হাওড়া, ১৫ জুন:- এতদিন গদ্দার, মীরজাফর, বেইমান আখ্যা দিয়ে কারও নাম না করে দলবদলুদের বিরুদ্ধে পোস্টার পড়েছিল হাওড়ার শলপ, বাঁকড়া সহ বিভিন্ন এলাকায়। এবার সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল বালির নিশ্চিন্দায়। গত দু’দিন ডোমজুড় বিধানসভা কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিক্ষোভ, অবরোধ, কুশপুতুল দাহ এবং বিভিন্ন জায়গায় পোস্টার দেখা গিয়েছিল। মঙ্গলবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিশিন্দার বিভিন্ন এলাকায় বিশেষ করে রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন, রামচন্দ্রপুর বাজার, নিশ্চিন্দা থানার সামনে বালি হল্ট, বেলুড় স্টেশন, ষষ্ঠীতলা মোড়, ঘোষপাড়া বাজার, বামনডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পোস্টার দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পোস্টারে লেখা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাসঘাতকতা করেছেন এরপর তাঁর এই বাংলায় আর ঠাঁই নাই। মীরজাফর গদ্দার বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়ের ডোমজুড়ে ঠাঁই নাই। ১০ বছর দলের হয়ে খেয়ে সেই দলের কর্মীদের মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানো রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়া চলবে না।
Related Articles
মেখলিগঞ্জের প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি থেকে একাধিক কর্মীর যোগদান তৃণমূলে।
কোচবিহার, ১৭ মার্চ:- ফের বিজেপিতে ভাঙ্গন মেখলিগঞ্জে। দলের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বিজেপি থেকে একাধিক কর্মী যোগ দিল তৃণমূলে। তাদের হাতেই দলীয় পতাকা তুলে দিলেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। এদিন তিনি বলেন, বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার প্রচুর বিজেপি কর্মীরা যোগাযোগ করছে। তারা সকলেই নিজ নিজ এলাকার সক্রিয় […]
সিনেমা হল পুরোদমে চালু করার ছাড়পত্র চেয়ে হল মালিকরা চিঠি দিলো সরকারকে।
কলকাতা , ৭ জানুয়ারি:- রাজ্যের সিনেমা হল গুুলিকে লকডাউনের আগের মতো পুরোদমে চালু করার ছাড়পত্র চেয়ে হল মালিকেরা রাজ্য সরকারকে চিঠি লিখেছে। আনলক পর্বে গত বছর অক্টোবর মাসে সিনেমা হল খুললেও সরকারি নির্দেশিকা অনুযায়ী সেখানে আসন সংখ্যার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে লেখা এক চিঠিতে হল […]
নতুন বছরেই সোম মঙ্গলে বসবে হাওড়ার মঙ্গলাহাট। ঘোষণা করলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া , ২৭ ডিসেম্বর:- নতুন বছরেই সপ্তাহে প্রতি সোম, মঙ্গলবার বসবে হাওড়ার মঙ্গলাহাট। রবিবার ঘোষণা করলেন মন্ত্রী অরূপ রায়। আর শনি, রবিবার নয়। ইংরেজি নতুন বছরে হাওড়ার মঙ্গলাহাট বসবে পুরানো রীতি মেনে সোম এবং মঙ্গলবারেই। রবিবার মন্ত্রী অরূপ রায় হাট ব্যবসায়ীদের সামনে এই ঘোষণা করেন। বলা হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কেই মানতে হবে কোভিড বিধি। এদিন […]








