সুদীপ দাস, ১৫ জুন:- হুগলী জেলায় এই ১ম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেমের হাই মাস্ট বসানোর কাজ শুরু হলো পান্ডুয়ায়। ১৫তম অর্থ কমিশনের টাকায় পান্ডুয়া গ্রামীন হাসপাতাল ও পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এই দুটি উচ্চতা সম্পন্ন আলি বসানো হচ্ছে। অদূর ভবিষ্যতের কথা ভেবে সূর্যালোকের আলোকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে ইতিমধ্যেই চাষেবাদে স্যালো পাম্প চালানো শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। পাশাপাশি ইতিমধ্যেই বেশকিছু স্কুলেও বসেছে সোলার সিস্টেম। এবারে ৩০ফুট উচ্চতায় পরীক্ষামূলকভাবে বসানো উচ্চক্ষমতাসম্পন্ন এই আলো প্রকল্প সফল হলে আগামি দিনে সরকারি স্তরে আরও এধরনের সোলার আলো বসানো হবে বলে জানান পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্য অসিত চ্যাটার্জী।
Related Articles
ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ক্ষতিপূরণের ব্যবস্থার অগ্রাধিকার দিচ্ছে সরকার।
কলকাতা, ১৭ জুন:- রাজ্যের মৎস্য দপ্তর সাম্প্রতিক ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ভেসে যাওয়া মাছের আড়ৎ ভেঙে পড়া ট্রলার এবং নৌকোর জন্য ক্ষতিকর ক্ষতিপূরণের ব্যবস্থা করাকেই অগ্রাধিকার দিচ্ছে। এর পাশাপাশি বর্তমান করোনা আবহে রক্তের অভাব দূর করতে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে বলে মৎস্য মন্ত্রী অখিল গিরির জানিয়েছেন। তিনি বলেন […]
বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের মানুষদের ভ্যাকসিনের প্রথম ডোজ সিঙ্গুরে।
হুগলি, ১৯ জুলাই:- সিঙ্গুর গ্রামীন হাসপাতালে আজ বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের জনসাধারণকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। জেলা স্বাস্হ্য দফতর ও সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন তাঁদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ভীড় জমায় তৃতীয় লিঙ্গের মানুষজন। ভ্যাকসিন পেয়ে খুশি বৃহন্নলারা। তারা জানিয়েছে, রাজ্য সরকার এই কোভিড পরিস্থিতিতে […]
দ্বিতীয় হুগলী সেতু থেকে যুবকের মরণ ঝাঁপ। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলো।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- দ্বিতীয় হুগলী সেতু থেকে মরণঝাঁপ যুবকের। উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অমিত সিং ( ২৫ ) নামের ওই যুবক। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়ার বাসিন্দা ওই যুবক দ্বিতীয় হুগলি সেতুর মাঝখান থেকে গঙ্গায় ঝাঁপ […]







