এই মুহূর্তে জেলা

করোনা সচেতনতার বার্তা প্রচার ও মাস্ক বিতরণ করল আন্দুল রোড পরিবহণ যাত্রী কমিটি।

হাওড়া , ১৫ জুন:- হাওড়ার আন্দুল রোড পরিবহণ যাত্রী কমিটির পক্ষ থেকে গত ১৩ জুন “করোনার দ্বিতীয় ঢেউতে আতঙ্ক নয়, সচেতন ও সতর্ক হোন, সাবধানতা অবলম্বন করুন” এই বার্তা প্রচার করা হয় আন্দুল রোড এলাকায়। সঙ্গে সচেতনতার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। নিমতলা, ইন্ডিয়ান অয়েল, চুনাভাটী, ইন্ডাস নার্সিং হোম, পোদড়া, হাঁসখালী পোল, নিত্যানন্দ নগর, […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড়ে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক ছেলে।

হাওড়া , ১৫ জুন:- এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে রহস্য। সোমবার দুপুরে ডোমজুড়ের সলপের মন্ডলপাড়ায় ওই বৃদ্ধার বাড়ি থেকে তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অঞ্জলি আঢ্য (৬৭) নামে ওই বৃদ্ধার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। প্রতিবেশীদের অভিযোগ, ওই বৃদ্ধাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁর ছেলেই। সোমবার সকালে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। সেই গন্ধ […]

এই মুহূর্তে জেলা

এবার কোন্নগরে প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার পরলো।

হুগলি , ১৫ জুন:- রাজীব ব্যানার্জির পর প্রবীর ঘোষাল, তাকে তৃনমুলে না নেবার জন্য পোস্টার পরলো কোন্নগরে। পোস্টারে কোন্নগর বাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, মধুচক্রের নায়ক প্রবীর ঘোষালকে তৃনুমুলে নেওয়া যাবে না। এদিকে মঙ্গলবার সকালবেলায় কোন্নগরে বিভিন্ন প্রান্তে পোস্টার দেখা গেলে চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। ভোটের ঠিক আগেই বিজেপির পাঠানো চাটার্ড বিমানে করে দিল্লিতে গিয়ে তৃনমুল […]

এই মুহূর্তে কলকাতা

যেসব জেলায় করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণ সেই জেলা প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৪ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা ক্রমশ কমতে থাকলেও যেসব জেলায় তা ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে রাজ্য সরকার সেইসব জেলা প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সংক্রমনের উর্ধ্বে থাকা নদিয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলার মত দশটি জেলার জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি […]

এই মুহূর্তে জেলা

নাম না করে রাজীবকে তীব্র আক্রমণ অরূপের।

হাওড়া, ১৪ জুন:- নাম না করে এবার রাজীবকে প্রতারক মিথ্যাবাদী বিশ্বাসঘাতক বলে তীব্র আক্রমণ করলেন অরূপ রায়। বললেন, যিনি ( রাজীব ) ক’দিন আগেই মুখ্যমন্ত্রীর নামে গালাগালি করেছেন, দলের নামে গাল দিয়েছেন, আজকে উনি পায়ে ধরছেন। এদের লজ্জাও নেই।সোমবার বিকেলে নাম না করে রাজীব প্রসঙ্গে ওই মন্তব্য করেন অরূপ রায়। অরূপ রায় এদিন সাংবাদিকদের বলেন, […]

এই মুহূর্তে জেলা

পস্কো আইনে গ্রেফতার গোঘাটের এক যুবককে আদালতে পাঠাল পুলিশ।

আরামবাগ, ১৪ জুন:- পস্কো আইনে হুগলির গোঘাটের এক যুবককে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠাল পুলিশ। মিথ্যা কেসের অভিযোগ আত্মীয়ের। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবক গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের কালতা কানাইপুর এলাকার বাসিন্দা। প্রতিবেশি একটি মেয়েকে নাকি যৌন হেনস্তা করে বলে অভিযোগ। মেয়েটির বাড়ির লোকজন গোঘাট থানায় লিখিত একটি অভিযোগ […]

এই মুহূর্তে কলকাতা

শালিমার ওয়ার্কস কারখানার পুনরুজ্জীবন ও পরিবহনকে চাঙ্গা করার দ্বিমুখী পরিকল্পনা নিল রাজ্য সরকার।

কলকাতা, ১৪ জুন:- রাষ্ট্রায়াত্ত শালিমার ওয়ার্কস কারখানার পুনরুজ্জীবনের পাশাপাশি রাজ্যের পরিবহন ক্ষেত্রকে চাঙ্গা করতে দ্বিমুখী পরিকল্পনা নিল রাজ্য সরকার। রাজ্য পরিবহন দফতরের অন্তর্গত যে সমস্ত ভেসেল রয়েছে সেগুলির রক্ষণাবেক্ষণের ভার বেসরকারি সংস্থার হাত থেকে নিয়ে আপাতত ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে দেওয়া হবে। সেগুলির মেরামতের কাজ করে আপাতত লাভের মুখ দেখবে শালিমার ওয়ার্কস। সোমবার হাওড়া শালিমার […]

এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গকে কেন্দ্রশাষিত অঞ্চল করার নামে রাজ্যকে বিভাজন মানবেন না , স্পষ্টই জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৪ জুন:- উত্তরবঙ্গ কে কেন্দ্রশাসিত অঞ্চল করার নামে রাজ্যকে বিভাজনের চক্রান্ত রাজ্য সরকার কখনোই মেনে নেবে না। কেন্দ্রীয় সরকার এ ধরনের সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন। উত্তরবঙ্গ কে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা সম্পর্কে শুরু হওয়া জল্পনাকে নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় শালিমার ওয়ার্কস পরিদর্শনে ফিরহাদ হাকিম।

হাওড়া, ১৪ জুন:- হাওড়ার শালিমার ওয়ার্কস পরিদর্শনে এলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার ওই সংস্থাকে লাভের মুখ দেখাতে তৎপর হলো রাজ্য সরকার। হাওড়ার শালিমার ওয়ার্কস লিমিটেড আগামী দিনে লাভের মুখ দেখবে বলে এদিন আশা প্রকাশ করেন মন্ত্রী। হাওড়ার শালিমার ওয়ার্কস লিমিটেডের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালে শালিমার ওয়ার্কস পরিদর্শনে আসেন তিনি। এদিন মন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

এক দেশ , এক রেশন কার্ড তৈরির কাজ দ্রুত শেষ হবে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৪ জুন:- রাজ্যে এক দেশ এক রেশন কার্ড তৈরীর কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন কিছু আধার কার্ড তৈরির কাজ বাকি আছে আগামী তিন মাসের মধ্যে তা […]