সুদীপ দাস , ৯ জুন:- কোভিড পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার্সের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ‘সিঙ্গুর আঞ্চলিক শাখা’। কোভিড সংক্রান্ত লড়াইয়ের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ২৫ হাজার টাকার চেক তুলে দেন শিক্ষক সমিতির আঞ্চলিক সিঙ্গুর ইউনিটের সম্পাদক শৈবাল বন্দোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সম্পাদক গৌতম সরকার। এর আগে গত 4ঠা জুন সংগঠনের বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠ সিঙ্গুর ইউনিটের পক্ষ থেকে ৬ হাজার টাকার চেক ‘রেড ভলান্টিয়ার্স’ দের হাতে তুলে দেওয়া হয়েছিল। শিক্ষক সমিতির সিঙ্গুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে সম্পাদক শৈবাল ব্যানার্জী আগামীদিনে রেড ভলান্টিয়ার্সদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Related Articles
১১১টি পুরসভার ভোট প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক কমিশনের।
কলকাতা,১৮ ডিসেম্বর:- পুরভোট শান্তিপূর্ণ করতে আগেই নানা পদক্ষেপ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। এ বার ভোট চলাকালীন প্রশাসনকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল কমিশন। শনিবার স্বরাষ্ট্রসচিব, ডিজি এবং পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে করেন রাজ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, আইনশৃঙ্খলা নিয়ে প্রতি ঘন্টায় রিপোর্ট পাঠাতে হবে কমিশনে। মেয়াদ উত্তীর্ণ ১১১ টি পুরসভার ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে […]
তৃণমূল-বিজেপি কমবাইন্ড ফোর্স – মহঃ সেলিম।
সুদীপ দাস , ১৩ ফেব্রুয়ারি:- তৃণমূল-বিজেপি কমবাইন্ড ফোর্স। পুলিশের ক্ষেত্রে যেভাবে এক থানা থেকে আর এক থানায় বদলি হয়। তৃণমূল নেতারা সেভাবে বিজেপিতে বদলি হচ্ছে। শনিবার হুগলির পান্ডুয়ায় দলীয় কর্মসুচিতে এসে এমনই মন্তব্য করলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম। এদিন পান্ডুয়ার কলবাজার থেকে বামেদের ডাকা মহামিছিলে অংশগ্রহন করেন মহঃ সেলিম। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক আমজাদ […]
সিঙ্গুর আমার জীবনের বড় ভুল , ওখানে শিল্প হলে বাংলা আজ নির্জলা থাকতো না – মুকুল রায়।
হুগলি , ২৫ ডিসেম্বর:- আমি তিন বছর আগে প্রকাশ্যে সাংবাদিক ডেকে বলেছিলাম সিঙ্গুর আমার জীবনের বড় ভুল। সেটার কারন হচ্ছে সেই সময় সিঙ্গুরের মাটি থেকে তৃণমূল কংগ্রেস টাটাকে তাড়িয়ে না দিতো এবং তাকে শিল্প করতে দিতো, আহলে আজ বাংলা এরকম নির্জলা থাকতো না। যুবকদের চাকরি হচ্ছেনা, কোন শিল্প নেই, এর জন্যে মূল হচ্ছে টাটাদের ওখানে […]







