কলকাতা, ১৫ জুন:- রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষে সরকার এবং সরকার পশিত সব উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই এবং খাতা বিলি করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সব জেলা বিদ্যালয় পরিদর্শক এর কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আগামী পয়লা জুলাই এর মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সংশ্লিষ্ট শ্রেণীর বই ও […]
এই মুহূর্তে
রাজ্যে যেখানে সংক্রমণের হার খুব বেশি , সেইসব এলাকায় কনটেইনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিল প্রশাসন।
কলকাতা, ১৫ জুন:- রাজ্যে যে সব এলাকায় সংক্রমণের হার খুব বেশি, সেই সব এলাকায় কনটেইনমেন্ট জোন অথবা মাইক্রো কনটেইনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিল প্রশাসন। মঙ্গলবার মুখ্য সচিব এইচ কে দ্বীবেদী সব জেলাশাসককে এই নির্দেশ দিয়েছেন। কলকাতা পুরসভা তেও এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। চিহ্নিত এলাকায় কভিড সংক্রমিত রোগী দের দ্রুত খুঁজে বের করতে হবে। […]
পাণ্ডুয়া হসপিটালে চিকিৎসক মারধরের ঘটনায় সি,এম,ও,এইচ এর সঙ্গে দেখা করলো চিকিৎসক সংগঠন।
সুদীপ দাস, ১৫ জুন:- পান্ডুয়া হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করলেব চিকিৎসকদের সংগঠন “অ্যাসোসিয়েশন ফিজিসিয়ান অফ ইন্ডিয়া”। গত ৭ তারিখ সেখ ইসমাইল নামে এক রুগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পান্ডুয়া গ্রামীন হাসপাতাল। ঘটনায় শিব শঙ্কর রায় নামে হাসপাতালের এক চিকিৎসককে ব্যাপক মারধর করা হয়। ঘটনার পর নিন্দার ঝড় […]
জেলায় ১ম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেমের হাই মাস্ট বসতে চলেছে পান্ডুয়ায়।
সুদীপ দাস, ১৫ জুন:- হুগলী জেলায় এই ১ম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেমের হাই মাস্ট বসানোর কাজ শুরু হলো পান্ডুয়ায়। ১৫তম অর্থ কমিশনের টাকায় পান্ডুয়া গ্রামীন হাসপাতাল ও পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এই দুটি উচ্চতা সম্পন্ন আলি বসানো হচ্ছে। অদূর ভবিষ্যতের কথা ভেবে সূর্যালোকের আলোকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে ইতিমধ্যেই চাষেবাদে স্যালো পাম্প চালানো শুরু হয়েছে জেলার […]
মৃত বিজেপি কর্মীর মেয়ের পড়াশুনার দায়িত্বভার নিলেন পুরশুরার বিধায়ক।
আরামবাগ, ১৫ জুন:- মৃত বিজেপি কর্মীর মেয়ের পড়াশোনার দায়িত্বভার নিলেন হুগলি জেলার পুড়শুড়া বিধান সভার বিধায়ক বিমান ঘোষ। মানবিক দৃস্টান্ত স্থাপন করায় এলাকার মানুষ সাধুবাদ জানায় এলাকার মানুষ। জানা গিয়েছে বেশ কয়েক দিন আগে পুড়শুড়া বিধানসভার বাসিন্দা কৃষ্ণকান্ত মন্ডল হৃৎরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত ছিলেন। কৃষ্ণকান্তবাবু মারা যাওয়ার খবর […]
অবশেষে অভিশপ্ত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলা শুরু হলো৷
কলকাতা, ১৫ জুন:- দীর্ঘ জটিলতা কাটিয়ে রাজ্য অবশেষে মঙ্গলবার থেকে মধ্য কলকাতার অসমাপ্ত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু হল। এইজন্যে স্ট্র্যান্ড রোড এর উত্তর অংশ গতকাল থেকেই দুই মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৫০ দিনের মধ্যে চার দফায় এই উড়ালপুল ভেঙে ফেলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রথম […]
এবার সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল বালির নিশ্চিন্দায়।
হাওড়া, ১৫ জুন:- এতদিন গদ্দার, মীরজাফর, বেইমান আখ্যা দিয়ে কারও নাম না করে দলবদলুদের বিরুদ্ধে পোস্টার পড়েছিল হাওড়ার শলপ, বাঁকড়া সহ বিভিন্ন এলাকায়। এবার সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল বালির নিশ্চিন্দায়। গত দু’দিন ডোমজুড় বিধানসভা কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিক্ষোভ, অবরোধ, কুশপুতুল দাহ এবং বিভিন্ন জায়গায় পোস্টার দেখা গিয়েছিল। মঙ্গলবার […]
করোনা টিকাকরণে গতি আনতে মোবাইল অ্যাপ চালু করলো স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ১৫ জুন:- রাজ্যে করোনা টিকা করণের কাজে আরো গতি আনতে স্বাস্থ্য দপ্তর একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে। ‘সিভিআর’ নামে ওই অ্যাপের সাহায্যে এবার থেকে রাজ্যের যে কোনও নাগরিক টিকা নেওয়ার জন্য স্লট বুক করতে পারবেন। প্রথম কিংবা দ্বিতীয় দুই ধরনের ডোজ নেওয়ার জন্য এই অ্যাপের সাহায্যে আগাম নাম নথিভুক্ত করা যাবে৷টিকা পাওয়া নিয়ে […]
আগামীকাল জামাই ষষ্ঠীর ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার।
কলকাতা , ১৫ জুন:- রাজ্য সরকার আগামীকাল জামাই ষষ্ঠীর দিন ছুটি ঘোষণা করেছে। ঐদিন সমস্ত সরকারি এবং আধা সরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে বলে আজ নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। করোনা সংক্রমনের জেরে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের আওতায় জরুরী পরিষেবা ছাড়া সমস্ত সরকারি বেসরকারি অফিস এতদিন বন্ধ ছিলো। আগামীকাল থেকে ২৫% কর্মী নিয়ে […]
এবারেও রথের রশিতে টান পরবে না মাহেশে।
হুগলি , ১৫ জুন:- এই নিয়ে পর পর দুইবার, এবাররেও ৬২৫ বছরের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা স্থগিত হয়ে গেলো। এবছর আগামী ১২ জুলাই রথযাত্রা হবে, পুরীতে ভক্ত ছাড়া রথযাত্রা হলেও মাহেশে কিন্তু ধুমধাম সহকারে রথযাত্রা হচ্ছে না। মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী জানান করোনা কালে যাতে বিপুল জনসংখ্যা না হয় তার কথা মাথায় রেখেই মন্দিরের ট্রাস্টি বোর্ড […]

