হাওড়া , ৫ জুন:- এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগে অভিযুক্ত সিভিক পুলিশ কর্মীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে হাওড়ায়। হাওড়া থানা এলাকার নিতাই চরণ দত্ত লেনে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। সমীর বরণ বসু নামের ওই ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ দে ওরফে লালু মদ্যপ অবস্থায় মারধর করে বলে অভিযোগ। টাকা চেয়ে গন্ডগোল হয় বলে সূত্রের খবর। গুরুতর জখম অবস্থায় সমীর বরণ বসুকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ অভিযুক্ত সিভিক কর্মীকে গ্রেফতার করেছে।
Related Articles
ফিটনেস বজায় রাখতে ওয়ার্ক আউটে ব্যস্ত বুমরাহ।
স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই:- রবিবার সেশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস ভিডিও পোস্ট করেছেন বুমরাহ। যে ভিডিওতে বাড়ির জিমের সরঞ্জামে ওয়ার্ক আউট করতে নিজেকে ব্যস্ত রেখেছেন তারকা ক্রিকেটার। করোনার কারণে ক্রিকেট থেকে এই দীর্ঘ বিরতিতে ফিটনেস ধরে রাখতে এদিন সাইকেলিং করলেন জসপ্রীত। প্রসঙ্গত চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বোলিংয়ে প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ। গত বছর […]
নয় নয় করে সাতটা পুরস্কার হলো অঙ্কুরের।
হুগলি,২৯ ডিসেম্বর:– নয় নয় করে সাতটা পুরস্কার হলো অঙ্কুরের। আজ তারা অর্জন করল রিষড়া পদাতিক দ্বারা পরিচালিত রিষড়ার হৈমন্তিক সম্মান। এবার তারা জগদ্ধাত্রী পুজোর মন্ডপে প্রথম স্থান অধিকার করল। অঙ্কুরের সম্পাদকের সাথে কথা বলে জানতে পারলাম যে এই পুরস্কার পেয়ে তারা অভিভূত এবং এবং গর্বিত এবং আগামী বছরের জন্য তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে […]
শান্তিপুর থানা এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি।
নদীয়া, ৭ জানুয়ারি:- রানাঘাট জেলা প্রশাসনের উদ্যোগে শান্তিপুর থানার তৎপরতায় গোটা শান্তিপুর থানা এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি। করোনার বিধি-নিষেধকে অমান্য করা একাধিক ব্যক্তিকে আটক করল শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে শান্তিপুর গোটা থানা এলাকায় রানাঘাট মহকুমা শাসক ও রানাঘাট পুলিশ জেলার এসডিওর নেতৃত্বে করোনা মোকাবিলায় চলে পুলিশি টহল দাড়ি। সাথে ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত […]









