হাওড়া , ১০ জুন:- বেলুড় মঠে ভক্তিভরে অনুষ্ঠিত হলো ফলহারিনী কালী পুজো। জ্যেষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিনী কালীপুজো প্রতিবারের মতো এবারেও রীতি মেনে অনুষ্ঠিত হয়। নিষ্ঠা মেনে এই পূজা করা হয় বিভিন্ন মন্দিরে। আসলে বাংলায় শক্তি পুজোমাত্রই জনপ্রিয়। যেহেতু শক্তি কথাটি ‘স্ত্রীবাচক’ তাই শক্তি পুজো বলতে নারী বা মাতৃপূজা বলেই গণ্য হয়ে থাকে। বেলুড় মঠে এই ফলহারিনী কালীপুজোর এক বিশেষ মাহাত্ম্য আছে। শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ এমনই এক পূজা এক বিশেষ উপায়ে পালন করেছিলেন। তিনি শ্রীশ্রীমা সারদামণিদেবীকে ‘দেবী ষোড়শী’ হিসাবে উপাসনা করেছিলেন। তাই এই বিশেষ দিনটি বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশন এর বহু কেন্দ্রে অত্যন্ত ভক্তি নিষ্ঠা সহকারে পালিত হয়। এবারেও তার ব্যতিক্রম হলোনা।
Related Articles
চিনা মাঞ্জায় গুরুতর আহত বাইক আরোহী।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- ফের বিপজ্জনক চিনা মাঞ্জা সুতোয় আহত হলেন দুই বাইক আরোহী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েরে গড়ফা ব্রিজের উপর। চিনা মাঞ্জা সুতোর কারণেই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন ওই দুই বাইক আরোহী। এদের মধ্যে একজনের পা ভেঙে যায়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত বহুদিন ধরেই চিনা মাঞ্জা […]
কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ভয়াবহ আকার নিচ্ছে , অভিযোগ মন্ত্রীর।
কলকাতা, ২২ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের সহায়তা না মেলায় রাজ্যের তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য সমীর কুমার জানার এক অতিরিক্ত প্রশ্নের জবাবে সেচ ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক জানান গঙ্গার ভাঙনের ফলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন বিভিন্ন এলাকা বিপর্যয়ের সম্মুখীন। মুর্শিদাবাদ, মালদা এবং […]
১৫ দিনের জীবন যুদ্ধে জয়ী দিব্যাংশু , বরণ করে ঘরে তুলল পরিবার।
হুগলি,২৮ ফেব্রুয়ারি:- পনেরো দিন পর বাড়ি ফিরল পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশু ভগত। কোলকাতা পিজি হাসপাতালে চিকিত্সাধীন ছিল। তাকে দেখতে পাড়া প্রতিবেশীরা ভীড় জমায় বৈদ্যাবাটি বৈদ্যপাড়া বাড়িতে। পাড়া প্রতিবেশীদের সাথে উপস্থিত ছিলেন পৌরসদস্য সমর বাগচি ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ইনচার্জ। গত 14ই ফেব্রুয়ারী স্কুল যাওয়ার পথে পুলকার দূর্ঘটনায় আহত হয়েছিল। সঙ্গে তার সহপাঠী ছিল ঋষভ […]








