এই মুহূর্তে জেলা

সৌজন্যতার ছবি চুঁচুড়ায় , বিজেপি কর্মীর বাড়িতে বিধায়ক অসিত মজুমদার।

সুদীপ দাস , ১৬ জুন:- চুঁচুড়ায় দেখা গেলো সৌজন্যতার ছবি। চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলের ব্যবসায়ী দীপক দত্ত এবছর বিজেপির হয়ে ভোটে কাজ করে, তাই তাকে নাকি সপরিবারে এলাকা থেকে উৎখাত করা হবে বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ যায় কাল রাতে। আজ সকালে ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আসেন সপার্সদ ঐ বিজেপি কর্মীর বাড়িতে। তাঁকে […]

এই মুহূর্তে জেলা

অগ্নিমূল্য হলেও জামাই আদরে খামতি নেই শাশুড়ি মায়ের।

হাওড়া , ১৬ জুন:- জামাইয়ের প্লেট সাজাতে গিয়ে পকেট ফাঁকা শ্বশুরকূলের। আজ বুধবার বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি জামাইষষ্ঠী। মাছ-মাংস তো আছেই সঙ্গে দই মিষ্টি আর আছে রকমারি ফল। জামাই আদরে সব ব্যবস্থাই থাকছে। তবে সব জোগাড় করতে কার্যত ফাঁকা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি। কিন্তু উপায় নেই জামাইষষ্ঠী বছরে একবারই আসে এই দিন […]

এই মুহূর্তে কলকাতা

বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা ।

কলকাতা , ১৬ জুন:- বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি। তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, […]

এই মুহূর্তে জেলা

শেওরাফুলির অসহায় মানুষরা পেল জামাইষষ্ঠীর স্বাদ , দানের রজত জয়ন্তিতে ২৫ উপহার বিধায়কের।

সুদীপ দাস , ১৬ জুন:- কোভিড পরিস্থিতির কারণে অসহায় মানুষদের অবস্থা আরো জটিল হয়েছে, তাই প্রতিদিন দুপুরের খাবার নিতে আসতে হয় শেওড়াফুলির জিটি রোড লাগোয়া তৃণমূল কর্মীদের অফিসে। কিন্তু আজকে সেই দুপুরের খাবার খেলো অন্যভাবে অর্থাৎ জামাইষষ্ঠীর আতিথিয়তায়। চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের উদ্যোগে স্থানীয় তৃণমূল কর্মীরা ফুটপাতেই আয়োজন করল জামাইষষ্ঠীর উৎসব। রোজকার ভাত, ডাল, মাছের […]

এই মুহূর্তে জেলা

সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থা আরামবাগ বয়েজ মাঠের বাজার।

আরামবাগ, ১৬ জুন:- সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থা আরামবাগ বয়েজ মাঠের বাজার। তাই বাধ্য হয়েই করোনা পরিস্থিতিতে রাস্তার দুই ধারে সবজি ফসল বিক্রি করার জন্য বসতে হলো বিক্রেতাদের। বৃষ্টির জেরে বয়েজ স্কুল মাঠে এক হাঁটু কাদা। কাদার জন্য ক্রেতারা মাঠের মধ্যে বাজার করতে না যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সবজি বিক্রেতাদের। পর পর দুই দিন […]

জেলা এই মুহূর্তে

অভিষেকের মা অসুস্থ, হাওড়ায় হোম যজ্ঞ, দোয়া পাঠ।

হাওড়া, ১৬ জুন:- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে গতকাল থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় আজ বুধবার হাওড়ার ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকুড়িয়াতে একদিকে যেমন হোম, যজ্ঞ করা হয়, পাশাপাশি এদিন দোয়া পাঠ করা […]

এই মুহূর্তে কলকাতা

ভিন রাজ্যে মাস্ক সরবরাহ করোনার পাশাপাশি নিশ্চিত করছে আর্থিক নিরাপত্তা।

কলকাতা , ১৬ জুন:- স্বনির্ভর গোষ্ঠীর তৈরি মাস্কের চাহিদা ক্রমশই বাড়ছে। গত এক মাসে স্বনির্ভরগোষ্টি ব্যাপক মাস্ক তৈরি করে বড় সমস্ত কোম্পানিগুলোকে পিছনে ফেলে দিয়েছে। শুধু এই রাজ্যে নয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি মাস্ক এখন ভিন রাজ্যে পারি দিচ্ছে। করোনার প্রাদুর্ভাব ক্রমশ বেড়ে যাওয়ার মাস্ক তৈরির কাজ শুরু করেছিলেন মহিলারা। বাজারের বিক্রি হওয়া মাস্ক […]

এই মুহূর্তে জেলা

আকাশছোঁয়া ফলের দাম। তাই জামাইষষ্ঠীতে এবার ফলের স্বাদের মিষ্টি বানিয়েছেন হাওড়ার মিষ্টান্ন বিক্রেতা।

হাওড়া , ১৬ জুন:- আকাশছোঁয়া এবার ফলের দাম। তাই জামাইষষ্ঠীতে এবার ফলের স্বাদের মিষ্টি বানিয়েছেন হাওড়ার ব্যাতাইতলা এলাকার এক প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার। আজ বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে জামাইদের পাতে নানান ধরনের নতুন মিষ্টি তুলে দিতে এই উদ্যোগ নিয়েছেন হাওড়ার শিবপুরের ব্যাতাইতলার বেতাই মিষ্টান্ন ভান্ডার। এবার জামাইষষ্ঠীতে এদের অভিনব নিবেদন আম,জাম, লিচু, কাঁঠাল, জামরুল ইত্যাদি ফলের তৈরি […]

এই মুহূর্তে জেলা

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে।

হাওড়া , ১৬ জুন:- হাওড়ার জগৎবল্লভপুরের মাজু যাদববাটিতে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। এক দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় গ্রামবাসীরা। তাকে আটকে রেখে সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সানাই পালের বাড়ি থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা, সোনা ও রূপার গহনা, কাঁসার […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর চিঠি প্রকাশ্যে আসায় রাজ্যপালের সমালোচনায় রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।

কলকাতা , ১৬ জুন:- এদিকে মুখ্যমন্ত্রীকে দেওয়া তার চিঠি প্রকাশ্যে নিয়ে আসায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যপালের কড়া সমালোচনা করেছে। পাশাপাশি রাজ্যপাল চিঠিতে আইন শৃঙ্খলা ও ভোট পরবর্তী হিংসা নিয়ে যে মন্তব্য করেছেন তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই বলে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে রাজ্যপালের অভিযোগের জবাব দিয়ে জানানো হয় রাজ্যে যে […]