কলকাতা , ১৫ জুন:- রাজ্য সরকার আগামীকাল জামাই ষষ্ঠীর দিন ছুটি ঘোষণা করেছে। ঐদিন সমস্ত সরকারি এবং আধা সরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে বলে আজ নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। করোনা সংক্রমনের জেরে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের আওতায় জরুরী পরিষেবা ছাড়া সমস্ত সরকারি বেসরকারি অফিস এতদিন বন্ধ ছিলো। আগামীকাল থেকে ২৫% কর্মী নিয়ে সরকারি অফিস খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জামাইষষ্ঠী থাকায় এই নির্দেশিকা কার্যকর হচ্ছে না। কালকের বদলে বৃহস্পতিবার থেকে ২৫% কর্মী নিয়ে রাজ্য সরকারি অফিস খুলবে।
Related Articles
ভর্তি প্রক্রিয়ায় গাফিলতি অভিযোগে অভিভাবক অসন্তোষে উত্তপ্ত খড়দহের ভবনাথ স্কুল।
খড়দহ, ৮ ডিসেম্বর:- প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে গাফিলতির অভিযোগ তুলে বুধবার অভিভাবক অসন্তোষের জেরে উত্তপ্ত হয়ে উঠলো খড়দহ ভবনাথ ইনষ্টিটিউশন ফর গার্লস। প্রাথমিক বিভাগে চতুর্থ শ্রেণীতে পাঠরত উত্তীর্ণ ছাত্রীদের মাধ্যমিকে স্তরে ভর্তি নিয়ে অভিভাবকদের বক্তব্য তারা ভর্তি করাতে চাইলেও ফর্ম পাচ্ছেন না তারা। মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে ফর্ম সংক্রান্ত নানা বিষয়ে ত্রুটি দেখিয়ে […]
করোনা থেকে রাজ্যে মৃত্যু সাত হাজার অতিক্রম করলেও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ৩ নভেম্বর:- করোনা সংক্রমণ থেকে রাজ্যে মৃত্যুর সংখ্যা সাত হাজার অতিক্রম করলেও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৮৫ হাজার ৫৮৯ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৪২ হাজার ১৩৩ জন […]
বাংলার সম্মান ফেরাতে এই সরকারের পরিবর্তন করতে হবে আগামী দিনে – রাজীব বন্দোপাধ্যায়।
বাঁকুড়া , ২২ মার্চ:- “রবীন্দ্র সংগীত শোনাচ্ছি আর মুখ থেকে গালাগাল শোনাচ্ছি, এটাই কি বাংলার শিক্ষা, এটাই সংস্কৃতি? তাই এই বাংলার সংস্কৃতি কে যদি ফেরাতে হয়, বাংলার শিক্ষাকে যদি ফেরাতে, বাংলার সম্মান কে যদি ফেরাতে হয়, তাহলে এই সরকারটাকে পরিবর্তন করতে হবে আগামী দিনে”। বাঁকুড়ায় এসে তাঁর পুরানো দলকে এই ভাবেই তীক্ষ্ণ আক্রমণ সানালেন বিজেপি […]









