হুগলি , ৫ জুন:- কোভিড পরিস্থিতির কারণে বিপর্যস্ত সারা বাংলা। এই অবস্থায় রক্তদান ধারাবাহিক ভাবে রক্তদান শিবির না হওয়ার চরম সমস্যায় পড়েছে মুমূর্ষ রোগীরা। তাদের সহযোগিতায় এগিয়ে এলো বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলির অন্নপূর্ণা ভবনে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যে শিবিরে রক্তদান করে আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী। কোভিড বিধি মেনে আয়োজিত এই রক্তদান শিবিরে পরিবেশ দিবসের দিনটিকে মনে রাখতে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। বৈদ্যবাটি পুর প্রশাসক তথা চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন জানান বর্তমান কোভিড পরিস্থিতিতে রক্ত সংকট চলছে, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা খুবই সমস্যায় পড়েছে। তাদের সহযোগিতায় আমাদের এই উদ্যোগ। একই সাথে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে চারাগাছ কারণ মানুষের প্রাণ বাঁচাতে রক্তের যেমন ভূমিকা রয়েছে ততটাই ভূমিকা রয়েছে একটি গাছের। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে মহকুমা শাসক, বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুর দায়িত্বে থাকা আধিকারিক সুজাতা ঘোষ এবং বৈদ্যবাটি পুরসভার কো-অর্ডিনেটরা।
Related Articles
বামেদের লংমার্চে জনজোয়ার।
মোদি সরকারের শিল্পনীতির বিরুদ্ধে শনিবার পথে নামলো বাম শ্রমিক সংগঠন গুলি।মহারাষ্ট্রের ধাঁচেই ডাক দেওয়া হয়েছে লংমার্চের ।পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন থেকে শুরু হয়ে আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর ,পানাগড়, বুদবুদ বাজার,গলসি,বর্ধমান,মেমারি, পাণ্ডুয়া,মগড়া, বাঁশবেড়িয়া, চুঁচুড়া খাদিনামোর, চাঁপদানি , রিষরা হয়ে ১১ই ডিসেম্বর বালি, হাওড়া হয়ে মিছিল পৌঁছবে কলকাতায়।ভিক্টরিয়া হাউসের সামনে সভা করবেন নেতৃত্ব।শনিবার ৫ হাজার কর্মী নিয়ে লংমার্চ […]
বিশ্বপ্রতিবন্ধী দিবস পালন সিঙ্গুরে।
হুগলি,৩ ডিসেম্বর:- বিশ্বপ্রতিবন্ধী দিবস উপলক্ষে সিঙ্গুর প্যারাডাইস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সিঙ্গুরে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এলাকার বিদ্বজনেরা ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। শোভাযাত্রায় মূল স্লোগান ছিল, সহানুভূতি নয়, চাই সামাজিক সন্মান। Post Views: 360
হাঁস চরছে কোনা এক্সপ্রেসওয়েতে !
হাওড়া, ৪ অক্টোবর:- হাঁস চড়ছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে! ঘটনাস্থল হাওড়ার গড়ফা ব্রিজ এলাকা। কয়েকমাস আগেই এই রাস্তায় আন্ডারপাস তৈরি করা হয়েছিল। কোনা এক্সপ্রেসওয়ের উপর নির্মিত নতুন গড়ফা সেতুর ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল। এবারের ভারী বৃষ্টিতে আন্ডারপাসের বেহাল অবস্থা। বন্ধ যান চলাচল। খড়গপুর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে আসার জন্য যানজট মুক্ত করতেই এই রাস্তা তৈরি করা হয়েছিল। […]







