কলকাতা, ১৫ জুন:- রাজ্যে যে সব এলাকায় সংক্রমণের হার খুব বেশি, সেই সব এলাকায় কনটেইনমেন্ট জোন অথবা মাইক্রো কনটেইনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিল প্রশাসন। মঙ্গলবার মুখ্য সচিব এইচ কে দ্বীবেদী সব জেলাশাসককে এই নির্দেশ দিয়েছেন। কলকাতা পুরসভা তেও এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। চিহ্নিত এলাকায় কভিড সংক্রমিত রোগী দের দ্রুত খুঁজে বের করতে হবে। ওই সব এলাকায় তাই কভিড পরীক্ষা বাড়াতে হবে। উপসর্গহীন রোগীদের ও আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে। কনটেইনমেন্ট জোন গুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা সংক্রান্ত অন্যান্য বিধি নিষেধ কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে করোনা নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাও। যে সব জেলা এবং পুরসভায় ২০০ র বেশি করোনা সংক্রমণের খবর আসছে, সেই সব এলাকায় সংক্রমণ কমানোর ওপর মুখ্যমন্ত্রী জোর দেন। তারই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিল সরকার।
Related Articles
স্বাস্থ্যবিধি নিয়ে ক্রীড়ামন্ত্রীর বক্তব্যে, আইপিএলের ভবিষ্যত নিয়ে ফের জল্পনা।
স্পোর্টস ডেস্ক,২৪ মে:- ভারতে চতুর্থ দফার লকডাউনে মাঠ এবং স্পোর্টস কমপ্লেক্সগুলি দর্শকশূন্য রাখার শর্তে খোলার অনুমতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে আইপিএল হওয়ার সম্ভাবনা দেখছিলেন ক্রীড়া প্রেমীরা। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুর কথায় কোটিপতি লিগের ভবিষ্যত নিয়ে তৈরি হল নয়া জল্পনা।আইপিএলকে নিশানা না করলেও তিনি বলেন, “দেশে একটি স্পোর্টিং ইভেন্ট আয়োজন করতে গিয়ে […]
বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরের মাঠে হারিয়ে মধুর বদলা, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ।
স্পোর্টস ডেস্ক , ১৭ সেপ্টেম্বর:- গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত পারফরম্যান্স। শতরান করলেন অস্ট্রেলিয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিও। যাঁকে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে। সবমিলিয়ে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হারিয়ে টি-টোয়েন্টি পরাজয়ের মধুর বদলা নিল অ্যারন ফিঞ্চের দল। ২-১ ফলে অস্ট্রেলিয়াকে নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল ইংল্যান্ড। সেই অপমানের বদলা নিয়েই ফেলল […]
ঘুড়ি উৎসব ঘিরে বিতর্ক হাওড়ায়।
হাওড়া , ২৭ ফেব্রুয়ারি:- হাওড়ায় ঘুড়ি উৎসব ঘিরে বিতর্ক। বিজেপি যুব মোর্চার জোন কনভেনর বনশ্রী মন্ডল শনিবার ওই ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন। এটা দলের কোনও কর্মসূচি নয় বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন বিজেপির সদরের জেলা সভাপতি সুরজিৎ সাহা। অনুষ্ঠানে অনেক রাজ্য নেতৃত্বের নাম থাকলেও আসেননি কেউই। রাজ্য যুব মোর্চার হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের কনভেনর তথা […]






