, ১৫ জুন:- মনোনয়ন জমা দেবার শেষ দিনের শেষ লগ্নে এসে জেলা পরিষদের প্রার্থী চূড়ান্ত করল তৃনমূল।প্রার্থী তালিকায় বেশিরভাগই নতুন মুখ,বাদ পরলেন একাধিক কর্মাধ্যক্ষ।প্রার্থী হলেন তিন প্রাক্তন বিধায়ক। গত পাঁচ হুগলি জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ ছিলেন তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সঞ্জয় দাস, যিনি বিদায়ী বোর্ডের বিদ্যুৎ দপ্তরে কর্মাধ্যক্ষ ছিলেন। মানিক দাস […]
প্রার্থী পরিবর্তনের দাবিতে গোঘাটে বিজেপির বিক্ষোভ।
হুগলি , ১৬ মার্চ:– বিজেপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গোঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভ। বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাগেশ্বর পান্ডেকে কালো পতাকা দেখিয়ে চলল বিক্ষোভ। গোঘাট বিধানসভা আসনে বিজেপির প্রার্থী করা হয়েছে বিশ্বনাথ কারককে। নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোঘাটের বিজেপি কর্মী সমর্থকদের একটি অংশ। বিক্ষোভকারীদের দাবি প্রার্থীকে পরিবর্তন করতে হবে। Post Views: 322







