কলকাতা, ১০ জুন:- ভরা কটালে কোলকাতার নীচু এলাকা প্লাবিত ও জলমগ্ন হাওয়ার যে আশংকা আছে তা মোকাবেলায় কোলকাতা পুর নিগমে প্রস্তুত আছে বলে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানিয়েছেন। গঙ্গার তীরবর্তি কয়েকটি এলাকা এদিন তিনি ঘুরেও দেখেন। ফিরহাদ হাকিম বলেন, কোলকাতা পুর এলাকার প্রত্যেকটি নীচু জায়গায় পুর নিগমের পাম্প […]
এই মুহূর্তে
মৃত দিলীপ ঘোষ ও শিশির অধিকারী সহ ১৯ জন পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দোপাধ্যায়।
সুদীপ দাস , ১০ জুন:- গত রবি ও সোমবার হুগলী জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মোট ১৯ জনের। রাজ্য সরকারের ঘোষনা অনুযায়ী বৃহস্পতিবার সেইসমস্ত পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছিল। আজ সেই ১৯ জন মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সহানুভূতি জানানোর পাশাপাশি দু লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেন সর্বভারতীয় তৃণমূল […]
পাণ্ডুয়ায় লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ।
সুদীপ দাস, ১০ জুন:- গত ৭তারিখ পান্ডুয়া গ্রামীন হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটে। চিকিৎসক শিব শঙ্কর চক্রবর্তীকে বেধরক মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে ৮ তারিখ কর্মবিরতি পালন করে পান্ডুয়া হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। ঘটনায় বুধবারই সেখ আলি মহম্মদ এবং সেখ ইরসাদকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার এই […]
প্রাক বর্ষার মুহুর্তে দুর্ঘটনা থেকে মানুষকে সতর্ক করতে প্রচারে নামল সিইএসসি।
হাওড়া , ১০ জুন:- বর্ষার সময় বিদ্যুৎ ব্যবহারে সুরক্ষা সচেতনতা বৃদ্ধির জন্যে সিইএসসি-র পক্ষ থেকে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে হাওড়ায়। বৃহস্পতিবার সকালে বালি, বেলুড়, লিলুয়ার জনবহুল অঞ্চল এবং বালি বাজারে CESC এর তরফ থেকে এই নিয়ে মাইকিং করে প্রচার করা হয়। বর্ষার সময় কীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে, সুরক্ষিত থাকতে গেলে কী কী বিধিনিষেধ মেনে […]
হুগলিতে বজ্রাঘাতে নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
হুগলি , ১০ জুন:- গত সোমবার হুগলিতে বজ্রপাতে ১১ জন মানুষ মারা যান। সেই সমস্ত নিহত পরিবারকে সদস্যদের সঙ্গে দেখা করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত পরিবারগুলির সদস্যা সদস্যদের সঙ্গে দেখা করলেন। এদিন হুগলির পোলবা নিহত কিরণ রায় এর বাড়িতে দুপুরে দেড়টা নাগাদ পৌঁছান অভিষেক বাবু। বজ্রপাতে নিহত কিরণ রায় পরিবারের সঙ্গে […]
প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত , শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১০ জুন:- বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, […]
কালোবাজারে মদ কেনা নিয়ে বচসার জেরে উত্তপ্ত চন্দননগর।
সুদীপ দাস , ১০ জুন:- কালোবাজারে ধারে মদ কেনা নিয়ে বচসা। যার জেরে উত্তপ্ত চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার ও উর্দীবাজার সংলগ্ন এলাকা। পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য চন্দননগর পৌরনিগমের ৫, ৬, ৭, ১১ এবং ১২নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি ঘর থেকে সাধারনের বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে চন্দননগর […]
বেলুড় মঠে ভক্তিভরে অনুষ্ঠিত হলো ফলহারিনী কালী পুজো।
হাওড়া , ১০ জুন:- বেলুড় মঠে ভক্তিভরে অনুষ্ঠিত হলো ফলহারিনী কালী পুজো। জ্যেষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিনী কালীপুজো প্রতিবারের মতো এবারেও রীতি মেনে অনুষ্ঠিত হয়। নিষ্ঠা মেনে এই পূজা করা হয় বিভিন্ন মন্দিরে। আসলে বাংলায় শক্তি পুজোমাত্রই জনপ্রিয়। যেহেতু শক্তি কথাটি ‘স্ত্রীবাচক’ তাই শক্তি পুজো বলতে নারী বা মাতৃপূজা বলেই গণ্য হয়ে থাকে। বেলুড় মঠে এই […]
দিদির প্রতিশ্রুতি , ১৫ কোটি টাকা ব্যায়ে শতাধিক বছর পর নতুন রূপে সাজতে চলেছে মাহেশ।
সুদীপ দাস , ১০ জুন:- রাজ্য সরকারের উদ্যোগে ১৫ কোটি টাকা ব্যায়ে হুগলীর ঐতিহাসিক মাহেশে শুরু হলো উন্নয়ন যজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহেশে জগন্নাথ মন্দিরের আমূল সংস্কার করা হবে। সেইমত মাহেশের মূল মন্দির, মাসির বাড়ি, ভোগের ঘর সহ আশপাশের মন্দিরগুলির সংস্কারের কাজ শুরু হয়েছে। মন্দির কমিটির মতে প্রায় এক থেকে দেড়শো […]
রেড ভলান্টিয়ার্সের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি।
সুদীপ দাস , ৯ জুন:- কোভিড পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার্সের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ‘সিঙ্গুর আঞ্চলিক শাখা’। কোভিড সংক্রান্ত লড়াইয়ের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ২৫ হাজার টাকার চেক তুলে দেন শিক্ষক সমিতির আঞ্চলিক সিঙ্গুর ইউনিটের সম্পাদক শৈবাল বন্দোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সম্পাদক গৌতম সরকার। এর আগে গত 4ঠা […]

